ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কেন্দুয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


কেন্দুয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের নেতাকর্মীদের দ্বারা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌরসদরের প্রধান প্রধান সড়কে উপজেলা ও পৌর ছাত্রদলের ব‍্যানার হাতে নিয়ে এই আনন্দ মিছিল করেন তারা।

এই আনন্দ মিছিলে নেতৃত্ব প্রদান করেন, নবগঠিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলি, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

এ সময়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। আনন্দ মিছিলের শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বক্তব্য রাখেন, 'রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদল পরীক্ষিত সংগঠন হিসেবে পরিচিত। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠনটি আগামী দিনে রাজপথে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করি।

সেই সঙ্গে দুঃসময়ের ত‍্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নতুন নেতৃত্বের মধ্যে মূল্যায়িত হতে হবে বলেও আশা করি।'

উল্লেখ্য, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম द्वारा স্বাক্ষরিত পৃথক দুটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ওয়াশিংটন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে জার্মানি

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার ‘টমাহক’ ক্রুজ মিসাইল কিনছে জার্মানি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

মার্জ জানান, এসব মিসাইল শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দুই দিনের সম্মেলন শেষে তিনি পার্লামেন্টে বক্তব্য প্রদানকালে বলেন, এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাটতি পূরণ করবে। একই সঙ্গে, তিনি উল্লেখ করেন, আমরা নিজস্ব ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার এবং তা ইউরোপে মোতায়েন করার লক্ষ্যে কাজ করব।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া এই চুক্তির আওতায় ইউরোপের প্রধান মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের ‘নো-হাউ’ প্রযুক্তিগত সক্ষমতা আরও ব্যাপকভাবে হস্তান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের ফলে এসব দেশের নিরাপত্তা পরিস্থিতি ওলটপালট হয়ে গেছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পানিবন্দি হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে প্লাবিত চকরিয়া-মাতামুহুরী ও পেকুয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


পাহাড়ি ঢল ও টানা বর্ষণে প্লাবিত চকরিয়া-মাতামুহুরী ও পেকুয়া

চার দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া এবং নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার ব্যাপক এলাকা প্লাবিত হয়ে গেছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুই উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

মাতামুহুরী এবং পেকুয়া উপজেলার বেশ কিছু বেড়িবাঁধ ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি সরে গিয়ে চকরিয়া উপজেলায় বরইতলী ইউনিয়নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম রুমি আক্তার (১৫)। সে বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।

অন্য শিশু মোহাম্মদ তৌসিফ (১০) আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহতরা আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেছেন, "একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড় ধ্বসের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজনের মধ্যে। গত দুইদিন ধরে পানিতে তলিয়ে রয়েছে গ্রামগুলো। এই অবস্থায় পাহাড় ধসে দুইজন শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।"

জানা গেছে, চকরিয়া উপজেলার বরইতলী, বমু বিলছড়ি, কাকারা, লক্ষ্যারচর, চিরিংগা, হারবাং এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, বিএমচর, সাহারবিল ইউনিয়নের নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা, বারবাকিয়া, মেহেরনামা এবং পৌরসভা এলাকারও বন্যার পানিতে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক, অনেক ফসলি জমি এবং চিংড়ির ঘেরও পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় দুই উপজেলার পাহাড়ি এলাকার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ আশয়ে সরে যেতে প্রশাসন মাইকিং করছে।

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা এডভোকেট মঈনুল আমিন বলেছেন, "চার দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টি থামলেই মনে হয় পানি নামবে, কিন্তু কিছুক্ষণ পর আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাটে পানির নিচে থাকায় চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে।" মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের কৃষক সৈয়দ আলম জানান, "আমনের বীজতলা ও সবজিক্ষ পানির নিচে তলিয়ে গেছে। ফসলের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।" চকরিয়া পৌরসভার রিকশাচালক শহিদুল ইসলাম বলেছেন, "বৃষ্টির কারণে যাত্রী কম। সারাদিন রিকশা চালিয়েও ঠিকমতো আয় হচ্ছে না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।"

চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনউদ্দিন বলেছেন, "উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মাতামুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে। পৌরসভার অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। কেউ রান্নাবান্না করতে পারছে না। শুকনো খাবার খেয়ে দিন পার করছে। আমি নিজেও পানিবন্দী হয়ে পড়েছি। এরপরও চেষ্টা করছি এলাকার বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে।" মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ বলেছেন, "চার দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপরে রয়েছে।"

তিনি বলেছেন, "ইতোমধ্যে কোণাখালী ইউনিয়নের পুরুত্যাখালী ও মরণঘোনা বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। আমরা বন্যা কবলিত মানুষদের খোঁজ খবর নিচ্ছি।" চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদ দেলোয়ার জানিয়েছেন, "টানা ভারী বর্ষণ এবং পাহাড়ে ঢলের পানিতে মাতামুহুরী নদীতে পানি বেড়ে গেছে। ইতোমধ্যে মাতামুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। স্ব-স্ব ইউনিয়নের জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।"

তিনি আরও বলেছেন, "পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। উজানের পানি যাতে দ্রুত ভাটির দিকে নেমে যেতে পারে সেজন্য উপকূলীয় ইউনিয়নগুলোর পানি নিষ্কাশনের লইস গেটগুলোর কপাট খুলে দেয়া হয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানিয়েছেন, মাতামুহুরী নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। দুপুর ১২টা পর্যন্ত নদীর পানি বিপদসীমা ১১.৮০ মিটার অতিক্রম করে ১১.৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর, বলেছেন যে, প্রায় চার বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে। এই মূল্যস্ফীতি প্রকৃতপক্ষে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। নিত্য-প্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণ মানুষের জন্য তো বটেই, মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ ধরনের সংকট কেবল কোনো বৈশ্বিক পরিস্থতির ফল নয়, বরং বছরের পর বছর ধরে চলা আর্থিক খাতের অব্যবস্থাপনা, লাগামহীন খেলাপি ঋণ, অর্থ পাচার এবং নীতি দুর্বলতার অনিবার্য পরিণতি।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা আয়োজন করে একটি তৃণমূল দায়িত্বশীল সম্মেলন। এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে, দেশের এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য কোনো কথা বলার ফুলঝুরি নয়, বরং অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিলো সাম্য, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য থেকে দেশ দূরে সরে যাচ্ছে।

জেলা সভাপতি, আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় আজকের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আরও বক্তব্য প্রদান করেন আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি-মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক অধ্যাপক মুফতী এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি-মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্র নেতা সোহেল রানা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১০ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে: কুসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


কুমিল্লায় ১০ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে: কুসিক প্রশাসক

কুমিল্লা নগরীতে যানজটে অতিষ্ঠ নগরবাসী। এই যানজটের কারণে তারা দুভোগে পড়ছেন। যার ফলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক মতবিনিময় সভায় ঘোষণা দেন যে, ১০ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে। তিনি আরও বলেন যে, বর্তমানে নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। কিন্তু এখন থেকে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঘোষণা করেছেন যে, আগামী সপ্তাহ থেকে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধনকৃত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে। এসব লাইসেন্স প্লেটে অন্তত আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, ফলে জালিয়াতির সুযোগ থাকবে না।

প্রশাসক আরও জানান যে, কেউ যদি প্রতারণার মাধ্যমে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালানোর চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে, অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বেপরোয়া গতিতে চলাচলকারী এসব অটোরিকশার কারণে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। যার ফলে অনেকেই আহত ও পঙ্গুত্ববরণ করছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ইউসুফ মোল্লা টিপু বলেন যে, এ বিষয়ে কোনো রাজনৈতিক চাপ নেই। তিনি বলেন, রাজনীতি মূলত সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে। তিনি যোগ করেন যে, নগরবাসীর হাঁটার অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন। মতবিনিময় সভায় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%