ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রহমতপুরে চেয়ারম্যান প্রার্থী হতে চান নিজাম উদ্দিন, উঠান বৈঠকে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব


রহমতপুরে চেয়ারম্যান প্রার্থী হতে চান নিজাম উদ্দিন, উঠান বৈঠকে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন। সোমবার (২৬ অক্টোবর) রাতে রহমতপুর ইউনিয়নে এ উপলক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন শাহ আলম সওদাগর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান ও মো. রিয়াদ সওদাগর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবউদ্দিন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পিস্তল-গুলি ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি গ্রেপ্তার

উঠান বৈঠকে এলাকার উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশা জানার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

আয়োজনের ব্যানারে উল্লেখ করা হয়, ১২ নম্বর রহমতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মো. নিজাম উদ্দিনের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার আগ্রহ প্রকাশ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও নাগরিক প্রত্যাশা তুলে ধরার এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে নির্মাণসামগ্রী লুটের ঘটনায় ৮ ডাকাত গ্রেফতার, উদ্ধার ট্রাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ যুবক আজিমের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ যুবক আজিমের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. আজিম (৩০) নামের ওই যুবক নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ এলাকার ঝোপ থেকে আজিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক আজিম আলী আজগর মিয়ার ছেলে।

এদিকে, আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। রফিকুল ইসলাম হাসেম মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আজিম ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের মোবাইল ফোনে সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ পেলে খোঁজাখুঁজি করে পুকুর পাড়ের ঝোপ থেকে আজিমের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার এ বিষয়ে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ১০ মাসে ৪০০ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ডেঙ্গুতে ১০ মাসে ৪০০ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ১১ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। পূর্বে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ২,০৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ৮৯৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ১১২ জন এবং সিলেটে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৬,৪১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এ বছর মোট মৃত্যু হয়েছে ৪০০ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকে মোট ১ লাখ ২১ হাজার ৪২২ জন ছাড়পত্র পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুশফিকের ৪৩ রান প্রয়োজন সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মুশফিকের ৪৩ রান প্রয়োজন সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শে

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রান স্পর্শ করার কাছাকাছি পৌঁছেছেন। আগামীকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অংশগ্রহণের আগে এই অনন্য কীর্তি গড়তে তার প্রয়োজন ৪৩ রান।

২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে মুশফিকের টেস্ট অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে ১০৬ টেস্টে ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে ৬৯৫৭ রান করেছেন।

৩৯ বছর বয়সী মুশফিকের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ-সেঞ্চুরি।

মুশফিক ইতোমধ্যে দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন। গত বছর মিরপুরে আয়ারল্যান্ড সিরিজের শততম টেস্টে তিনি অংশ নেন।

শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান মুশফিক। তিনি বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন।

মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্যারিয়ারে ১৪ ম্যাচ খেলেছেন। ২৭ ইনিংসে ১ শতক ও ৩ অর্ধশতকে তার সংগ্রহ ৭৮২ রান। তার ব্যাটিং গড় ৩১.২৮।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি: মোহাম্মদ নূর

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা,আনন্দর‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনের শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একাটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
‎
‎সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
‎
‎এছাড়াও বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী, জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ।
‎
‎সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তারা বলেন,বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দরা আরো বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরে আরো বলেন আগামীতে দেশকে অস্থিতিশীল করতে যেকোন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে দেশে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ##

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%