ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন মুফতি আমির হামজা


বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সমালোচনা করেছেন। জামায়াতে ইসলামী সম্পর্কে খতিবের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে তার তওবা করা উচিত। বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব মন্তব্য করেন আমির হামজা।

তিনি বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গোমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গোমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।’

আরও পড়ুন: নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতিতে ভুল থাকতে পারে উল্লেখ করে আমির হামজা বলেন, যারা আন্তরিকভাবে দলটি করেন, তাদের নিষ্ঠায় কোনো ঘাটতি নেই। তার ভাষ্য, ‘যারা মন থেকে জামায়াতে ইসলামী করে, তাদের নিষ্ঠায় কোনো ভুল নেই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।’

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’

আমির হামজা অভিযোগ করেন যে, বাবুনগরী তাকে ও মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেন, বাবুনগরী মামুনুল হক ও তাকে গালিগালাজ করেছেন। তার দাবি, যে পরিচয়ে তাকে গালি দেওয়া হয়েছে, তিনি তা না হলে একই ধরনের কথা বাবুনগরীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার বিষয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাকে নিয়ে এ ধরনের সমালোচনা ছিল না বলেও দাবি করেন তিনি। আমির হামজা আরও বলেন, যারা তাদের ভুল ধরেন, তাদের নিজেদের ভুলেরও শেষ নেই।

আরও পড়ুন: প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের আলোচনা

এর আগে আমির হামজার এই মাহফিলে অংশগ্রহণ নিয়ে বন্দরের স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ১৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, আমির হামজা নির্ধারিত মাহফিলে অংশ নেবেন।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি অভিযানে মানব পাচারকারী চক্রের একজন সদস্য সেলিম মিয়াকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে, ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধীনে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে সেলিম মিয়াকে আটক করে।

ধৃত সেলিম মিয়া (৩৪) সিংগাবরুনা ইউনিয়নের বোগলাকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার পুত্র।

তথ্য অনুযায়ী, সেলিম দীর্ঘদিন ধরে শ্রীবরদী ও বকশীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারের কাজে জড়িত ছিল। এ ঘটনার পর, সেলিম মিয়া এবং তার দুই সহযোগী, বোগলাকান্দি গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন ও বৈষ্টম পাড়া গ্রামের সুমনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

কর্নঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মঙ্গলবার সকালে বলেন, "সেলিম সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানব পাচার কাজ করে আসছিল।" তিনি উল্লেখ করেন, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।"

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার দুই সহযোগী স্বপন ও সুমনের নাম উল্লেখ করেছে। বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেলিমকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তিনজনকে অভিযুক্ত করে একটি এজাহার দাখিল করা হয়েছে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতারবাড়ি কয়লা বিদ্যুতের জমি অধিগ্রহণে অর্থ লোপাট মামলার রায় ৩০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মাতারবাড়ি কয়লা বিদ্যুতের জমি অধিগ্রহণে অর্থ লোপাট মামলার রায় ৩০ নভেম্বর

কক্সবাজার জেলার মহেশখালীতে মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলার রায় আগামী ৩০ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই তারিখ নির্ধারণ করেন।

বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের সময় ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দেখিয়ে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের নামে ভুয়া চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, “মামলার যুক্তি তর্ক শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।” তিনি আরও জানান, “সেসময় কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ আজ আদালতে উপস্থিত ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তখনকার কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমীনসহ বাকি ১১ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।” এই মামলায় মোট ৩৬ জন আসামির মধ্যে ২০ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন, জানিয়ে আইনজীবী মোকাররম হোসেন বলেন, “বাকি ১৬ জনের বিচার কাজ চলছে।”

২০১৯ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে এই মামলায় অভিযোগ গঠন করা হয়। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়।

২০১৪ সালের নভেম্বর মাসে সেসব জমির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্তদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেকও ইস্যু করা হয়। ওই ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন কক্সবাজারের এক ব্যবসায়ী। এর পর আদালতের আদেশে তদন্ত শুরু করে দুদক।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল দুদক মো. রুহুল আমীনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়।

মামলার আসামিদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী, জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চাষি সেজে ক্ষতিপূরণ নেওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো দেশের নাম্বার ওয়ান টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স। এই আয়োজনে অংশগ্রহণ করেন আকিজ সিরামিকসের প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট, যা আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক।

বর্তমানে আকিজ সিরামিকসের ৪ হাজারের বেশি রিটেইল শপ এবং প্রায় ৪০০টি শোরুম দেশের বিভিন্ন স্থানে রয়েছে। এই বিস্তৃত সেলস নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব প্রান্তের ক্রেতাদের কাছে আকিজ সিরামিকসের মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলস পৌঁছে যাচ্ছে। ব্র্যান্ডটির ধারাবাহিক অগ্রযাত্রায় এর বিজনেস অ্যাসোসিয়েটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রতিবছর ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স আয়োজনের মাধ্যমে বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আকিজ সিরামিকস। বিজনেস অ্যাসোসিয়েটদের সম্মিলিত প্রচেষ্টা এবং ক্রেতাদের আস্থায় দেশের টাইলস বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে ব্র্যান্ডটি। এর ফলস্বরূপ আকিজ সিরামিকস টানা ৭ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং ২ বার সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছে।

গত ১৩ নভেম্বর ২০২৬, ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে আয়োজিত এ সম্মেলনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কনফারেন্সের বিভিন্ন সেশনে ব্যবসার নতুন সম্ভাবনা ও আগামী দিনের অগ্রযাত্রার নানা দিক উঠে আসে।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা লাঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজনেস কনফারেন্সের পাশাপাশি অংশগ্রহণকারী অতিথিরা ব্যাংককের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ২ ইউপি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ২ ইউপি সদস্য নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন, যারা মোটরসাইকেল আরোহী ছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন: পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। এই ঘটনার ফলে তাদের সঙ্গে থাকা মোকিম নামে একজন ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ, বাবর আলী এবং মোকিম মোটরসাইকেলে উপজেলা পরিষদে দফতরের কাজে যাচ্ছিলেন। যখন তারা দরগাহাটা-অলোড়া সড়কের পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছান, তখন পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য বাবর আলীর মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুল বাছেদ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

‎

‎

এ বিষয়ে কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনায় আহত মোকিম বর্তমানে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%