০৪:৫৩ পি.এম
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় দুইটি বন্দুকসহ চিহ্নিত দুই জলদুস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। তারা চিহ্নিত ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: আবহাওয়া অফিস: লঘুচাপের কারণে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে
সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূল এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন জড়ো হওয়ার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী, ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় দেশীয় ২টি লম্বা বন্দুক।
তিনি আরও জানান, আটককৃতরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কমান্ডার মো. আরাফাত হোসেন।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এমপি ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন