০১:২৯ পি.এম
সৌদি আরবে অবস্থানরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া সহজতর করেছে দেশটির সরকার। নতুন নিয়মের আওতায় স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী পুত্র এবং অবিবাহিত কন্যাকে সঙ্গে নেয়ার সুযোগ থাকবে।
সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এর ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরো সহজ হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ প্রদান করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য ভিসা ফি ৭৫% কমালো ইরাক সরকার
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ করা। নতুন ব্যবস্থায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী পুত্র এবং অবিবাহিত কন্যাকে সৌদি আরবে নিয়ে যেতে পারবেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রদান করা হবে। তবে এ জন্য আবেদনের সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ, পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার আগে নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন: মালয়েশিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শাহিন শাহ সাম্য, সাধারণ সম্পাদক সেলিম সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন