০৯:৩১ এম
সারাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, এমন তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তিনি শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আইনমন্ত্রী এই বিষয়ে বলেন, দেশের প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে, সেজন্য ব্যবসায়িক সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে। কৃষকের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।
তিনি এ সময় মজুদদারদের প্রতি একটি সতর্কবানীও জারি করেন। আইনমন্ত্রী বলেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তাই তাদের মজুদ রাখার বিষয়ে সতর্কতার সাথে ভাবতে হবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করতে আহ্বান ল্যানসেটের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন