০৪:৩৯ পি.এম
সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। কারণ, তার ভ্রমণ অনুমোদন নথি (ইএসটিএ) এখন পর্যালোচনার অধীনে রাখা হয়েছে।
ইএসটিএ (ইলেকট্রোনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন) হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্যতা নির্ধারণ করে।
সুইস দল গত মঙ্গলবার (২ জুন) জুরিখ থেকে লস অ্যাঞ্জেলেসে উড়াল দেয়। পরে, তাদের সান ডিয়েগোর একটি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। গ্রুপ বি'তে থাকা সুইজারল্যান্ড ১৩ জুন সানফ্রান্সিসকোতে তাদের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
সুইস ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, 'দুঃখজনকভাবে, ব্রিল এমবোলো বর্তমানে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারছেন না।'
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তার ইএসটিএ অনুমোদন আগে সকালের দিক পর্যন্ত বৈধ ছিল। তবে সকালে ১০:৩০ মিনিটে জানানো হয় যে, তার আবেদনটি আরও পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।
ফেডারেশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া আশা করছে এমবোলো হয় আজই (গতকাল) বা আগামীকাল (বুধবার) দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫
এমবোলোর এই সমস্যাটি ঠিক তখনই এসেছে, যখন ২০১৮ সালে বাসেলে একটি ঘটনার সাথে সম্পর্কিত একটি সুইস আদালতের রায় সম্প্রতি চূড়ান্ত হয়েছে।
২০২৩ সালে তিনি হুমকি দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হন এবং স্থগিত জরিমানার শাস্তি পান, যা আপিলেও বহাল থাকে। সুইস গণমাধ্যম জানায়, তিনি ফেডারেল কোর্টে আপিল না করার সিদ্ধান্ত নেওয়ায় রায়টি চূড়ান্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন