মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০৩ এম
১৯ সেপ্টেম্বর রোজ শনিবার, শ্রীনগর মুন্সিগঞ্জ বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে, সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়,
আলহাজ্ব এম এ রশিদ চেয়ারম্যান,ও এম মুক্তার আহমেদ ভাইস চেয়ারম্যান এর নেতৃত্বে, মানববন্ধনটি অনুষ্ঠিত হয়, সাত দফার দাবি,
বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবিব, দলিল লেখক, জানান যে দলিল লেখকরা কোন বেতনভোগী কর্মচারী নয়, সরকার তাদের কোন প্রকার সুযোগ সুবিধা প্রদান করেন না, তাই তাদের অতীত পরিশ্রমের বিনিময়ে জমি বিক্রেতা ও কেতাগণ সেবা পেয়ে থাকেন, অথচ এত কষ্ট করে সকল প্রকার কাগজপত্র যাচাই-বাছাই করারপর ও সরকারের কোন প্রকার সুবিধা তারা পান না, তাই তারই ধারাবাহিকতায়,
নির্মেস৭ দফার দাবির আদায়ের লক্ষ্যে আজ তারা মানববন্ধন করেছেন।
১, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচু্্যত করা যাবে না,
২, দলিল প্রতি সম্মানি ভাতা নুন্যতম ৫০০০ টাকা বাস্তবায়ন করতে হবে,
৩, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবেনা মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে,
৪, থানা জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না, মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে,
৫, থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে,
৬, যেহেতু পক্ষগনের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/ মুসাবিদি কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না,
৭, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহাড়ি গ্রামে ১৩ মিটার প্রশস্ত একটি খালের ওপর নির্মাণ করা হচ্ছে ১৮ মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণাধীন এ সেতুর নির্মাণব্যয় ধরা হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।
ইতোমধ্যে পুরোনো কালভার্টটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য পাইল বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজের জন্য সাইটে বালু ও পাথরসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রীও আনা হয়েছে। তবে কাজ শুরুর আগেই এসব নির্মাণসামগ্রীর মান নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশ্ন তোলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে নতুন সেতুটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, পরীক্ষায় নির্মাণসামগ্রীর ফলাফল সন্তোষজনক পাওয়ার পরই কাজ পুনরায় চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এলজিইডি ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, “সাংবাদিকদের মাধ্যমে নির্মাণসামগ্রীর মান নিয়ে অভিযোগের বিষয়টি জানতে পেরে আমি নিজেই বিষয়টি তদারকি করি। এ সময় জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন এবং নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ের বিষয়টি সরেজমিনে তদারকি করেন।
সাইটে থাকা বালু ও পাথরসহ নির্মাণসামগ্রীর ম্যাটেরিয়াল টেস্ট, Sieve Analysis/Grading, Fineness Modulus (FM), Silt Content Test, Aggregate Crushing Value (ACV), Aggregate Impact Value (AIV) এবং Los Angeles Abrasion Test-সহ প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষাগুলোর ফলাফল সন্তোষজনক এসেছে।
পরীক্ষার ফল সন্তোষজনক পাওয়ায় নির্ধারিত মান অনুযায়ী নির্মাণকাজ পুনরায় চালিয়ে যাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাজের প্রতিটি ধাপে আমাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। সর্বোচ্চ মানের নির্মাণসামগ্রী এবং অনুমোদিত প্রকৌশলগত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করেই কাজ বুঝে নেওয়া হবে।”
এলজিইডি ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ এ সময় নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই এবং নির্ধারিত প্রকৌশলগত স্পেসিফিকেশন অনুসরণ করে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি সরেজমিনে নির্মাণস্থল পরিদর্শন করে কাজের বিভিন্ন দিকও পর্যবেক্ষণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পুরোনো কালভার্টটি দিয়ে এলাকার মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল। নতুন সেতু নির্মাণ শুরু হওয়ায় এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হলে স্থানীয় মানুষের চলাচল ও পণ্য পরিবহনে আরও সুবিধা হবে বলে আশা করছেন তারা।
এলজিইডির পক্ষ থেকে বলা হয়েছে, সেতুর নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ে প্রকৌশলীদের তদারকি অব্যাহত থাকবে এবং নির্ধারিত নকশা ও প্রকৌশলগত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় একটি অজ্ঞাত পরিচয়ের শিশুর মরদেহ পড়ে থাকার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
স্থানীয়দের মতে, সীমান্তের শূন্যরেখার নিকট শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তবে, শিশুটির পরিচয় এবং মরদেহটি সেখানে কীভাবে এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানিয়েছেন, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশের পাশাপাশি বিজিবিও কাজ করছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নেওয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা।
পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)।
পদসংখ্যা: ২টি।
চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম, সপ্তাহে ৪০ ঘণ্টা)।
কর্মস্থল: ঢাকা।
বেতন: মাসে ৭২,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। প্রার্থীদের কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।
অভিজ্ঞতা
বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
ভাষাদক্ষতা
ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) প্রার্থীদের থাকতে হবে।
অন্যান্য যোগ্যতার শর্ত
নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে।
প্রধান দায়িত্বগুলো
ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীন দায়িত্ব পালন করতে হবে। চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোতে পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত করা হবে। গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে প্রাপ্ত প্রসেস অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনাবলি ও বিস্তারিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bd.usembassy.gov/jobs/) পাওয়া যাবে। আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোনো দলের পক্ষপাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড না করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদেরকে কোনো দলের কর্মী হিসেবে নয়, বরং বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে চান।
শনিবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে ‘নজরুল বর্ষ উদযাপন-২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, “আপনাদের অনেকে, বিশেষ করে যারা এইচএসসি করেছেন বা করছেন, তাদের বয়স ১৮ বছর পার হয়েছে। আপনারা প্রাপ্তবয়স্ক এবং আপনাদের রাজনৈতিক অধিকার রয়েছে। আপনারা চাইলে ক্যাম্পাসের বাইরে দলীয় রাজনীতি করতে পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে আপনাদের পরিচয় শিক্ষার্থী।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের পরিচয় শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের পরিচয় তাদের দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। কিন্তু সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে না আসে, সেটি নিশ্চিত করতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতি নিয়ে আলোচনা করুন, নিজেদের অধিকার নিয়ে কথা বলুন। রাজনীতি সম্পর্কে জানা দরকার। কিন্তু কোনো দলের হয়ে পক্ষপাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে করা উচিত নয়। আমরা শিক্ষার্থীদের এই দলের বা ওই দলের কর্মী হিসেবে গড়ে তুলতে চাই না। আমরা চাই, তারা বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে উঠুক।”
বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, “বিরোধী দল থেকে নানা ধরনের আজগুবি কথা বলা হচ্ছে। কেউ বলছে, সরকার হেলিকপ্টারে পালাবে। এসব কথা কোথা থেকে আসে, আমি বুঝি না। এ ধরনের কথাবার্তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।”
জাতীয়করণের দাবির বিষয়ে তিনি বলেন, “আপনাদের কিছু দরকার হলে, ভবন দরকার হলে আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা জাতীয়করণ চান, সেটিও বিবেচনা করা হবে। তবে জাতীয়করণের পর কোনো স্কুল বা কলেজের মান বেড়েছে—এমন উদাহরণ এখন পর্যন্ত দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “তারপরও আপনারা যদি জাতীয়করণ চান, সেটি গণতন্ত্রের বিষয়। জনগণ যা চাইবে, সরকার তার সামর্থ্যের মধ্যে তা দেওয়ার চেষ্টা করবে।”
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মোহাম্মদপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ ফরিদ হোসেন। সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রহমান এবং মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ