১১:৪৬ পি.এম
সিরাজগঞ্জে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। মহাসড়কের কড্ডার মোড়ে ৫টি গণপরিবহন এবং শহরের বাজার স্টেশনে তিনটি বাস কাউন্টারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন বলেন, মহাসড়কের কড্ডার মোড়ে ৫টি গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৫টি গণপরিবহনকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আদায়কৃত অর্থদণ্ড যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।
আজকের অভিযানের পাশাপাশি বাজার স্টেশনে তিনটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে আরও ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানকালে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যাব-১২ এবং পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন