ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম বন্দর, সমুদ্র ও নৌপথ শক্তিশালী হলেই সার্বভৌমত্ব আরো সুদৃঢ় হবে : নাহিদ ইসলাম


চট্টগ্রাম বন্দর, সমুদ্র ও নৌপথ শক্তিশালী হলেই সার্বভৌমত্ব আরো সুদৃঢ় হবে : নাহিদ ইসলাম

 

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সমুদ্র-নৌপথকে পরিকল্পনা মাফিক সাজাতে পারলে এবং শক্তিশালী করতে পারলে, তখনই আমরাই আমাদের সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করতে সক্ষম হব।’

এ সব কথা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

মো. নাহিদ ইসলাম বলেন, ‘এখনও আমাদের সংস্কার ও বিচারের দাবিতে কথা বলতে হচ্ছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, যে সরকারই ক্ষমতায় থাকুক, তাদের পরিণতি স্বৈরতান্ত্রিক হবে। রাষ্ট্রপতি কে হবে তার ভার ন্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। এতদিন যে ক্ষমতার ভারসাম্যের আলোচনা হয়েছে, সরকার এখন তার উল্টো দিকে হাঁটছে। পাঁচ মাসের মধ্যে জনগণ কথা বলার সুযোগ পেয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমরা এক অসমাপ্ত কাজ করে এসেছি। কেন আমরা সফল হতে পারিনি, তা আমাদের দায়ী করতে পারেন। তবে বাস্তবতা হলো, সেসময় আমাদের সমর্থন পাওয়া যায়নি। বর্তমানে যারা গণঅভ্যুত্থানের কর্তৃত্ব দাবি করছেন, তারা তো প্রথমেই ক‍্যান্টনমেন্ট চলে গেছেন। রাজনৈতিক দলগুলোর পূর্বের ভূমিকা বিশ্লেষণ করা উচিত।’

নাহিদ ইসলাম আরো বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন, এটি অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু ক্ষমতার কাঠামোর পরিবর্তন কিংবা তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এমনটি অনেকের প্রত্যাশায় ছিল না। বরং এই পরিকল্পনা ছিল যে, আওয়ামী লীগকে বিরোধী দলে রেখে পরবর্তীতে আবার ক্ষমতায় আনে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হচ্ছে পুরো চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব প্রদান করা। আমরা জানি ঢাকার পরে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এবং আন্দোলনের দুর্গ হিসেবে চট্টগ্রাম শহর গড়ে উঠেছিল; যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই উৎসাহিত হয়েছিল। আগামীতে যদি জনগণের পক্ষে কোনো আন্দোলন ঘটনার সৃষ্টি হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই সে আন্দোলনে অংশগ্রহণ করবে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন

সমুদ্র ও বন্দর নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য, ‘আমাদের তিন দিকে ভারত অবস্থিত। আমাদের একমাত্র উন্মুক্ত স্থান হচ্ছে সমুদ্র, যার মধ্য দিয়ে আমরা বিশ্বে যোগাযোগ স্থাপন করতে পারি। এর ফলে বাংলাদেশ কখনোই ভারতের দিল্লির ওপর নির্ভরশীল নয়। আমরা স্বনির্ভর হতে পারছি কারণ আমাদের সমুদ্র বন্দর রয়েছে। আমাদের সমুদ্র-নৌপথ যদি পরিকল্পনা মাফিক সাজানো যায় এবং শক্তিশালী করা যায়, তাহলেই আমাদের সার্বভৌমত্ব শক্তিশালী হবে। এই নেতৃত্ব অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই হতে হবে।’

সভায় আরো বক্তব্য দেন চবির দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ এম


গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ জন

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে এবং আতিকা অঞ্চলের পসাথা এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একটি হেলিকপ্টারে থাকা গ্রিস ও ডেনমার্কের দুই নাগরিক নিহত হন। অন্য হেলিকপ্টারের গ্রিক ও ব্রিটিশ দুই ক্রু সদস্য অক্ষত অবস্থায় বেঁচে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপরে থাকা আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে আঘাত করে। এতে নিচের হেলিকপ্টারটি আগুন ধরে বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

গ্রিসে সম্প্রতি বোয়োশিয়া (Boeotia) অঞ্চল থেকে শুরু হওয়া আগুন পরে অ্যাটিকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ই-কাথিমেরিনি জানিয়েছে, বেসরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাতাসের কারণে সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে খোঁজা হচ্ছে।

এদিকে এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে করিন্থ উপসাগরের পোর্তো জারমেনো এলাকায় বাতাসের গতি কিছুটা কমলেও আগুন পাহাড় পেরিয়ে ভেনিজা এলাকায় পৌঁছে যায়। সেই এলাকায় একটি সামরিক ফায়ারিং রেঞ্জে আগুন লাগায় অবিস্ফোরিত গোলাবারুদেও আগুন ধরে যায়। প্রায় ৩০ হাজার জনসংখ্যার উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে সোমবার ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ এম


হরমুজ ইস্যুতে সোমবার ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ৪ আগস্ট থেকে ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে। দেশটির ওপর পরিকল্পিত ‘বড় ধরনের’ সামরিক হামলা স্থগিত ঘোষণা করার একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ কথা বলেছেন।

স্থানীয় সময় রোববার, ৩ আগস্ট, এয়ার ফোর্স ওয়ানে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) হামলার ব্যাপকতা বুঝতে পেরেছিল, কারণ তারা প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা এখন আলোচনার মাধ্যমে এগোচ্ছি। আগামীকাল বিকেল থেকেই আলোচনা শুরু হবে।’

এর আগে ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও এর আগেও ট্রাম্প একাধিকবার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন, কিন্তু পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তির জন্য তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা রাখছেন না। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। আমরা যখন চাই, তখনই প্রস্তুত... আমি মানুষ হত্যা করতে চাই না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাকে সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা হামলা না চালানোর অনুরোধ করেছে, কারণ তাদের বিশ্বাস একটি চুক্তি হতে যাচ্ছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হবে, আর পারমাণবিক ইস্যুতেও সমঝোতা হবে।’

এদিকে ট্রাম্পের এ ঘোষণার পর সোমবার এশিয়ার লেনদেনে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানান তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং চুক্তি চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ নির্ধারণ নিয়ে খুব শিগগিরই সমঝোতা হতে পারে। নতুন রুট উভয় দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেন, এই সমঝোতার অর্থ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়া নয়। হরমুজ দিয়ে জাহাজ চলাচলে গ্রহণযোগ্য ও নিরাপদ কাঠামো তৈরিই আলোচনার মূল লক্ষ্য।

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ এম


আজকের নামাজের সময়সূচি

ফজর আজ শুরু হবে ৪টা ১০ মিনিটে।

জোহর নামাজের সময় রয়েছে ১২:০৬ মিনিট।

আসর নামাজের জন্য নির্ধারিত সময় ০৪:৪২ মিনিট।

মাগরিব নামাজ হবে ০৬:৪১ মিনিটে।

এশা নামাজের সময় ০৮:০২ মিনিট।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ এম


আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি এবং বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে চলতি সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়।

সংস্থাটির উপ-পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।

আগামী সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থান এবং রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%