ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘আমি গুলিবিদ্ধ, বাঁচান’ বলে ৯৯৯ নম্বরে কল, তালাবদ্ধ ফ্ল্যাট থেকে যুবক উদ্ধার


‘আমি গুলিবিদ্ধ, বাঁচান’ বলে ৯৯৯ নম্বরে কল, তালাবদ্ধ ফ্ল্যাট থেকে যুবক উদ্ধার

‘আমি গুলিবিদ্ধ হয়ে গেছি, আমাকে গুলি করে বাসার ভেতরে তালা মারার পর শুধু রেখে গেছে, দ্রুত বাঁচান!’ এমন একটি ফোন পেয়ে রাজশাহীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার ৩৪/১ নম্বর বাড়ির পাঁচতলায় অবস্থিত একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই ফ্ল্যাট থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, গুলি, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির উপাদানসহ ২১ ধরনের আলামত জব্দ করা হয়েছে।

গুলিবিদ্ধ ফয়সাল নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার মো. সেলিম শেখের ছেলে।

আরও পড়ুন: তাহিরপুরে মাটিয়ান হাওরপাড় মাটিয়ান গ্ৰামে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রোববার ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি আর্তস্বরে নিজের নাম ফয়সাল বলে সাহায্যের আবেদন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল সাখাওয়াত এবং ডেসপাচার হিসেবে এএসআই শহিদুল ইসলাম পুরো বিষয়টির মাঠপর্যায়ে সমন্বয় করেন।

খবর পেয়ে শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) মমতাজউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, রাজশাহী নগরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ ৪-৫ জন ব্যক্তি তালাবদ্ধ ওই রুম থেকে গুলিবিদ্ধ ফয়সালকে বের করার চেষ্টা করছেন। পরে উপস্থিত ওই ব্যক্তিদের সহায়তায় পুলিশ ভুক্তভোগী ফয়সালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

পুলিশের ওই দল ঘরের বিছানার ওপর প্রাথমিকভাবে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায়। পরবর্তী সময়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে সিআইডির ফরেনসিক টিমকে তলব করেন।

সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে এসে নিবিড় তল্লাশি চালায় এবং একটি আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা, গানপাউডার, চাকু, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির উপাদানসহ মোট ২১টি আলামত জব্দ করে।

আরও পড়ুন: ভৈরবে দোকান ও বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ নেন ওসি মাহবুবুর রহমান

এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্য করা হয়েছে প্রস্তাবিত বাজেটে: বিরোধীদলীয় এমপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বৈষম্য করা হয়েছে প্রস্তাবিত বাজেটে: বিরোধীদলীয় এমপি

বিরোধীদলীয় সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মাহবুব আলম মন্তব্য করেছেন যে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ‘অবাস্তব ও বাস্তবায়ন অযোগ্য’। তিনি বলেছেন, ‘এই বাজেটে সম্পদের সুষম বণ্টন হয়নি, বরং বৈষম্য চরম আকার ধারণ করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়নকে এই বাজেটে চরমভাবে অবহেলা করা হয়েছে।’

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট বক্তৃতায় ব্যারিস্টার মাহবুব আলম মন্তব্য করেছেন, ‘অর্থমন্ত্রী তার বক্তৃতায় সম্পদের অসম বণ্টন, সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির কথা স্বীকার করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় চিহ্নিত করার পরও কিভাবে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং ৩০০ আসনে সম্পদের সুষম বণ্টন হবে, সে ব্যাপারে কোনো দিকনির্দেশনা বা কৌশল দেওয়া হয়নি।’

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারি ও বিরোধী দলের মধ্যে স্পষ্ট বৈষম্য রয়েছে উল্লেখ করেন এই সংসদ সদস্য। গত চার মাসের বাজেট বাস্তবায়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের সদস্যদের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, বিরোধী দলের সদস্যদের তা দেওয়া হয়নি।

উদাহরণ টেনে তিনি বলেন, ‘বগুড়ার শিবগঞ্জে ১৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু গাজীপুরে বরাদ্দ দেওয়া হয়েছে তার চেয়ে ৯০ শতাংশ বেশি। ১ ও ২ নম্বর আসনের মধ্যে যদি বরাদ্দের পার্থক্য ৯০ ভাগ হয়, তবে আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যরা কোথায় কোন বাজেট পাব?’

এ সময় সম্পদের সুষম বণ্টনের দাবি জানিয়ে স্পিকারের মাধ্যমে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য বলেন, বাজেটের ৩ লাখ কোটি টাকা যেন ৩০০টি সংসদীয় আসনে সমানভাবে ভাগ করা হয়। প্রতিটি আসনে যেন ১ হাজার কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়, তার একটি সুস্পষ্ট নির্দেশনা চাই। আমরা যেন এই প্রটেকশনটি পাই। প্রস্তাবিত বাজেটকে ‘বৈষম্যের দলিল’ আখ্যা দিয়ে মাহবুব আলম মন্তব্য করেন, ‘এই বাজেটে উত্তরবঙ্গকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রজেক্ট, কুড়িগ্রাম ইপিজেড এবং কুড়িগ্রামে একটি মেডিকেল কলেজের কথা বলা হলেও বাজেটে এর কোনোটির জন্যই বরাদ্দ নেই। উত্তরবঙ্গের কৃষির জন্যও পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। আমার নির্বাচনী এলাকার ৭১ ভাগ রাস্তাই এখনো কাঁচা, এগুলো পাকা হওয়ার কোনো নিশ্চয়তা এই বাজেটে নেই।’

এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে সম্পূর্ণ অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানো হয়েছে। গত বছর যার আয় ৬ লাখ টাকা ছিল, তাকে ছাড় দিয়ে সাড়ে ১২ হাজার টাকা কর দিতে হতো। এবার তা বাড়িয়ে সাড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ ১০ হাজার টাকা বেশি কর দিতে হবে। এ ছাড়া ছোট ছোট ব্যবসার টার্নওভারের ওপর ১ শতাংশ কর আরোপ করা হয়েছে। এই কর দিলে ছোট ব্যবসা চালানো সম্ভব হবে না।’

গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাস্যরস করে বলেন, ‘ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি অনেক ক্ষেত্রেই বলেছেন বাজেট নাই। ভোলা-বরিশাল সেতুর জন্যও তো বাজেট নাই!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি: সংসদে তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি: সংসদে তথ্যমন্ত্রী

রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বি‌টি‌ভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানিয়েছেন।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

বিটিভির ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরতে গিয়ে তথ্যমন্ত্রী জানান, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, আর ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, এবং ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা বলেও জানান তিনি।

এছাড়া তিনি আরও বলেন, ২০২৩–২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪–২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বঙ্গোপসাগরে বজ্রপাতে মাছ ধরা ট্রলারে ৫জেলে আহত

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


কলাপাড়ায় বঙ্গোপসাগরে বজ্রপাতে মাছ ধরা ট্রলারে ৫জেলে আহত
 
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে রামনাবাদ মোহনা জালফেলা অবস্থায় গতকাল রবিবার শেষ বিকেলে ট্রলারে বজ্রপাতের ৫ জেলে আহতোর ঘটনা ঘটেছ।
 
 আহতরা হলো:  রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল, ফরিদ। এদের মধ্যে রেজাউল মাঝি পিঠের অধিকাংশ পুড়ে যায়। হাবিবের ডান হাত ভেংঙ্গে যায়। গত রাতেই ১১ টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানে হয়।
 
সোমবার সরেজমিনে আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, তাদের ট্রলারে বজ্রপাত হওয়ার পরে ট্রলারে ব্যাটারিতে আগুন ধরে যায়। তাদের গ্রামের বাড়ি লালুয়া ইউনিয় মনজুপাড়া গ্রামে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে বজ্রপাতে আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি শিক্ষার্থী মৌনতা ইসলামকে শিক্ষাবৃত্তির চেক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


ঢাবি শিক্ষার্থী মৌনতা ইসলামকে শিক্ষাবৃত্তির চেক প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মৌনতা ইসলামকে পড়ালেখার সহায়তায় শিক্ষাবৃত্তির চেক প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডন লাইট ফাউন্ডেশন।
সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল মুন্সী, ডন লাইট ফাউন্ডেশনের সভাপতি মাসুমা খাতুন ও উপদেষ্টা কাউছার আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএও জানান মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%