ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল আসতে পারে প্রজ্ঞাপন


মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল আসতে পারে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না, তবে সংযুক্ত হচ্ছেন আরো নতুন দুই মুখ।

মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে আরো বেশ কয়েকজনের নাম আলোচনা চলছে, কিন্তু এই ধাপে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার কিংবা রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন দুই সদস্য আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকে শপথ নেবেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন

এটি বোঝায় যে ২২ আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি শপথ নিতে পারেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায় যে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হবে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে।

নতুন রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তিন দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা থাকায় পরদিন ২১ আগস্ট শুক্রবার শপথ অনুষ্ঠান হতে পারে। এ ছাড়া ২২ আগস্টও ছুটির দিন রয়েছে। সেই লক্ষ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার বিষয়টি পার্বত্য এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়ন ইস্যুকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আজ সারা দেশে বন্ধ স্বর্ণ বেচাকেনা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। অর্থাৎ প্রায় দুই মাসের মাথায় নতুন মন্ত্রী পেতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন মীর হেলাল।

এ ছাড়া গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সব মিলিয়ে নতুন করে দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তন আসছে। এখন দেখার বিষয় বৃহস্পতিবারই তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, নাকি শপথগ্রহণের জন্য ২০ কিংবা ২১ আগস্ট চূড়ান্ত করা হয়।

মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য কালের কণ্ঠকে জানিয়েছেন যে দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে। তাঁদের নাম ও মন্ত্রণালয় চূড়ান্ত করা আছে। আগামী ২০ আগস্ট ঘোষণার কথা রয়েছে। তাঁরা নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।

আরও পড়ুন: আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু আসন্ন নির্বাচনে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন

জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন, 'এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।'

জানতে চাইলে সংসদ সদস্য সাচিং প্রু জেরী কালের কণ্ঠকে বলেন, 'মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।'

উল্লেখ্য, বর্তমান মন্ত্রিপরিষদের মোট সদস্যসংখ্যা ৫০। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে। তবে শপথ অনুষ্ঠান কবে হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন: আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭.৪২% পরিবার ঋণের চাপের মধ্যে

ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মানোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম কালের কণ্ঠকে বলেছেন, 'রাষ্ট্রপতির শপথের জন্য বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া আছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটের পর কোন দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।'

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত কালের কণ্ঠকে বলেন, 'নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের তফসিলের সম্ভাবনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদনটি জমা দেওয়া হয়। ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান। আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক কারণে ডা. দীপু মনিকে চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে কারাগারে থাকা মা ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। একই সঙ্গে প্যারোলে মুক্তির বিষয়ে মায়ের পরামর্শ নেন তিনি। আইনজীবী জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছে। এখন প্রশাসনিক নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে। এদিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে এখনো কোনো আবেদন পৌঁছেনি। আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি সাংবাদিকদের সামনে বক্তৃতা করেন। সিইসি এ এম এম নাসির উদ্দিন এই সময় বলেন, ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচনী কর্তা হিসেবে যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি জানান, ‘আমাদের ইনস্টিটিউশনাল মেমোরি (প্রাতিষ্ঠানিক স্মৃতি) একটু শর্ট। কারণ, এই নির্বাচনে আমরা অভ্যস্ত নই। রাষ্ট্রপতি নির্বাচনকে আমরা একটি হাই-প্রোফাইল ইলেকশন বলে মনে করি।’ পুরো প্রক্রিয়ায় যাতে কোনো গ্যাপ (ফাঁকফোকর) না থাকে, কমিশন এ জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদ খালি থাকায় এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী সার্বিক পরিস্থিতিতে এই নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। তবে এ নির্বাচন পরিচালনার জন্য কমিশন সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়ায় সংসদ সচিবালয় থেকে সার্বিক সহযোগিতা পাওয়া গেছে।

ভোটের স্বচ্ছতা বজায় রাখার জন্য সিইসি বলেন, ‘গণনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।’ প্রার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হবে। আর ফলাফল ঘোষণার পর নির্বাচনী কর্তা যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, ভোট গ্রহণ শেষে ফলের ভিত্তিতে দ্রুততম সময়ে ইসি থেকে গেজেট প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন ডা. দীপু মনি

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন ডা. দীপু মনি

স্বামীর মৃত্যুতে সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তির মেয়াদ কার্যকর থাকবে।

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তাদের মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মায়ের প্যারোল মুক্তির আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

আইনজীবী জানান, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে দিপাবলি মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলের আবেদন জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়। যদিও পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল।

বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য মুন্সিগঞ্জে ছোটাছুটি করেন দিপাবলি। দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পরই স্বামীর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন সাবেক এই মন্ত্রী। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থী উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অনুষ্ঠানে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং RCCI -এর সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তাঁর বক্তব্যে একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা এখন সময়ের দাবি। তিনি বলেন, রংপুর চেম্বারের সঙ্গে এই সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দিন, সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী, সহকারী অধ্যাপক শরীফা আক্তার নিপা, প্রভাষক মোঃ সোবহান আলী, বিভাগের শিক্ষার্থীবৃন্দ, RCCI -এর পরিচালক রশিদুল সুলতান বাবলু, পরিচালক কামাল হোসেন, ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ জানায়, এই সমঝোতার মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে এবং শিক্ষার্থীরা পেশাগত ক্ষেত্রে নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%