ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন ডা. দীপু মনি


প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন ডা. দীপু মনি

স্বামীর মৃত্যুতে সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তির মেয়াদ কার্যকর থাকবে।

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তাদের মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মায়ের প্যারোল মুক্তির আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

আইনজীবী জানান, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে দিপাবলি মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলের আবেদন জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়। যদিও পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য মুন্সিগঞ্জে ছোটাছুটি করেন দিপাবলি। দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পরই স্বামীর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন সাবেক এই মন্ত্রী। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থী উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অনুষ্ঠানে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং RCCI -এর সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তাঁর বক্তব্যে একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা এখন সময়ের দাবি। তিনি বলেন, রংপুর চেম্বারের সঙ্গে এই সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দিন, সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী, সহকারী অধ্যাপক শরীফা আক্তার নিপা, প্রভাষক মোঃ সোবহান আলী, বিভাগের শিক্ষার্থীবৃন্দ, RCCI -এর পরিচালক রশিদুল সুলতান বাবলু, পরিচালক কামাল হোসেন, ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ জানায়, এই সমঝোতার মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে এবং শিক্ষার্থীরা পেশাগত ক্ষেত্রে নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ক্ষতির দায়ে কোম্পানির বিরুদ্ধে মামলা ঠেকাতে নিউজিল্যান্ডে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


জলবায়ু ক্ষতির দায়ে কোম্পানির বিরুদ্ধে মামলা ঠেকাতে নিউজিল্যান্ডে আইন পাস

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতির কারণে কোম্পানিগুলোকে দায়ী করে মামলা ঠেকাতে নিউজিল্যান্ডে একটি বিতর্কিত আইন পাস করা হয়েছে।

ডানপন্থি জোট সরকারের পক্ষ থেকে এই বিলটি মঙ্গলবার রাতে পার্লামেন্টে ৬৭-৫৩ ভোটে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেওয়ানি মামলার মাধ্যমে যেন তারা জলবায়ু নীতি বাধাগ্রস্ত না হয় এবং ব্যবসায়ীদের আস্থা ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই এ আইনের লক্ষ্য।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পরিবেশগত ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগে নিউজিল্যান্ডের ছয়টি বড় কোম্পানির বিরুদ্ধে আদিবাসী মাওরি জলবায়ু অধিকারকর্মী মাইকেল স্মিথের করা মামলার পরিপ্রেক্ষিতে এই আইনটি তৈরি করা হয়েছে। আইন কার্যকর হওয়ার ফলে স্মিথের আইনি লড়াই কার্যত শেষ হয়ে গেছে। জাতীয় সম্প্রচারমাধ্যম আরএনজেডকে স্মিথ জানিয়েছেন, এটি ‘গণতন্ত্রের জন্য একটি কালো দিন’ বলে বিবেচনা করছেন।

তিনি মন্তব্য করেন, ‘যদি পার্লামেন্ট চলমান কোনো মামলা বাতিল করতে পারে, তাহলে কোনো আইনি দাবিই আর নিরাপদ নয়। রাজনৈতিকভাবে অসুবিধাজনক হয়ে উঠলেই তা বাতিল করা সম্ভব।’ স্মিথের মামলায় নিউজিল্যান্ডের কয়েকটি সবচেয়ে বড় ও পরিচিত কোম্পানি আসামি হয়েছে, যার মধ্যে রয়েছে দুগ্ধ খাতের বৃহৎ প্রতিষ্ঠান ফনটেরা।

বিরোধী গ্রিন পার্টির আইনপ্রণেতা স্টিভ এবেল পার্লামেন্টে বলেন, জনস্বার্থের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ এই পরিবর্তন আনা হয়েছে। আইনমন্ত্রী পল গোল্ডস্মিথ জানিয়েছেন, নতুন আইন জলবায়ু সংক্রান্ত দায়িত্বের বিষয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিশ্চয়তা দেবে।

গোল্ডস্মিথ বলেন, ‘হাইকোর্টে চলমান মামলায় একজন আবেদনকারী গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য ছয়টি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন। এ মামলার ফলে একটি নতুন ব্যবস্থা তৈরির ঝুঁকি তৈরি হচ্ছে, যা পার্লামেন্ট ইতোমধ্যে প্রণয়ন করা কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘এটি ব্যবসার আস্থা ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করছে।’ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির দাবি নিষ্পত্তির জন্য আদালতকেই উপযুক্ত স্থান নয় বলেও মন্তব্য করেছেন। তার মতে, এতে ‘জটিল পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক নানা বিষয়’ জড়িত।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ জাতীয় পর্যায়ে সরকারের মাধ্যমে পরিচালনার মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হবে। আদালতে খণ্ড খণ্ড মামলা করে এর সমাধান করা উচিত নয়।’ গত মাসে একটি স্বাধীন জলবায়ু পরামর্শক সংস্থা সতর্ক করেছে যে, সরকারের নীতির কারণে নিউজিল্যান্ড নির্ধারিত নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে।

আইন করে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সরকার ২০২৫ সালে নিঃসরণ কমানোর বিষয়ে কমিশনের পরামর্শকে উপেক্ষা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়ে থাকে, ‘পথ পরিবর্তনের সুযোগ এখন খুবই সীমিত।’

কমিশন সতর্ক করে বলেছে, কৃষিকে নিঃসরণমূল্য নির্ধারণের আওতার বাইরে রাখা, পরিবেশবান্ধব যানবাহনের নিয়মে পরিবর্তন, ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা কমানো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অবকাঠামো স্থাপনের পরিকল্পনার কারণে অন্যান্য খাতে নিঃসরণ কমলেও সামগ্রিকভাবে তা বেড়ে যেতে পারে।

কমিশনের প্রধান নির্বাহী জো হেন্ডি বলেছেন, এসব তথ্য ‘স্পষ্ট সতর্কবার্তা।’ তিনি আরও বলেন, ‘নিঃসরণ ধীরে ধীরে কমছে। তবে ২০২৪ সালে অগ্রগতি থেমে গেছে। বর্তমান নীতিগুলো প্রয়োজনীয় গতিতে কাজ করছে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন আরাফাত ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে , সহায়তার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন আরাফাত ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে , সহায়তার আকুতি
 
পটুয়াখালীর কুয়াকাটায় আরাফাত (১৮) ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চোখে-মুখে শুধু বাঁচার আকুতি, আর একটাই আর্তনাদ, আপনারা আমাকে বাঁচান !
 
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্টোক করে মৃত্যুর সঙ্গে বিছানায় পড়ে আছেন আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে করতে সর্বস্ব হারিয়েছেন পরিবার। দিন মজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। মানুষের দয়ার ওপরই তাদের শেষ ভরসা। অর্থাভাবে আরাফাত পান্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় পড়ে কাত্রাচ্ছে প্রতিটি দিন। অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। এই মুমূর্ষু ছেলের জীবন বাঁচাতে সামান্য সহায়তাই হতে পারে আশার আলো।
 
গুরুতর অসুস্থ আরাফাতের পিতা লিটন ঢালী- মাতা ফাতেমা কান্না কন্ঠে বলেন, আমি সারাজীবন দিন মজুরের কাজ করলেও কখনো হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না।ছেলে  বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।পরিবারে ওরা তিন ভাই,আরাফাতই বড় ছেলে।আজ তার জীবন-মরণ লড়াই। 
 
এখনই যদি আমরা এগিয়ে না আসি, হয়তো আর বাঁচানো যাবে না আরাফাতকে।সমাজের বিত্তবান, মানবিক ও দয়ালু মানুষদের প্রতি অনুরোধ, আরাফাতকে জীবন যুদ্ধে পাশে দাঁড়াই। মানবিক সহায়তার জন্য যোগাযোগ:- 01757161553।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়রুল কবির খানের বোন শিউলী খানমের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


শায়রুল কবির খানের বোন শিউলী খানমের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

শায়রুল কবির খানের একমাত্র ছোট বোন শিউলী খানম (৫৭) শনিবার ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার বেলা ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিউলী খানম গত ১৫ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি স্বামী, সন্তান, মা-বাবা, ভাই, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই পরিস্থিতিতে শায়রুল কবির খান তার বোনের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, শিউলী খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেশীদের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেস্ত নসিব করেন।’

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%