০৯:৩২ পি.এম
গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এই সংক্রান্তভাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী টহল দিচ্ছে।
আজ সোমবার (২২ জুন) থেকে ৩০ জুন (মঙ্গলবার) পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে।
আরও পড়ুন: জাতীয় যুব দিবস–২০২৬ উদ্যাপন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সরকার গোপালগঞ্জসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছান। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনা সদস্য রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই কারণে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও এই কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সেনাবাহিনী পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গোপালগঞ্জে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি।’
আরও পড়ুন: শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন