১০:৫৫ পি.এম
বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা ও আহতের দুটি মামলায় রংপুর সদরের সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানার জামিন আদালত মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।
এর আগে বুধবার (১৭ জুন) রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান, কিন্তু আদালত তা মঞ্জুর করেনি।
আরও পড়ুন: নান্দনিক উপস্থাপনায় সারি সারি প্রাণীর কঙ্কাল চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে
সোহেল রানা বর্তমানে সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালত সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সোহেল রানা এজাহারভুক্ত ১০২ নম্বর এবং চার্জশিটভুক্ত ৮৭ নম্বর আসামি। তাছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ১১০ নম্বর আসামি।
এই দুটি মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে আদালতে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় (আমলি কোতোয়ালী) আদালতের বিচারক মো. মামুনুর রশিদ ফয়সাল।
আরও পড়ুন: কুমিল্লায় হারিয়ে যাচ্ছে পান চাষের ঐতিহ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন