প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা এবং সুশাসনের চর্চা জোরদার করার লক্ষ্য নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার আয়োজনে এবং আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে মঙ্গলবার (১৮ জুন) সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরিষদ মিলনায়তনে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই দুর্নীতির কুফল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে একটি উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামাজিকভাবে নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করে গড়ে তুলতে পারলে সুশাসন ভিত্তিক উন্নত রাষ্ট্র নির্মাণ সম্ভব। পরে আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী-রাজা। শিক্ষার্থীরা দুর্নীতির কারণ ও এর ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি বক্তব্য উপস্থাপন করেন। শেষে বিজয়ী দল হিসাবে মির্জাপুর উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয় এবং রানারআপ হিসাবে বারআউলিয়া উচ্চ বিদ্যালয়। অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন