০৬:২৪ পি.এম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা এলাকায় বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের ফলে দুজনের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে এবং বাকি তিনজনকে মাদক সেবনের সময় আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শর্ষিনা গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. মিজান (৩৫)-এর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার হয়েছে এবং জগৎপট্টি গ্রামের মো. বাদল হোসেনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২২)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আদর্শ বয়া গ্রামের মো. শাহেদ (২০) ও মো. শাহজাদা (১৬) এবং মধ্যকরফা গ্রামের মো. জাকারিয়া (২০)।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনার ভিত্তিতে জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের জন্য কঠোর অভিযান চলমান রয়েছে। মাদক কারবারি বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলাকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন