ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

দেশে ফেরার কয়েক ঘণ্টা পর প্রবাসী এনামুল হকের মৃত্যু


দেশে ফেরার কয়েক ঘণ্টা পর প্রবাসী এনামুল হকের মৃত্যু

দীর্ঘ প্রবাসজীবনের সমাপ্তি ঘটিয়ে দেশে ফিরে এসেছিলেন আপনজনদের কাছে। পরিবার-পরিজনদের সঙ্গে বাকিটা সময় কাটানোর স্বপ্ন নিয়ে শুক্রবার ভোরে তিনি দেশের মাটিতে পা রেখেছিলেন। কিন্তু কে জানত, এনামুলের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে?

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাড়িতে পৌঁছানোর কিছু ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এনামুল হক। হাসপাতালে নেওয়ার কিছু সময় পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এভাবে আকস্মিক মৃত্যুর ফলে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এনামুল হক (৫৮) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র।

আরও পড়ুন: আফ্রিকান কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে আর্থিক সচ্ছলতা ও জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিন কন্যাসন্তানের জনক এনামুল হক। সেখানে তিনি একটি কোম্পানিতে সেলাইকাজের ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকার সময় ২০২৩ সালের শেষ দিকে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে সে দেশের হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন তিনি।

দীর্ঘদিন ধরে তার দেশে ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনামুল। সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়িতে ফেরেন। কিন্তু বাড়িতে ফেরার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

এনামুলের ভাতিজা আশরাফ হোসেন বলেন, ‘আমার চাচা সকালে দেশে ফিরেছেন। চাচাতো ভাইসহ অন্যরা বিমানবন্দর থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন। সকাল ৯টার দিকে বাড়িতে পৌঁছানোর পর অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. বিকাশ হালদার বলেন, ‘দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়। তিনি স্ট্রোক করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

আরও পড়ুন: সংবিধান সংস্কারে ১১ দলের বিরোধী কমিটি, বিএনপির আপত্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকেরা ফের বিক্ষোভ করে রাস্তা অবরোধ করেছেন। শনিবার সকালে শ্রমিকেরা রাস্তা অবরোধের মাধ্যমে তাদের প্রতিবাদ শুরু করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে শত শত গাড়ি আটকে পড়ে এবং হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ওই এলাকার কিছু শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও বিজিবি যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। এরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তাদের মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দাবিতে তারা রাস্তা অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ যানজট সৃষ্টি করে এবং হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের আন্দোলনের কারণে স্থানীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান, যেমন ইন্টারস্টফ, ইকোটেক্স, অ্যাপেক্স ফুটওয়্যার ও সদমাসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানিয়েছেন, শ্রমিকেরা শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কালিয়াকৈর থানার পুলিশে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন, অন্যদিকে আমরাও চেষ্টা করছি রাস্তা অবরোধমুক্ত করতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের ঝিকরগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


যশোরের ঝিকরগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেফতার

যশোরের ঝিকরগাছায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর তাকে যশোর ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানিয়েছেন, মুসা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নথিপত্র যাচাই করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কাস্টমসের অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি, উদ্ধার জাহাজের প্রপেলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


চট্টগ্রামে কাস্টমসের অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি, উদ্ধার জাহাজের প্রপেলার

চট্টগ্রামে বন্ড সুবিধার অপব্যবহার করে রপ্তানির আড়ালে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা ধরা পড়েছে। স্থানীয়ভাবে সংগ্রহ করা জাহাজের প্রপেলার স্ক্র্যাপ কনটেইনারে পাঠানো হচ্ছিল, যা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল। বিষয়টি কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের অভিযানে উদ্ঘাটিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদ পাওয়ার পর কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশে প্রিভেন্টিভ টিম বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টায় চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান পরিচালনা করে। সেখানে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদ এলাকার প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়।

চালানটি গত ৩ নভেম্বরের বিল অব এক্সপোর্টের আওতায় জাপানে যাওয়ার কথা ছিল। ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন হয়। ঘোষণায় পণ্য হিসেবে ‘সর্টেড কপার’ উল্লেখ থাকলেও কনটেইনারে পাওয়া যায় ঘোষণাবহির্ভূত ১০ পিস জাহাজের প্রপেলার স্ক্র্যাপ।

বিজ্ঞপ্তিতে প্রাথমিক অনুসন্ধানের তথ্য তুলে ধরে বলা হয়, প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ আমদানি করে। পরে ১৭ অক্টোবরের ইউটিলাইজেশন পারমিশনের (ইউপি) আওতায় ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত সর্টেড কপার রপ্তানির ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে রপ্তানি করা হচ্ছিল ভিন্ন উৎসের ও ভিন্ন ধরনের পণ্য।

কাস্টমস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের শতবর্ষী মনুমেন্টের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও শামসুন্নাহার হলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল মমিন, সহসভাপতি হিসেবে ছিলেন শিরিন আক্তার, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন, সহসাধারণ সাইফুল ইসলাম, শাকিল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা, সানজিদা আক্তার, মিম আক্তার, মারিয়া, ফারিতা মিম খাতুন, নিশাত, মুত্তাকিনা, সানজিদা আক্তার, বাহারুল ইসলাম ও আশিক মিয়া।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলা, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের এগিয়ে আসতে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। অনেকেই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। এ ধরনের বিনামূল্যের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার পক্ষ থেকে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের অনেকেরই রক্ত দেওয়ার ইচ্ছা থাকলেও সঠিক তথ্য ও সুযোগের অভাবে তা সম্ভব হয় না। আজকের কর্মসূচি আমাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করার এই উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে অনেক মানুষ উপকৃত হবেন।’

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়েই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন বিপন্ন না হয়, সে জন্য তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%