ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পাংশায় ২ গ্রামবাসীর সংঘর্ষে মৃত্যু ১


পাংশায় ২ গ্রামবাসীর সংঘর্ষে মৃত্যু ১

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।

নিহত ব্যক্তি উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হন।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

এর মধ্যে জামির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০০ এম


বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বেওয়ারিশ কুকুর অপসারণ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে সেটি বাস্তবায়ন শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।

রোববার (২১ জুন) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান।

একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান বলেন, বেওয়ারিশ কুকুর অপসারণ ও স্থানান্তরের বিরুদ্ধে জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে কমিউনিটি কুকুর ব্যবস্থাপনায় ক্যাচ-নেউটের-ভ্যাকসিন-রিলিজ (কনভির) এবং ম্যাস ডগ ভ্যাকসিনেশন (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত রুলে জানতে চেয়েছে, স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ২০২৫ সালের পরিপত্র এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ধারা ৭(১) ও ১৪-এর পরিপন্থীভাবে পরিচালিত বেওয়ারিশ কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রম কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, কমিটিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গণকুকুর টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়ন শুরু করতে হবে। এর পাশাপাশি নিয়মিত অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিট পিটিশনটি দায়ের করেন এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি। রিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন জনপরিসর থেকে বেওয়ারিশ কমিউনিটি কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গতি ঘণ্টায় ২৫১ কিলোমিটার, বিএমডব্লিউ উড়ে গেল, দুটি প্রাণ ঝরে গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০১ এম


গতি ঘণ্টায় ২৫১ কিলোমিটার, বিএমডব্লিউ উড়ে গেল, দুটি প্রাণ ঝরে গেল

যোগেশ নেগির ২৪তম জন্মদিন রবিবার উদযাপন করতে গিয়েছিলেন তার দুই বন্ধু রেবেকা জ্যাকব ও আঙ্গাদ গিল। তারা মুম্বাইয়ের উপকণ্ঠে তিতওয়ালায় জন্মদিনের পার্টি আয়োজন করেন।

মুম্বাইয়ের তরুণদের কাছে কালু নদীর তীরে অবস্থিত তিতওয়ালা ছুটি কাটানোর জন্য একটি জনপ্রিয় স্থান। মুম্বাই থেকে ২৫ কিলোমিটার দূরে এই পর্যটন গন্তব্যে রয়েছে অনেক বিলাসবহুল ফার্মহাউস, পুল ভিলা এবং রিসোর্ট। তিন বন্ধুই তেমন এক রিসোর্টে গভীর রাত পর্যন্ত জন্মদিনের উৎসব পালন করার পর মুম্বাই ফিরে আসার পথে ছিলেন। যোগেশ এবং আঙ্গাদের বাসা বদলাপুরে, আর রেবেকা থাকতেন বান্দ্রায়।

আঙ্গাদ বিলাসবহুল বিএমডব্লিউ জেড৪ গাড়ি নিয়ে পার্টি করার জন্য বের হন। নির্মাণাধীন দিল্লী-মুম্বাই হাইওয়ে ধরে ফেরার সময় গাড়িটি চালাচ্ছিলেন আঙ্গাদ নিজেই। রাত তখন তিনটা। ফাঁকা মহাসড়কে হঠাৎ করে গতির নেশায় তারা উন্মাদ হয়ে ওঠেন। ঘটনাটি ঘটে যখন তারা জন্মদিনের আনন্দে ছিল, তখনই মৃত্যু তাদের কাছে উপস্থিত হয়ে গেছে।

এক বন্ধুর তোলা ভিডিওতে দেখা যায় যে, গাড়ির গতি এক পর্যায়ে ২৫১ কিলোমিটারে পৌঁছে যায়। তখনই আঙ্গাদ গাড়ির নিয়ন্ত্রণ হারান। নির্মাণাধীন হাইওয়ের স্টিলের ডিভাইডারের সাথে ধাক্কা মেরে বিএমডব্লিউ জেড৪ আকাশে উড়ে যায়। গাড়িটি বেশ কয়েকবার উল্টে গিয়ে ২০০ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। বিলাসবহুল জেড৪টি দৃশ্যত ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলেই মারা যান যোগেশ ও রেবেকা। মহাসড়কের ৫০০ মিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের দেহের অংশ। গুরুতর আহত আঙ্গাদকে মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, তিতওয়ালার কোনো একটি রিসোর্ট বা ফার্মহাউসে গভীর রাত পর্যন্ত মদ্যপান ও পার্টি করার পর, তারা নির্মাণাধীন মুম্বাই-দিল্লি হাইওয়েতে গাড়িটির গতি পরীক্ষা করতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বদলাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে প্রশ্ন উত্থাপন হচ্ছে তরুণ-তরুণীদের বেপরোয়া পার্টি সংস্কৃতি নিয়েও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০২ এম


আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে তৌহিদুল ইসলাম নয়নকে প্রধান আহ্বায়ক এবং মো. ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তথ্য জানা গেছে।

রবিবার (২১ জুন) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটিতে মো. সজিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং সজিব মাহমুদকে, মো. শাকিল হোসেন তাবাসসুম, তাসফিয়া জাহান ও নাসরিন আক্তারকে যুগ্ম আহবায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সাহেদ হোসেন রিদন, রিহাম হোসেন রিদয়, শাহিদন আলম শান্ত এবং ফারহান হোসেন শিহাবকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইভাবে মোট ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন জানিয়েছেন, "ক্লিন ইমেজের ছাত্রনেতাদের দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।"

তিনি আরও বলেছেন, কলেজ ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায় এবং শিক্ষা বিস্তারে ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ শাহরিয়ার আহমেদ ইমন নামক এক বাংলাদেশি শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড সংঘটনের পর অভিযুক্ত ব্যক্তি ইমনের পরিবারের কাছে তাঁকে মুক্তিপণ দাবি করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত ১২ জুন ওরোক্লিনি এলাকায় ইমনের বাসা থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি কোফিনু অঞ্চলের একটি কারখানায় প্রথম কর্মদিবসে যোগ দিতে যাচ্ছেন বলে পরিচিতদের জানিয়েছিলেন। নিখোঁজ হওয়ার রাতে, তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে এক বন্ধুকে তাঁর অবস্থানের একটি লোকেশন পাঠিয়েছিলেন।

এরপর থেকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং নিহতের বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী কোথায় রেখেছিল, সে সম্পর্কেও তিনি তথ্য দিয়েছেন।

তদন্তে উঠে এসেছে, ইমন ও অভিযুক্তের পরিচয় হয়েছিল একটি বাসযাত্রার সময়। অভিযুক্ত দাবি করেছেন, সে সময় ইমনের আচরণে তিনি অপমানিত বোধ করেছিলেন। তবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত ক্ষোভের পাশাপাশি অর্থ আদায়ের উদ্দেশ্যও এই ঘটনার পেছনে কাজ করেছে। অভিযোগ অনুযায়ী, নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চাকরির প্রলোভন দেখিয়ে ইমনকে কোফিনু এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হত্যা করে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যার কিছু সময় পর অভিযুক্ত ব্যক্তি ইমনের মোবাইল ফোন ব্যবহার করে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করেছেন এবং মুক্তিপণ দাবি করেন। এর মাধ্যমে অপহরণের একটি ভুয়া নাটক তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তদন্তকারীরা ধারণা করছেন।

উদ্ধার হওয়া মরদেহটি পচনরত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিখোঁজ হওয়ার রাতেই ইমন হত্যার শিকার হন। বর্তমানে মরদেহ উদ্ধার হওয়া স্থানে ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যের সব তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহত শাহরিয়ার আহমেদ ইমন নরসিংদীর রায়পুরা উপজেলার বাখরনগর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%