ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা


জাতীয় নিরাপত্তায় সমন্বিত কৌশল ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা, কৌশলগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি আজ বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে এই গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তার বক্তব্য তুলে ধরেন। এরপর তিনি কোর্স সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নিষিদ্ধ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ রয়েছে যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত বুধবার (১১ নভেম্বর) উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন এ বিষয়ে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ১৯ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।’

মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক হিসেবে সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি ক্রয়ের অভিযোগ রয়েছে।

২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ মামলায় জাবেদ, তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেছেন যে, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, শিক্ষাখাতের টেকসই উন্নয়নে বাজেটের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।

আজ বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

এ লক্ষ্যে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। শিক্ষায় বরাদ্দের অপচয় রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী দেশের টেকসই উন্নয়নে মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। দক্ষ কর্মীদের বিদেশে পাঠানোর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিবিদ্যায় দক্ষ হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিইউপি’র ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দু’টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দু’টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক ভবন উদ্বোধন করেন।

এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন তিনি।

বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উ-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ : কৃষিমন্ত্রী

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন যে, উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত দুটি কমিটির মাধ্যমে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েছেন, এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করছেন। ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হয়েছিল।

মন্ত্রী জানান, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে নির্ধারিত নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। পরে উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

জেলা পর্যায়ের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এই কমিটি উপজেলা থেকে পাঠানো প্রস্তাবগুলো পুনরায় যাচাই-বাছাই করে। পরে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, সার ডিলার নিয়োগের প্রস্তাব কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে আসেনি; বরং সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সম্মতিতে স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৫ কেজি বোমাসহ ইজিবাইক চালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


বরিশালে ৫ কেজি বোমাসহ ইজিবাইক চালক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় কাওসার খলিফা নামের এক ইজিবাইক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসী। প্রায় ৫ কেজি ওজনের বোমাসহ মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে কাওসারকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। বুধবার দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজার যাচ্ছিল কাওসার। এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ করেন এবং কাওসারকে গাড়ী থামাতে বলেন। কিন্তু কাওসার ইজিবাইকটি থামাতে না পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকের পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ খানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাওসার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসআরবি বোম নিষ্ক্রিয়কারী ৬ জনের একটি দল ঢাকা থেকে বরিশাল এসে ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে বোমাটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার এসআই আলামিন বাদী হয়ে কাওসার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি কাওসারকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে কাওসারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এদিকে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%