০৮:৫২ পি.এম
রাজধানীর ধানমণ্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে নেতাকর্মীরা যখন ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন, তখন পুলিশ তাদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করে।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে, নেতাকর্মীরা স্লোগান দেওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি বলেছেন, ‘যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যাতে করে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।’
আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না, জানতে চাইলে তিনি জানান, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে, তাকে ধরা হয়েছে। তবে যদি আটককৃতদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে, রাজধানীর স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন