০৮:২৮ পি.এম
কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালন করতে গিয়ে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে জেল সুপারদের জন্য আয়োজিত খবধফবৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ ঞৎধরহরহম কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ক্লাসে রিসোর্স পারসন হিসেবে ট্রেনিং প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
প্রশিক্ষণের মধ্যে তিনি কারা ও পুলিশ বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন, এবং বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করার, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম সম্পন্ন করার, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটকালীন পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ঝুঁকি মোকাবিলায় কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা মাধ্যমে উভয় বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
প্রশিক্ষণে কঙ্বাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেছেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপাররা কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন