ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হোসেনপুর পৌর এলাকায় ভারী বর্ষণে সড়ক ভাঙ্গন, জনদুর্ভোগ চরমে ‎


হোসেনপুর পৌর এলাকায়  ভারী বর্ষণে সড়ক ভাঙ্গন, জনদুর্ভোগ চরমে ‎

টানা ভারী বর্ষণের কারণে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। অতিরিক্ত রৃষ্টির পানির প্রবল স্রোতে পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর ডাক বাংলো সড়কের বড় অংশ ধসে গিয়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা গেছে, সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির পানির কারণে ওই গর্তের মাধ্যমে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। এলাকায় বসবাসরতরা যেকোনো সময় সড়কের অবশিষ্ট অংশও ধসে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।

স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত ভাঙনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

এছাড়া, বিভিন্ন বাসা বাড়িতে পানি প্রবেশ করার কারণে পৌরবাসী বিপাকে পড়েছেন।

জানা গেছে, হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ বলেছেন যে, ভাঙনকৃত সড়কে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে সংস্কারের উদ্যোগ নেয়া হবে এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের অপরাধে সাইফুল ইসলাম আরিফ (২১) নামে একটি যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) দুপুরে, উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে সাইফুল ইসলাম আরিফকে আটক করা হয়। পরে, অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ মন্তব্য করেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে নেছারাবাদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরির ষষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


কারিগরির ষষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই

 কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) এবং জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

আজ রোববার কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই সময়সূচি অনুযায়ী দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তির এবং রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে শিক্ষার্থীর বয়স অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের এই ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

বোর্ডের নির্ধারিত ফি’র বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ, মোট ৯৮ টাকা সোনালী পেমেন্ট গেটওয়ে মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক একত্রে জমা দিতে হবে।

সময়সূচি অনুযায়ী, ১২ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট সম্পন্ন করা যাবে। এরপর ২৬-৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রির স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি প্রতিষ্ঠানে রক্ষিত মূল ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত সাবমিট করবে।

কারিগরি বোর্ড বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে যে, রেজিস্ট্রেশনের এই ডাটা এন্ট্রির কাজে কোনভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। এছাড়া যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বোর্ডের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ রয়েছে, কেবল তারাই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পুরোটাই প্রতিষ্ঠান প্রধানের উপর দায় হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। এই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫০ জন রোগী।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৯৫, চট্টগ্রাম বিভাগে ৩১, ঢাকা বিভাগে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৪৪, খুলনা বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে চার, রংপুর বিভাগে এক এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে দেশে ডেঙ্গুর কারণে মোট ২৫ জন মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ার পর চলতি মাসে ডেঙ্গুর কারণে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু জুন মাসে হয়েছে—১৩ জন। জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই এবং মে মাসে একজন মারা গেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৫৭০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গত রাঙামাটিতে বিজিবির জরুরি ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


দুর্গত রাঙামাটিতে বিজিবির জরুরি ত্রাণ বিতরণ

অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া এবং ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এসব ত্রাণসামগ্রী তুলে দেন।

তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনও করেন।

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে আশ্রয় নেওয়া ১২০ জন অসহায় মানুষের মধ্যে কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

এরপর কর্ণফুলী কলেজসংলগ্ন মিনি স্টেডিয়াম এবং বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

কর্ণফুলী সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে কর্ণফুলী স্টেডিয়ামসংলগ্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম বলেন, "সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি জেলায় বহু পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মহাপরিচালকের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে মানুষকে উদ্ধার, ত্রাণ সহায়তা বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%