ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত


যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি নিউইয়র্ক, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

তার কূটনৈতিক কর্মজীবনে বহুপক্ষীয় কূটনীতি, জাতিসংঘের কার্যক্রম, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব ছিল।

মোহাম্মদ আব্দুল মুহিত এর আগে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ নিয়োগের আগে তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

‎স্টাফ রিপোর্টার:: মোহাম্মদ নূর

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


সুনামগঞ্জে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎

দেশের অন্যতম ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জে কেক কাটা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর বিপণি মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশনের কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সংবাদপত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার ও প্রত্যাশার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, দীর্ঘ ৪২ বছর পেরিয়ে ৪৩তম বছরে পদার্পণ করা দৈনিক জনতা ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও গাজী টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল হক, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমদ রমজান, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল কাইয়ুম মিলন, মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি ফোয়াদ মণি তালুকদার, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাবাজ উদ্দিন মান্না, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মো. শফিকুল বারী, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার নাসিম আহমদ এবং হাওর টিভির স্টাফ নাঈম আহমদ প্রমুখ।

পরে দৈনিক জনতার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীনকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন উপস্থিত সাংবাদিকরা। এ সময় তারা দৈনিক জনতার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লর্ডস টেস্টে বাবরের ফেরার খবরে স্বস্তিতে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


লর্ডস টেস্টে বাবরের ফেরার খবরে স্বস্তিতে পাকিস্তান

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে বাবর আজমের প্রত্যাবর্তনের আশা করছে পাকিস্তান, যা তাদের জন্য স্বস্তির বিষয়।

দলের অধিনায়ক এবং তারকা ব্যাটার বাবর আজম প্রথম টেস্টে আঙুলের চোটের কারণে অংশ নিতে পারেননি। তবে, দ্বিতীয় টেস্টের আগে তিনি আজ অনুশীলনে ফিরে এসেছেন।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় বাবরের আঙুলে আঘাত লাগে। কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে একটি বাউন্সার সামলাতে গিয়ে তার ডান হাতে আঘাত লাগে। এ কারণে লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি।

 

তবে, বাবরের অনুশীলনে ফিরে আসা পাকিস্তান দলের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ তিনি নেট অনুশীলনে পেসার ও স্পিনার উভয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন। থ্রোডাউনেও দীর্ঘ সময় ব্যাটিং করেছেন।

পাকিস্তানের বোলিং কোচ উমর গুল এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘বাবর থ্রোডাউন খেলেছে।

 

এরপর সে নেটে স্পিনার ও পেসারদের বিপক্ষেও ব্যাটিং করেছে। আমার মনে হয়, সে ভালো অবস্থায় আছে। তিনটি নেটেই সে ব্যাটিং করেছে। আমরা আশাবাদী, সে (লর্ডস টেস্টে) খেলতে পারবে।’

প্রথম টেস্টে বাবরকে ছাড়া পাকিস্তান ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানে পরাজিত হয়।

 

তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) লর্ডস টেস্ট শুরু হবে। এই ভেন্যুতে পাকিস্তান সর্বশেষ দুই টেস্টেই জয়লাভ করেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮তম বিশেষ বিসিএস : আরও ১৮৪ জনকে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


৪৮তম বিশেষ বিসিএস : আরও ১৮৪ জনকে নিয়োগ

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে আরও ১৮৪ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন প্রবেশ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া ১৮৪ জনের মধ্যে ১৬৫ জন সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন। তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। 

বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এই শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। 

শিক্ষানবিশকালে কোনো প্রার্থী চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যেতে পারে।

বুনিয়াদি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরিতে স্থায়ী করা হবে।

এর আগে, গত ২২ জানুয়ারি ৪৮তম বিশেষ বিসিএসের প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়। 

ওই প্রজ্ঞাপনে ৩ হাজার ২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্সের ঘটনায় ‘ভীষণ ক্ষুব্ধ ও হতাশ’ রুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


কার্সের ঘটনায় ‘ভীষণ ক্ষুব্ধ ও হতাশ’ রুট

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট জানিয়েছেন, কার্সের ঘটনার জন্য তিনি ‘ভীষণ ক্ষুব্ধ’ ও ‘হতাশ’।

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ২১:৪৪

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করে, ফলে দলের মেজাজ ছিল ফুরফুরে। দলের মধ্যে স্থিতিশীলতা ফিরছিল টালমাটাল অবস্থার পর।

 

এমন এক পরিস্থিতিতে আবারও ঘটল নাইট ক্লাব কাণ্ড। ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় পুলিশের সঙ্গে দেখা গেছে ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ঘটনার জন্য শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত চলছে। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে রুট বলেন, কার্সের এই ঘটনার জন্য তিনি ‘ভীষণ ক্ষুব্ধ’ ও ‘হতাশ’।

 

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টের জন্য ৩১ বছর বয়সী কার্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।

গত রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, কার্স ডার্বির একটি বারের বাইরে হাতকড়া পরা অবস্থায় ছিলেন। তাকে অল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হলেও পরে মুক্তি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে রুট বলেন, ‘সত্যি বলতে কি, আমি খুবই বিরক্ত, আমি সত্যিই হতাশ।

 

গত সপ্তাহের পারফরম্যান্সের পর আমরা এখানে বসে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি, যার সাথে এর কোনো সম্পর্কই নেই।’

ডাক পেয়েছেন সনি বেকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%