ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা,জড়িতদের গ্রেপ্তারের দাবি এমআরইউ বিক্ষোভ


সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা,জড়িতদের গ্রেপ্তারের দাবি এমআরইউ বিক্ষোভ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।

সোমবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে জানানো হয়, গত রোববার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা-পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিক হামলার শিকার হন। আহতরা হলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সমাবেশে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহের পরিবেশের ওপর আঘাত। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন: পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

এমআরইউর প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেনও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক সমাবেশ থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানায় সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে রাজিয়া সামাদকে ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড’ বিজয়ের জন্য সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


শেরপুরে রাজিয়া সামাদকে ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড’ বিজয়ের জন্য সংবর্ধনা

শেরপুরের বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, যিনি ‘মাদার তেরেসাখ্যাতি’ এবং শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, মর্যাদাপূর্ণ ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় সংবর্ধনা পেয়েছেন। গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের একটি হোটেলে ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজিয়া সামাদ ডালিয়ার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর প্রতিষ্ঠাতা ও আয়কর উপদেষ্টা সেরাজুল করিম পনির।

এ সময় অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দিলরুবা বেগম রূপা, নজরুল মঞ্চের জেলা আহ্বায়ক ইমামুল হক এবং অবসরপ্রাপ্ত ব্যাংকার মোশারফ হোসেন বক্তব্য রাখেন। বক্তারা রাজিয়া সামাদ ডালিয়ার দীর্ঘদিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি শেরপুরবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীয়ায় লাথির আঘাতে যুবক আনোয়ারের মৃত্যু, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


ফুলবাড়ীয়ায় লাথির আঘাতে যুবক আনোয়ারের মৃত্যু, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের ফলে আনোয়ার হোসেন আনার (৪২) নামের এক যুবক লাথির আঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, অপর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন আনার ওই গ্রামের ফজলুল হকের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি তুচ্ছ ঘটনার কারণে আনোয়ার হোসেন আনারের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যার পর কথাকাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আবু তাহের ভুট্টোর ছেলে পারভেজ হাসান আহাদ তাকে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে আনোয়ার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় আবু তাহের ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত পারভেজ হাসান আহাদ পলাতক রয়েছেন।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে সমাজসেবা অধিদপ্তরে, প্রবীন দিবস, পালিত উপলক্ষে প্রস্তুতি সভা।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তালাশ বিডি,

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


নারায়ণগঞ্জে সমাজসেবা অধিদপ্তরে, প্রবীন দিবস, পালিত উপলক্ষে প্রস্তুতি সভা।

২৮ শে সেপ্টেম্বর রোজ সোমবার, দুপুর ২:৩০ মিনিটে নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে, প্রবীণ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়,
উক্ত সবাই সভাপতিত্ব করেন, সমাজসেবা কার্যালয়ের, উপপরিচালক সাহেব, সহজ সমাজসেবার, অফিসার সাইফুল ইসলাম, আই কেয়ার ফাউন্ডেশন এর, মুজাম্মেল হোসেন লিটন, রেজিনা মাহবুবা, কো অপারেট দা ডিসটেন্সও পিপন,
জান্নাতুল ফেরদৌস ঝুনু, স্বপ্ননীল সমাজ কল্যাণ সংস্থা,
পারভিন আক্তার, খানপুর মানব কল্যাণ সংস্থা,
খোরশেদা আলম লিপি খন্দকার,
উপদেষ্টা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি,
মোহাম্মদ আল আমিন,
হাজী মোহাম্মদ নাজির খান, সভাপতি ইলেক্ট্রিশিয়ান কল্যাণ সমিতি,
মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, আদর্শ মানব সেবা,
মোহাম্মদ নুরুল ইসলাম খান, মুসলিম একাডেমি,
মোজাম্মেল হক,
মজিবুল হক পলাশ, সংবাদকর্মী প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি,
মোহাম্মদ ইব্রাহিম খলিল, আত্মকর্ম সংস্থা উন্নয়ন সংস্থা,
মোহাম্মদ খালেদ মোশারফ, জেরিন আজ সংগঠন,
মোঃ সাখাওয়াত হোসেন খান,
কামরুল হাসান স্বপন, ফেয়ার এন্ড ফ্রেন্ডস এসোসিয়েশন, মোহাম্মদ নুর হোসেন, তুষার ধারা ডায়াবেটিস সমিতি, সহ আরো অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উক্ত প্রবীণ দিবসের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থেকে যার যার মতামত প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে আছড়ে পড়ল ৪০ তলা ভবনের সমান স্টারশিপ রকেট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ এম


সাগরে আছড়ে পড়ল ৪০ তলা ভবনের সমান স্টারশিপ রকেট

স্পেসএক্সের ‘স্টারশিপ’ রকেট প্রথমবারের মতো সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর ক্ষেত্রে সাময়িক যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উড্ডয়নকালে একটি ইঞ্জিন অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে গেলেও, রকেটটি নির্ধারিত সময়ের আগেই প্রথম ব্যাচের নতুন স্টারলিঙ্ক স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়। খবর রয়টার্স।

৪০ তলা ভবনের সমান এই মনুষ্যবিহীন যানটি সুপার হেভি বুস্টার রকেট ও উপরের মূল স্টারশিপ মহাকাশযানের সমন্বয়ে গঠিত। এটি টেক্সাসের স্টারবেজ কমপ্লেক্স থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। মিশনটি ১০ ঘণ্টা স্থায়ী হওয়ার পরিকল্পনা থাকলেও, ইঞ্জিনের জটিলতার কারণে তা কমিয়ে ৩ ঘণ্টায় আনা হয়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫৮ মিনিটের দিকে রকেটটি প্রশান্ত মহাসাগরে নেমে আসে।

আগের দুটি মিশনে ল্যান্ডিং সফল না হলেও, এবার সুপার হেভি বুস্টারটি স্টারশিপকে মহাশূন্যে পৌঁছে দেয়ার পর নিয়ন্ত্রিতভাবে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। তবে নামার সময় বুস্টারের কয়েকটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল বলে স্পেসএক্স জানিয়েছে।

মহাশূন্যে পৌঁছানোর পর স্টারশিপের প্রধান তিনটি ইঞ্জিনের একটি সময়ের আগেই বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরপরই স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুওট জানান, মহাকাশযানটি আর কক্ষপথে পৌঁছাতে পারবে না।

কিন্তু কয়েক মিনিটের মধ্যেই প্রকৌশলীদের নতুন তথ্যের ভিত্তিতে হুওট তার বক্তব্য পরিবর্তন করেন। প্রকৌশলীরা নিশ্চিত করেন, রকেটের ইঞ্জিন পুনরায় চালু করে এখনও কক্ষপথে পৌঁছানো সম্ভব এবং এর পরপরই স্টারশিপ সফলভাবে কক্ষপথে প্রবেশ করে।

কক্ষপথে পৌঁছানোর পর প্রায় ২৬৯ কিলোমিটার উচ্চতায় একে একে ২৬টি নেক্সট জেনারেশন স্টারলিঙ্ক উপগ্রহ উৎক্ষেপণ করে স্টারশিপ।

স্পেসএক্স প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সবকটি ২৬টি স্টারলিঙ্ক ভি৩ স্যাটেলাইট সফলভাবে স্থাপন করা হয়েছে এবং এগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।’

সোমবার মিশনটি সংক্ষিপ্ত করার আগে স্টারশিপের পৃথিবীর চারপাশে ছয়বার প্রদক্ষিণ করার পরিকল্পনা ছিল। তবে ইঞ্জিনের গোলযোগের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় নিরাপদে প্রবেশের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর জন্য মহাকাশে থাকা অবস্থায় একটি রেপ্টর ইঞ্জিন পুনরায় চালু করে যানটির কোণ সঠিকভাবে প্রস্তুত করার প্রয়োজন হয়। উল্লেখ্য, যানটিতে মোট তিনটি মূল রেপ্টর ইঞ্জিন ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%