০৮:৪২ পি.এম
শহিদ ফারহান ফাইয়াজ-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকালে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানো ধানমন্ডি-২৭ বা বর্তমান শহীদ ফারহান ফাইয়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহিদ হন।
এই অনুষ্ঠানে বিশেষ আলোচনার পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থান এবং শহিদ ফারহান ফাইয়াজ বিষয়ক এক প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন