০৬:১৯ পি.এম
বরগুনা সদর উপজেলার ফুল ঢলুয়া গ্রামে একটি ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী বেলাল হোসেন (৩৬) ও কমলা বেগম (৩২) মৃত্যুবরণ করেছেন।
বেলাল পেশায় ছিলেন একজন ইজিবাইক চালক। তাদের ৩টি সন্তান রয়েছে।
বেলাল হোসেন রোববার (৬ জুলাই) রাতে নিজের বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে বসেছিলেন। সোমবার (৭ জুলাই) সকালে যখন তিনি চার্জারটি খুলতে যান, তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে শুরু করেন। এই অবস্থায় তাকে বাঁচাতে এসে স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
বেলালের বড় মেয়ে আরিফা (১৪) জানায়, পুরো ইজিবাইকটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল। বাবা-মাকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়েছে। বর্তমানে আরিফা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মরদেহদুটি বরগুনা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন