ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে অনুমোদনহীন কেক-পানি উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


রাজশাহীতে অনুমোদনহীন কেক-পানি উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি অভিযানে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কার্যালয় বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত শোয়াইব সিফাত বেকারী প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

রাশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতে বিএসটিআই'র অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র অভ্যুত্থানকে অনেকে নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


ছাত্র অভ্যুত্থানকে অনেকে নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ

অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়। চব্বিশের অভ্যুত্থান সফল হয়েছে ১৭ বছর আন্দোলনের ফল হিসেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার বিকালে বিএনপির সাবেক মহাসচিফ ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অনেকে ২০২৪ সালের আন্দোলনকে শুধুমাত্র কয়েকজন ব্যক্তির নামে চালাতে চান। কিন্তু বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আরও অনেক রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছে। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডন থেকে দেশে ফিরতে পারেননি।

তিনি যোগ করেন, এরশাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পেছনে অন্যতম অবদান রেখেছিলেন ব্যারিস্টার আবদুস সালাম। নানা প্রতিকূলতার মধ্যেও সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, তার সুফল পেতে সময় লাগবে। সফলতা পেলে বিএনপি সবচেয়ে জনবান্ধব হয়ে উঠবে বলেই বিরোধী দল বিরোধিতা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রাম্য সালিসে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


তানোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রাম্য সালিসে জরিমানা

রাজশাহীর তানোরে একটি স্কুল ছাত্রী কিশোরী (১৪) কে ধর্ষণের চেষ্টার ঘটনায় মুন্ডমালা পৌর সভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল বাসারের নেতৃত্বে গ্রাম্য সালিসের মাধ্যমে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুন্ডমালা পৌর এলাকার প্রকাশনগর গুচ্ছো গ্রামে। শালিসের ২২ দিন পর গত রোববার জরিমানার টাকা আদায় করা হয়। তবে, গত সোমবার পর্যন্ত ওই টাকা শালিসের মাতব্বরদের কাছে জমা ছিলো। ঘটনার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সালিশে উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই মুন্ডমালা পৌর সভার ৩ নং ওয়ার্ড এলাকার প্রকাশ নগর গুচ্ছো গ্রামের জৈনক ব্যক্তির পুত্র মনিরুল ইসলাম (৫৫) একই গ্রামের জৈনক ব্যক্তির স্কুল পড়ুয়া কন্যা (১৪) কে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেললে মনিরুল পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি গ্রামবাসীর মধ্যে জনাজানি হয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পর দিন সন্ধ্যায় গুচ্ছো গ্রামের ফুটবল মাঠে শত শত লোক উপস্থিত হলে শালিস বৈঠকে ধর্ষণের চেষ্টাকারী মনিরুলকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গত রোববার জরিমানা ২০ হাজার টাকা কমিয়ে ২ লাখ ৯০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। ভিক্টিমের মা বলেন, আমরা থানায় অভিযোগ করতে চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অভিযোগ করতে দেননি এবং আপোষ করে দিয়েছেন। তিনি জানান, জরিমানার টাকা তারা এখনও পাননি। অভিযুক্ত মনিরুল ইসলাম বলেন, আমি ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি এমন ঘটনা ঘটাইনি। আমাকে হামলা ও মামলার ভয় দেখিয়ে গ্রামের ফুটবল মাঠে সালিসে বিচার বসিয়ে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জরিমানার ২ লাখ ৯০ হাজার টাকা রোববার দুপুরে কাউন্সিলর আবুল বাসারের কাছে জমা দিয়ে স্ট্যাম্প করে নিয়েছি। সচেতন নাগরিকরা বলছেন, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা আপোষ যোগ্য অপরাধ নয়, তাই এ ঘটনা আপোষেরও কোনো সুযোগ নেই। আন্দোলনকারীরা এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। ঘটনার পর আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা ঘটনা তদন্তের দাবি জানাচ্ছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলছেন। এবিষয়ে জানতে চাইলে সালিশ বৈঠকের সভাপতি এবং সাবেক কাউন্সিলর আবুল বাসার বলেন, গ্রামের বেলাল উদ্দিন, রাশেল ও রোকনসহ পুরো গ্রামবাসী মিলে বিচার করা হয়েছে। ধর্ষণ চেষ্টা আপোষ যোগ্য অপরাধ নয়, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাদি থানায় অভিযোগ করবে না, তাই সামাজিক দায়বদ্ধতা থেকে বিচার করা হয়েছে এতে সমস্যা কি? উল্টো তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, আমি কয়েকদিন হলো তানোর থানায় যোগদান করেছি, বিষয়টি আমার জানা নেই। তবে, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি

টাঙ্গাইলের মধুপুরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ সম্পর্কিত একটি ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ আদালতে দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উপজেলার শালিকা মৌজায় ২২৮ শতাংশ জমি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শালিকা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে জোয়াহের আলীর সাথে একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে লেবু মিয়া, তোরাপ আলীর ছেলে সাজাহান, সুবাহান ও সাজাহানের ছেলে হানিফ গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এর প্রেক্ষিতে জোয়াহের আলী বাদী হয়ে টাঙ্গাইলের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রর তথ্য অনুযায়ী, শালিকা মৌজার বি.আর.এস ৪৬৭ নম্বর খতিয়ানের ৮৪৭ নম্বর দাগে ২২৮ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটেছে। অভিযোগকারী পক্ষের দাবি, বিভিন্ন পর্চা ও দলিলের মাধ্যমে তারা ওই জমির মালিকানা দাবি করে আসছেন। ভূমি অফিসের রেকর্ডেও তাদের স্বত্বের বিষয়টি প্রতীয়মান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হচ্ছে, প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। একই সঙ্গে জোয়াহের আলী ও তার সাক্ষীদের জমি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

বাদী পক্ষের আশঙ্কা, প্রতিপক্ষ বহিরাগত লোকজন নিয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে বিরোধপূর্ণ জমিতে বেআইনি প্রবেশ, দখল অথবা জমির আকৃতি পরিবর্তন রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে অভিযোগকারী পক্ষ। পাশাপাশি ঘটনার স্থান শালিকা এলাকায় সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে যোগদানের পরই উধাও কর্মচারী, তবুও নিয়মিত বেতন উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ঈশ্বরদীতে যোগদানের পরই উধাও কর্মচারী, তবুও নিয়মিত বেতন উত্তোলন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করে দীর্ঘদিন কর্মস্থলে না গিয়েও চাকরিতে বহাল থাকার এবং নিয়মিত বেতন-ভাতা পাওয়ার অভিযোগ উঠেছে অফিস সহায়ক শরিফুল ইসলামের বিরুদ্ধে। অফিস কর্তৃপক্ষ জানায়, হাজিরা খাতায় যোগদানের দিন ছাড়া তার আর কোনো স্বাক্ষর পাওয়া যায়নি। শরিফুল ইসলামের দাবি, তিনি সংযুক্তির আদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দায়িত্ব পালন করছেন।

অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন শরিফুল ইসলাম। কিন্তু যোগদানের পর থেকে তাকে ওই অফিসে আর দেখা যায়নি। হাজিরা খাতায়ও যোগদানের দিন পর তার কোনো স্বাক্ষর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে শরিফুল ইসলাম ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন, সেখানেও তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন না বলে অভিযোগ রয়েছে। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়াদ্দার বলেন, শরিফুল ইসলাম চলতি বছরের ১২ মার্চ আমাদের অফিসে যোগদান করেছেন। তবে, এরপর থেকে তিনি আর অফিসে আসেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঈশ্বরদী পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তিনি চলতি বছরের ২০ জানুয়ারি এখানে যোগদান করেছেন। যোগদানের পর তিনি শুনেছেন, শরিফুল ইসলাম নামে একজন অফিস সহায়ক এখানে পোস্টিংয়ে ছিলেন। কিন্তু তার দায়িত্ব পালনকালে তাকে কখনো অফিসে দেখেননি। হাজিরা খাতাতেও তার কোনো নাম বা স্বাক্ষর নেই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরিফুল ইসলাম বলেন, 'আমি আগে ডিসি অফিসে ছিলাম। এখনো ডিসি অফিসেই আছি। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলির পর সেখানেও যোগদান করে আবার ডিসি অফিসে চলে এসেছি। আমার সংযুক্ত বদলির আদেশ আছে।'

তিনি আরও বলেন, ঈশ্বরদী পৌর ভূমি অফিসেও তার সংযুক্তি ছিল এবং তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, 'শরিফুল ইসলাম আগে ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। নিয়মিত অফিস না করার অভিযোগে তাকে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।' একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। তিনি বলেন, 'মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যাওয়ার পরও সে নিয়মিত অফিস করে না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%