০১:৩৪ এম
নয়াদিল্লির মালভিয়া নগরের অগ্নিকাণ্ডের ঘটনায় মো. নুরুল আমিন (৪৪) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাতের এই ঘটনার তথ্য বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এক বার্তায় জানায়।
হাইকমিশন জানায়, ৪ জুন সন্ধ্যা পর্যন্ত বুধবার সকালের আগুনে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় পরিবারই হোটেলে অবস্থান করে নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে ছিলেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
সাত দেশের ২২ জন নাগরিকের মধ্যে যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের একজন মো. নুরুল আমিন (৪৪)। বাংলাদেশ হাইকমিশন দ্রুততম সময়ে মৃতের মরদেহ প্রত্যাবাসনের চেষ্টা করছে।
হাইকমিশন, দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বৃহস্পতিবে সকালে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সকল বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের অবস্থার খোঁজখবর নেন।
রোগী ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
এর আগে ভারতীয় কর্তৃপক্ষের তথ্যে উল্লেখ করা হয়েছে যে বৃহস্পতিবার সকালে হাইকমিশন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।
সব মিলিয়ে এই ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন