ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

টেকনাফে আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা এক জেলে আহত


টেকনাফে আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা এক জেলে আহত

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ছোটবিল সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. আইয়ুব (২৮) উখিয়া উপজেলার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪-ব্লকের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা

গুলিবিদ্ধ জেলের বরাতে বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার মো. আইয়ুবসহ কয়েকজন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে বগারদিয়া এলাকায় পৌঁছে যান জেলেরা। সেই সময় আরাকান আর্মি তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মো. আইয়ুব ডান হাতে গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ রোহিঙ্গা জেলে হোয়াইক্যং ইউনিয়নের বিজিবির ছোটবিল পোস্টের কাছে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয়।

মো. জহিরুল ইসলাম আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে প্রবেশ না করতে স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের মধ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নামে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে রয়েল নামে এক কিশোরের মৃত্যু ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

মারা যাওয়া রয়েল হচ্ছে ওই গ্রামের শিপনের ছেলে এবং নবম শ্রেণীর ছাত্র ছিল। গুরুতর আহত রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা যায়, শনিবার সকালে যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। তীব্র তাপদাহের পর বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এই সময় কয়েক দফা বজ্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বজ্রপাতের সময় রয়েল ও রশিদ বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও রয়েল কিছুক্ষণের মধ্যে মারা যান। পরে আহত রশিদকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, যশোর সদরে বজ্রপাতে একজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ৫০, আটক ৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ৫০, আটক ৯

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ১১ জন রোহিঙ্গাসহ মোট ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এই অভিযান চলাকালে পাচারচক্রের সঙ্গে জড়িত ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে এবং পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এখানে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, আটক ৯ পাচারকারী টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ১১ জন রোহিঙ্গা রয়েছেন এবং ৩৯ জন বাংলাদেশি নাগরিক কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

মুত্তাকীন সিদ্দিকী আরও জানান, শুক্রবার সন্ধ্যার সময়ের ঘটনা। টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে সাগরপথে ট্রলারে করে তাঁদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই কোস্টগার্ড তাদের সতর্ক হয়ে যায়। এরপর টেকনাফের সমুদ্র উপকূলের সব পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়। একপর্যায়ে বাহারছড়া উপকূলবর্তী সাগরে একটি সন্দেহজনক ট্রলার দেখা যায়, পরে তাকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত ট্রলারটি চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয় এবং সেখান থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়। এছাড়া পাচারকারিদের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধার ভুক্তভোগীদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করতে ছিল।

আটক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (২৯) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনটি গরুও বজ্রপাতে নিহত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে।

রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, আব্দুল হাকিম পেশায় একজন মাছচাষি ছিলেন। দুপুরে তিনি নিজের মৎস্য ঘেরে কাজ করার সময় ঝড়বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়া, বজ্রপাতে তিনটি গরুও মারা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোহলির জায়গায় ভারতের ওয়ানডে দলে জয়সোয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


কোহলির জায়গায় ভারতের ওয়ানডে দলে জয়সোয়াল

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভারতীয় দল থেকে চোটের কারণে বিরাট কোহলি ছিটকে গেছেন। কিংবদন্তি এই ব্যাটার যাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়ে কোহলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই টুর্নামেন্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার আজ নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের বিপক্ষে কোহলি খেলবেন না। কোহলির ফেরার দিনক্ষণ সম্পর্কে আগরকারের কাছে এখনো কোনো তথ্য নেই।

তবে তিনি আশাবাদী যে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলিকে পাওয়া যাবে। এই সিরিজটি শুরু হবে ১৪ জুলাই।

কোহলি টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে ভারতের হয়ে তিনি শুধুমাত্র ওয়ানডে খেলছেন।

সর্বশেষ তিনি দেশের জার্সিতে জানুয়ারিতে দেখা গিয়েছিলেন; নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে। ওই সিরিজে তিনি ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন। আইপিএলে এবারের মৌসুমে কোহলি ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন।

যশস্বী জয়সোয়ালের ওয়ানডে অভিষেক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছিল। এই সংস্করণে তিনি এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন।

সর্বশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ১১৬ রানের ইনিংস খেলেছিলেন।

ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জুন। আজ থেকে চণ্ডীগড়ে দুই দলের একমাত্র টেস্ট শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%