১১:০৩ এম
গত ৮ই জুন দৈনিক আগামীর সময় পত্রিকার প্রথম পৃষ্ঠায় লীড নিউজে "রপ্তানির আড়ালে অর্থ পাচার" শীর্ষক প্রতিবেদনে পার্ট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটির প্রতিবাদে ভৈরব-কুলিয়ারচরের মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, এই ধরনের প্রতিবেদন শুধুমাত্র ব্যক্তিগত চরিতার্থ ছাড়া আর কিছুই হতে পারে না। অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আগামীর সময়ের এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন সাধারণ নেটিজেনরা। তারা মন্তব্য করেছেন, মোঃ শরীফুল আলম একদিনে তৈরি হননি; তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ভৈরব-কুলিয়ারচরের প্রতিটি পরিবারের ঘরের দরজায় যার প্রভাব রয়েছে।
এই পরিবারের প্রাচীন ঐতিহ্য রয়েছে, যার পিতা মরহুম হাজী সিদ্দিক মিয়া কুলিয়ারচরের একজন দানবীর হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ওই পরিবারের অনুদানের বিশেষ অবদান ভৈরব-কুলিয়ারচরের প্রতিটি জায়গায় রয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির ও সামাজিক অনুষ্ঠানগুলো—সব জায়গায় এই পরিবারের অবদান রয়েছে। এই কারণে গত নির্বাচনে ভৈরব-কুলিয়ারচরের সাধারণ মানুষ তাকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করিয়েছে।
আরও পড়ুন: বরিশাল রেঞ্জ ডিআইজির গলাচিপা থানা পরিদর্শন
এক প্রতিক্রিয়ায়, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান (ভিপি) মজিবুর জানান, "কিভাবে নিন্দা জানাবো তার কোন ভাষা নেই।" আগামীতে আরও বলেন, "যদি তিনি দুর্নীতি করতেন, ২০১৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করত। বিগত আওয়ামী সরকারের সময় তার বিরুদ্ধে প্রায় ৮০টি রাজনৈতিক মামলা হয়েছে এবং তিনি দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন। যদি সত্যিকার অর্থে অর্থ পাচার করতেন, তবে বিগত সরকার তাকে রেহায় দিত না। তাছাড়া, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিগত সরকারের আমলে তিনি সিআইপি খ্যাতি লাভ করেছেন।"
কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান জানান, "একজন ত্যাগী জননেতা এবং সাদা মনের মানুষ জনাব শরীফুল আলম (এমপি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী)। দীর্ঘ সতেরো বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেয়ার কারণে তিনি বারবার কারাবন্দী হয়েছেন, তবু কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি।"
দৈনিক আগামীর সময়ের নিউজটি ভুল তথ্যসমৃদ্ধ এবং ত্রুটিপূর্ণ। প্রথমত, ইসলামি ব্যাংক মতিঝিল শাখার কোনো কর্মকর্তার বক্তব্য নেই। দ্বিতীয়ত, বিএফআইইউ এর তদন্ত কর্মকর্তার কোনো বক্তব্য নেই। তৃতীয়ত, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, জনাব শরীফুল আলম সাহেবের (এমপি) প্রতিমন্ত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরাসরি কোনো বক্তব্য নেওয়া হয়নি। আমি মনে করি, তিনি ভৈরব-কুলিয়ারচর ও কিশোরগঞ্জ জেলার জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনামকে কুলষিত করার হীন চেষ্টা করছে। আমি কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও, দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৭১ টিভির মালিকানাধীন দৈনিক পত্রিকা আগামীর সময়ের রিপোর্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
আরও পড়ুন: তালাশ বিডি নিউজের সংবাদে তৎপর পুলিশ, বাকেরগঞ্জে জোরদার মাদকবিরোধী অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন