০২:০০ এম
বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই যত পুরোনো, ততটাই আলোচিত তাদের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু বগুড়ায় সেই প্রতিদ্বন্দ্বিতাটি এখন সম্প্রীতি ও বন্ধুত্বের উৎসবে পরিণত হয়েছে। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের সমর্থকেরা মিলে একসঙ্গে আনন্দ র্যালি করে সৌহার্দ্যের এক ব্যতিক্রমী বার্তা প্রদান করেছেন।
শুক্রবার (৫ জুন) বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এমন এক দৃশ্য দেখা যায়। এদিন দুপুর থেকে খেলাধুলার মাঠে জড়ো হন দুই দলের সমর্থকরা। উভয় দলের সমর্থকরা নিজেদের দেশের জার্সি পরে একসাথে আনন্দ র্যালির আয়োজন করেন।
এই র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পুরো র্যালিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অন্যদিকে, স্থানীয়রা এই ঘটনার স্মারক হিসেবে ফুটবলপ্রেমীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ফুটবল শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং এটি বন্ধুত্ব ও সৌহার্দ্যের নামও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন