ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা


সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে একটি দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সিরাজগঞ্জ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের প্রতিভা প্রদর্শন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদসহ অন্যান্য অতিথিরা।

আরও পড়ুন: শিবগঞ্জে কৃষি বিভাগের অভিযানে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২৮টি কোম্পানির দর বেড়েছে ১৯২টির কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২৮টি কোম্পানির দর বেড়েছে ১৯২টির কমেছে

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে।

আজ ডিএসইতে ৩৮৯টি কোম্পানির ১৭ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৯৫৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ ৪৭৭ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৯৫২ টাকা দাঁড়িয়েছে। লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ১২৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ১৯২টির শেয়ারদর হ্রাস পেয়েছে এবং ৬৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৬ দশমিক ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ দশমিক ২৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ শ্রেণির ১৯৬টির মধ্যে ৬৫টির শেয়ারদর বেড়েছে, ১০৮টির শেয়ারদর কমেছে এবং ২৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৪টির মধ্যে ৩২টির শেয়ারদর বেড়েছে, ৩২টির শেয়ারদর কমেছে এবং ১০টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

‘এন’ শ্রেণির একমাত্র প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। ‘জেড’ শ্রেণির ১১৮টির মধ্যে ৩০টির শেয়ারদর বেড়েছে, ৫২টির শেয়ারদর কমেছে এবং ৩৬টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

এছাড়া, ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬টির শেয়ারদর বেড়েছে, সাতটির শেয়ারদর কমেছে এবং ১১টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। চারটি করপোরেট বন্ডের মধ্যে তিনটির শেয়ারদর বেড়েছে এবং একটির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। একটি সরকারি সিকিউরিটিজের শেয়ারদর কমেছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো শাহজালাল ইসলামী ব্যাংক, সাইহাম কটন, সাইহাম টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস ও এম.এল ডাইং।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিকদার ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস, শমরিতা হাসপাতাল, নাহি অ্যালুমিনিয়াম, সাইহাম কটন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জাহিন স্পিনিং, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স ও ইয়াকিন পলিমার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন দুঃসময়ের ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন দুঃসময়ের ছাত্রদল নেতা

দলের কঠিন সময়ে রাজপথ ছাড়েননি যিনি। শত প্রতিকূলতার মাঝেও দলের ওপর বিশ্বাস রেখে পুরো ছাত্রজীবন সংগ্রাম করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দাপট যখন তুঙ্গে, তখন সেই শক্তির বিপরীতে দাঁড়িয়ে ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসেবে হল সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। সেই কঠিন সময়ে নিজের ক্যারিয়ার ত্যাগ করা এই নেতা নিজের জন্য কখনও দলের কাছে চাননি কোনো কিছু।

বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী জুয়েলের কথা। তবে আজ তিনি নিজেই দাঁড়িয়ে আছেন জীবনের এক কঠিন বাস্তবতার সামনে। এবার তার লড়াই কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নয়; বড় ভাই মো. মাসুদুর রহমানের জীবন বাঁচানোর জন্য।

প্রায় এক মাস ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত মাসুদুর রহমান জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের এই কর্মীকে বাঁচিয়ে রাখতে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের মাধ্যমে কোনোভাবে চলছে চিকিৎসা। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপনই এখন তার সামনে একমাত্র পথ।

অসুস্থ ভাইয়ের চিকিৎসা, প্রতিদিনের অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তা—সব মিলিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারটির। একদিকে প্রিয় মানুষটির জীবন বাঁচানোর চেষ্টা, অন্যদিকে চিকিৎসার দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া—পরিবারের ওপর তৈরি হয়েছে কঠিন চাপ।

এই দুঃসময়ে দাঁড়িয়ে জুয়েলের মনে পড়ছে তার রাজনৈতিক জীবনের সেই কঠিন দিনগুলোর কথা।

দেশে আওয়ামী লীগ সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রভাব যখন প্রবল, তখন ছাত্রদলের হয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের দুঃসময়ে পাশে থেকে মাশুল দিয়েছেন।

তবে প্রতিকূলতার সেই সময়গুলোতেও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বিদ্বেষকে প্রশ্রয় দেননি জুয়েল। কাউকে হেয় করা বা কটূক্তি করাকে রাজনীতির স্বাভাবিক অনুষঙ্গ হিসেবেও দেখেননি।
পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতি থেকে সরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। কিন্তু দলের সুসময়ে কোনো ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রত্যাশায় তিনি দলের কাছে যাননি।

আজ অবশ্য পরিস্থিতি ভিন্ন। নিজের জন্য নয়, অসুস্থ বড় ভাইয়ের চিকিৎসার কঠিন লড়াইয়ে তিনি দলের কাছে মানবিক সহায়তা ও মানসিক সমর্থন প্রত্যাশা করছেন। এমনকি সরকার প্রধানের হস্তক্ষেপও কামনা করছেন তিনি।

নূরে আলম সিদ্দিকী জুয়েল বলেন, ‘দলের দুঃসময়ের একজন সামান্য ও ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে আমি ছিলাম। আমি আশা করি, দল এখন আমার পরিবারের পাশে দাঁড়াক। অসুস্থ ভাইয়ের চিকিৎসার লড়াইয়ে মানসিক শক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট সবার মানবিক সহযোগিতা কামনা করছি।’

তার চাওয়া খুব বেশি কিছু নয়—এই কঠিন সময়ে পাশে থাকার একটি আশ্বাস, কিছুটা মানসিক শক্তি এবং মানবিক সহযোগিতা। যে মানুষটি একসময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের পাশে দাঁড়িয়েছিলেন, আজ সেই মানুষটিই নিজের পরিবারের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সবশেষে দেশবাসী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অসুস্থ বড় ভাই মো. মাসুদুর রহমানের জন্য দোয়া চেয়েছেন নূরে আলম সিদ্দিকী জুয়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজী নজরুল ইসলাম চেতনা, সাম্য ও মানবতার কবি : নিতাই রায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


কাজী নজরুল ইসলাম চেতনা, সাম্য ও মানবতার কবি : নিতাই রায়

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, কাজী নজরুল ইসলাম কেবল জাতীয় কবি নন, বরং তিনি চেতনা, সাম্য ও মানবতার কবি। তাঁর লেখনী ছিল অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার। আজ সকালে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে। এজন্য নজরুলকে শুধুমাত্র পাঠ্যবই কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাঁর আদর্শকে তরুণ প্রজন্মের জীবনচর্চার অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, নজরুলের চেতনাকে সাহিত্য ও সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ সমাজ ও ব্যক্তিজীবনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, ‘আজ কে বিজয়ী হলো, সেটি বড় কথা নয়। এই আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা হলো, শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হচ্ছে এবং তাঁর চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করার সুযোগ পাচ্ছে।’

ঢাকা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত এবং নজরুলের সাহিত্যভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য হলোÑ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের মধ্যে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় সরকারি হাসপাতালে ৫০০ টাকা ভিজিট না দিলে প্রেসক্রিপশন মেলেনা

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


কুয়াকাটায় সরকারি হাসপাতালে ৫০০ টাকা ভিজিট না দিলে প্রেসক্রিপশন মেলেনা

পটুয়াখালীর কুয়াকাটায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে

চিকিৎসা নিতে আসা রোগীদের লাঞ্ছিত ও হয়রানির অভিযোগ উঠেছে কর্তব্যরত

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজের বিরুদ্ধে।

সোমবার সরেজমিনে থোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ২৮ আগস্ট বিকেলে অসুস্থ ছয় বছরের ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ওই হাসপাতালে

যান কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামের মোর্শেদা

বেগম। তখন তার কাছ থেকে ৫০০ টাকা ভিজিট দাবি করা হয় এবং টাকা না দিলে

প্রেসক্রিপশন দেওয়া হবে না। এমনকি ‘ভিজিট না দিলে রোগ ভালো হবে না বলেও

হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। মোর্শেদা বেগমের অভিযোগ, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা

করাতে পারেননি। শুক্রবার ধার-দেনা করে এক হাজার টাকা সংগ্রহ করে স্থানীয়

একটি ফার্মেসিতে ছেলেকে দেখাতে যান। পরে ওই ফার্মেসির সহযোগিতায় পরিচিত

একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে বিনামূল্যে কিছু পরীক্ষা করান। পরীক্ষার

রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি

মেডিকেল অফিসার মো. রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হন।

মোর্শেদা বলেন, আমাকে বলা হয়, তার পরামর্শ না নিয়ে কেন পরীক্ষা করিয়েছি।

অন্য জায়গা থেকে রিপোর্ট নিয়ে কেন তার কাছে এসেছি, এ নিয়েও কথা শোনানো

হয়। এরপর ৫০০ টাকা ভিজিট দাবি করা হয়। টাকা না দিলে প্রেসক্রিপশন করবেন

না এবং রোগী ভালো হবে না বলেও জানানো হয়। তিনি আরো অভিযোগ করেন, ডাক্তারকে টাকা দিতে গেলেই সমস্যা হয়? ফাইজলামি

করতে এখানে এসেছেন’এ ধরনের কথা বলে তাকে অপমান ও গালাগাল করা হয়েছে। এতে

তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দা আ: খালেক মিয়া অভিযোগ করে বলেন, টাকা ছাড়া তিনি

কিছুই বোঝেন না, দুর্ব্যবহার তার নিত্য দিনের সঙ্গী এছাড়াও নির্দিষ্ট

ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য চাপ দিয়ে থাকেন তিনি।

কুয়াকাটার আরেক বাসিন্দা উখিন চান রাখাইন জানায়, আমার বোনের পা ভেঙে হাসপাতালে

নিয়ে গেলে তিনি ( মেডিকেল অফিসার রিয়াজ) বলেন, কোনো সমস্যা হয়নি। পরে কোনোমতে পা আটকে দেন।

পরবর্তীতে পায়ে বড় ধরনের সমস্যা দেখা দিলে বরিশালে নিয়ে চিকিৎসা করাতে

হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে মো. রিয়াজ বলেন, আমি তার সঙ্গে কোনো খারাপ আচরণ

করিনি। তিনি তার বাচ্চাকে নিয়ে আসার পর আমি তাকে চিকিৎসা দিয়ে দিয়েছি।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশলয়

সাহা জানান, আমি ছুটিতে রয়েছি। বিষয়টি কর্তব্যরতদের মাধ্যমে খতিয়ে দেখে

সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা

নেওয়া হবে।

তবে সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর কাছ থেকে ভিজিট নেওয়ার কোনো

সুযোগ নেই বলে জানিয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান

মিঞা বলেন, সরকারি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের দায়িত্বে

থাকাকালীন হাসপাতালে বসে কোনো ভিজিট নেওয়ার ক্ষমতা নেই। পাশাপাশি তারা

সরকার নির্ধারিত অল্প কিছু ওষুধ দিতে পারেন। তার বিরুদ্ধে যে অভিযোগ

উঠেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%