ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে থামাতে কী পরিকল্পনা ইংল্যান্ডের?


মেসিকে থামাতে কী পরিকল্পনা ইংল্যান্ডের?

 

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি মানেই প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক। বয়স ৩৯ পেরোলেও আর্জেন্টিনার এই মহাতারকার ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনো অটুট রয়েছে। তাই সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে, কীভাবে আটকানো যাবে মেসিকে?

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে মেসিকে ঘিরেই চলছে সবচেয়ে বেশি আলোচনা। নকআউট পর্বে আর্জেন্টিনা কয়েকবার সমস্যায় পড়লেও, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে সামনে এসেছেন মেসি। কখনো গোল করে, কখনো সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

ইংল্যান্ডের সাবেক ফুটবলার ট্রয় ডিনি মনে করছেন, মেসির বিপক্ষে জিততে গেলে ইংল্যান্ডকে সাহসী কৌশল নিতে হবে। তাঁর মতে, মেসিকে আটকাতে একজন নির্দিষ্ট ডিফেন্ডারকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

ডিনির পরামর্শ হল, প্রথম একাদশে জেড স্পেন্সকে সুযোগ দেওয়া উচিত। তাঁর ধারণা, স্পেন্সের গতি ও শারীরিক সক্ষমতা মেসির মোকাবিলায় কার্যকর হতে পারে।

ডিনি বলেন, 'আমি স্পেন্সকে খেলাতাম এবং তাকে একটাই দায়িত্ব দিতাম—মেসি যেখানে যাবে, তুমিও সেখানে যাবে। মেসি ভেতরের দিকে ঢুকলে, তুমিও তাকে অনুসরণ করবে। তাকে এক মুহূর্তের জন্যও ফাঁকা জায়গা দেওয়া যাবে না।'

তিনি মনে করেন, মেসির বিরুদ্ধে সাধারণ রক্ষণ পরিকল্পনা যথেষ্ট নাও হতে পারে। কারণ সামান্য জায়গা পেলেই আর্জেন্টাইন অধিনায়ক কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নিতে পারেন।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ছয় ম্যাচেই মাঠে নেমেছেন জেড স্পেন্স। যদিও প্রথম একাদশে তাঁর সুযোগ এসেছে মাত্র দুইবার, তবে মাঠে নামার পর গতি, শক্তি ও লড়াকু মানসিকতার জন্য প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে নরওয়ের বিপক্ষে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।

এখন প্রশ্ন, ইংল্যান্ড কোচ থমাস টুখেল কি মেসিকে থামাতে স্পেন্সকে ব্যবহার করবেন? নাকি ভিন্ন কোনো কৌশল নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোর পদত্যাগ

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করেছেন। এটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকস্মিক রাজনৈতিক রদবদলের অংশ। পদত্যাগের মাত্র এক বছরের মাথায় প্রেসিডেন্টের অনুরোধে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্ট ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদের পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে যুদ্ধকালীন এই পরিস্থিতিতে আকস্মিক সরকার পরিবর্তনের এই সিদ্ধান্তের বিষয়ে পার্লামেন্টের বেশ কয়েকজন আইনপ্রণেতা অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় উদ্বিগ্ন।

বিদায়ী ভাষণে সভিরিদেঙ্কো বলেন, এই বছরের প্রতিটি দিনই ছিল কঠিন সিদ্ধান্ত ও নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি। তিনি তার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজের ফলাফলের ওপর নিজের বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রিসভার প্রধান হওয়ার আগে, বছরখানেক আগে, সরকারের শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার একটি বড় দুর্নীতি মামলা জনসমক্ষে আসে। এরপরই সভিরিদেঙ্কোকে মন্ত্রিসভার প্রধান করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেক সমালোচক তার বিরুদ্ধে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে আসছিলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি এই রদবদল প্রসঙ্গে বলেছেন যে, ইউক্রেন তার রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং নতুন নেতৃত্বের প্রয়োজন। কিন্তু তিনি মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট কারণ দেখাননি। অন্যদিকে বিরোধী দল হলোস পার্টির আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বিদায়ী সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, আমাদের প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে — প্রতিদিন নতুন নতুন উপস্থাপনা, সংবাদ সম্মেলন এবং প্রতিদিন দুর্নীতির মামলায় একজন করে নতুন সন্দেহভাজন।

ইউক্রেনের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী সভিরিদেঙ্কোর এই বিদায়ের সঙ্গে সঙ্গেই দেশটির সম্পূর্ণ সরকারের পতন ঘটে। ফলে নতুন করে মন্ত্রিসভা গঠন করতে হবে। পার্লামেন্টের সদস্যরা জানিয়েছেন, রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতো গাজ-এর প্রধান সের্হি কোরেতস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। এছাড়াও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সভিরিদেঙ্কোর পূর্বসূরি এবং বর্তমান জ্বালানিমন্ত্রী দেনিস শমিহাল কিংবা বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরভের নামও আলোচনায় রয়েছে।

রাশিয়ার সঙ্গে চলমান চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন ড্রোন ও দূরপাল্লার হামলা চালিয়ে রুশ জ্বালানি অবকাঠামোকে বিপর্যস্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে এই বড় পরিবর্তন হলো।

ইউক্রেনের সরকারের প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ নীতি নির্ধারণ, যুদ্ধকালীন অর্থনীতি সচল রাখা এবং বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার নিরলস হামলার ক্ষয়ক্ষতি মেরামতের দায়িত্ব পালন করেন। বিদায়ের প্রাক্কালে সভিরিদেঙ্কো সতর্ক করে বলেন, আসন্ন শীত মৌসুমের প্রস্তুতিই হবে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ধারণা করা হচ্ছে, শীতের তীব্রতার সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড এবং গ্যাসলাইনে তাদের হামলার তীব্রতা আরও দ্বিগুণ করতে পারে। ফলে অভ্যন্তরীণ এই সংকট মোকাবিলাই হবে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রধান পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্র্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০০ পি.এম


রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্র্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

রাজশাহী কলেজের অনার্সে অধ্যয়নরত একটি শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করে একজন দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন বলে তিনি দাবি করেছেন। তবে, তাঁর পরিবার এই বিয়েকে কেন্দ্র করে আপত্তি প্রকাশ করে এবং বিভিন্ন অভিযোগ তুলেছে বলে জানা গেছে। অন্যদিকে, ওই শিক্ষার্থী নিজের দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ ব্যাপারে তাঁর ওপর কখনোই কোনো ধরনের জোর বা চাপ প্রয়োগ করা হয়নি।

বর্তমানে তরুণীর নামে অন্বেষা ইসলাম অর্পা (১৯) এবং তিনি পূর্বে নাম ছিলেন অন্বেষা সাহা। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার কন্যা। তাঁর স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।

অন্বেষা ইসলাম অর্পা দাবি করেছেন, তিনি গত ৮ জুন ২০২৬ তারিখে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই দিনে রাজশাহীতে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুসরণ করে তিনি রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখন তারা একসঙ্গে সংসার করছেন বলে তিনি জানিয়েছেন।

তাঁর অভিযোগ, পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয় তাঁর স্বামীর বিরুদ্ধে সামাজিকভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং দাবি করছেন যে তাঁকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে। কিন্তু তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, গত তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি নিজের ইচ্ছা ও বিশ্বাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ ও রিয়াজকে বিয়ে করেছেন।

অন্বেষা বলেন, "আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং নিজের ইচ্ছায় রিয়াজকে বিয়ে করেছি। আমাকে কেউ জোর করেনি বা ভয়ভীতি দেখায়নি। আমার পরিবার যদি আমাকে মেনে না নেয়, সেটি তাদের বিষয়। তবে তারা যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করে। আমি আমার স্বামীর সঙ্গে সারাজীবন থাকতে চাই।"

তিনি আরও অভিযোগ করেছেন, তাঁর পরিবারের সদস্যরা বারবার পুলিশের সাহায্য নিয়ে তাঁর স্বামীর বাড়িতে গিয়েছেন তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে তাঁদের আত্মগোপনে থাকতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে, তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি একজন সাবালিকা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার তাঁর রয়েছে।

এদিকে, রিয়াজের দাদি সুফিয়া বেগম অভিযোগ করেন যে, প্রায়ই পুলিশ তাঁদের বাড়িতে এসে নাতি ও নাতবধূর খোঁজ করছে। এ কারণে পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, নোটারি পাবলিকের কার্যালয়ে সম্পাদিত একটি এফিডেভিটে অন্বেষা ইসলাম অর্পা উল্লেখ করেন যে, ইসলামের প্রতি বিশ্বাস থেকে এবং পরকালীন শান্তি ও কল্যাণের প্রত্যাশায় তিনি স্বেচ্ছায় কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি পূর্বের নাম পরিবর্তন করে "অন্বেষা ইসলাম অর্পা" নাম গ্রহণের ঘোষণা দেন।

এফিডেভিটে তিনি আরও উল্লেখ করেন যে, ধর্মান্তরের ক্ষেত্রে তাঁর ওপর কোনো ব্যক্তি বলপ্রয়োগ, প্রলোভন বা ভয়ভীতি প্রদর্শন করেননি; বরং তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভবিষ্যতে সরকারি ও ব্যক্তিগত সব নথিতে নতুন নাম ব্যবহারের কথাও এতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী ঢাকা জানান, মেয়ের পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। তাঁদের কাজ হলো তরুণীকে উদ্ধার করে তাঁর বক্তব্য নেওয়া এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা।

এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫ এর উদ্যোগে টাউন হল সভার আয়োজন করা হয়েছে।

মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সীমান্তের চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য র‌্যাব-৫ ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজশাহী কলেজের মেসে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়, সভাপতিত্ব করেন র‌্যাব-৫-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইব্রাহিম আলী, র‌্যাব-৫-এর মেজর মনজুরুল কবির পিয়ালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় র‌্যাব-৫ মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সীমান্তের চোরাচালান, যুবসমাজের অপরাধে জড়িয়ে পড়া কারণ ও প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং ট্রাফিক ও সড়ক নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে সচেতনতামূলক উপস্থাপনা করেন।

একইসঙ্গে র‌্যাব-৫ এর সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার ও বিভিন্ন অপরাধ দমনে অর্জিত সাফল্যের চিত্রও তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ বলেন, র‌্যাব দেশের অন্যতম দক্ষ এবং নির্ভরযোগ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষত, মাদকবিরোধী অভিযানে বাহিনীর ভূমিকা প্রশংসযোগ্য। তিনি বলেন, র‌্যাব সফলভাবে দায়িত্ব পালন করতে সর্বোচ্চ আন্তরিকতা দেখায়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বাহিনীটির প্রতি আস্থা গড়ে উঠেছে।

তিনি আরো বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে র‌্যাবের চলমান অভিযান আরও জোরদার করতে হবে এবং এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমন্বিত অংশগ্রহণ জরুরি।

সভায় বক্তারা উল্লেখ করেন, অপরাধ দমনে শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং জনসচেতনতা বাড়ানো ও জনগণের সক্রিয় অংশগ্রহণই দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখে। এ উদ্দেশ্যে র‌্যাব-৫ নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা র‌্যাব-৫-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন। তারা সমাজে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের টাউন হল সভা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ পিরোজপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


নেছারাবাদে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের মহড়া

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের জন্য পিরোজপুরের নেছারাবাদে পুলিশ একটি বিশেষ মহড়া আয়োজন করেছে।

মহড়াটি মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মহড়ায় নেছারাবাদ থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। সেদিনের মহড়ার সময়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এবং জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সহকারী পুলিশ সুপার প্রণয় রায়।

পুলিশ সূত্রে জানা গেছে যে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নেছারাবাদ সার্কেলে নিয়মিত অভিযান, টহল এবং বিশেষ কার্যক্রম পরিচালনা করে আসা হচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সহকারী পুলিশ সুপার প্রণয় রায় বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকমুক্ত নেছারাবাদ গড়ার জন্য নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।"

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "নিয়মিত এ ধরনের মহড়া এবং অভিযান পরিচালিত হলে মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%