১০:৫৭ পি.এম
রংপুরের পীরগঞ্জে সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক চারটি উন্নয়ন প্রকল্পের জন্য ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে রংপুর জেলা পরিষদ। এই বরাদ্দ জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে অনুমোদন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা পরিষদের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।
বরাদ্দের মধ্যে রয়েছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা এবং পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গোমস্তাপুরে রাতে গোয়াল থেকে গরু চুরি, আড্ডাবাজারে হাতেনাতে আটক চোর
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগ ও দিকনির্দেশনায় এসব উন্নয়ন অনুদান বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশা দেখা দিয়েছে যে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পীরগঞ্জের শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন আরো দ্রুত হবে।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বের কবল থেকে মুক্তি চায় উপজেলাবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন