ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে জাহাজে হামলার ঘটনায় ‘ভুল’ স্বীকার করল ইরান: রিপোর্ট


হরমুজে জাহাজে হামলার ঘটনায় ‘ভুল’ স্বীকার করল ইরান: রিপোর্ট

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা হওয়ার পর ইরান নিজেদের ‘ভুল’ স্বীকার করেছে। ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে গোপনে এই কথা জানিয়েছেন। তারা দাবি করেছেন যে, এই হামলা শীর্ষ নেতাদের নির্দেশে হয়নি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, চলমান আলোচনা ভেস্তে দিতেই একটি কট্টরপন্থী দল এই হামলা চালানোর কথা বলে তেহরান। তাদের বক্তব্য হচ্ছে, যুক্তরাষ্ট্রকে তারা বলেছে, ‘আমরা ভুল করেছি। আসুন আলোচনা চালিয়ে যাই।’ তবে, হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আলোচনা এগোতে হলে ইরানকে প্রকাশ্যে এ বিষয়টি স্বীকার করতে হবে যে, এই হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন ছিল।

ট্রাম্প তার প্রতিনিধি দলকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তবে, যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মূল বিষয় হচ্ছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে আগের মতো জাহাজ চলাচলের সুযোগ দেয় কি না। যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে বলেছে, যদি ইরান কথা না রাখে, তাহলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে।

আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম

ইরান কট্টরপন্থীদের দোষ দিলেও যুক্তরাষ্ট্র তা পুরোপুরি বিশ্বাস করছে না। ট্রাম্প প্রশাসন কূটনীতির পথ খোলা রেখেছে, তবে এর সময়সীমা খুবই সীমিত। ইরান যদি পুনরায় শত্রুতা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য প্রস্তুত।

এদিকে, এই আলোচনার ওপর ইরানের পরমাণু চুক্তির ভবিষ্যৎও নির্ভর করছে। যুক্তরাষ্ট্র মনে করে, যদি হরমুজ প্রণালি খোলা রাখার প্রতিশ্রুতি ইরান না রাখে, তাহলে জটিল পরমাণু বিষয় নিয়ে আলোচনা করার কোন মানে হয় না। সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কেকে

আরও পড়ুন: নির্বাচনে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলসোনারো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড ৪-০ ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ এম


ইংল্যান্ড ৪-০ ভারত

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৫৭/৩ (বাটলার ১৩১, ব্রুক ৯৫*; দুবে ২/২২)।

ভারত: ২০১/৮ (কিষান ৫৬, তিলক ৫৩; কারান ৩/৩৬)।

ফল: ইংল্যান্ড ৫৬ রানে জয়ী।

=================

ফিফা বিশ্বকাপের এই সময়ে, কেউ কেউ শিরোনাম দেখার পর এটিকে ভুলে ফুটবল ম্যাচের স্কোরলাইন ভাবতেই পারেন। তবে ছবিতে ইংল্যান্ড ক্রিকেট দলের উদযাপন দেখার পর, সহজেই ভুল ভাঙার কথা।

মাত্র কদিন আগে আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর, এবার ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছে টি-টোয়েন্টির টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

ভাগ্যিস, বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল। নয়তো ৫-০ ব্যবধানে ধবলধোলাই হতে পারত ভারত।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। সাউদাম্পটনে শনিবার শেষ ম্যাচটা ছিল নিছক আনুষ্ঠানিকতার।

কিন্তু এই ম্যাচকে ইংল্যান্ড বোধ হয় বদলা হিসেবে নিয়েছিল।

গত মার্চে মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে ২৪৬ রানে আটকে গিয়েছিল ইংল্যান্ড। ৭ রানের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের।

সেই ইংল্যান্ড আজ আগে ব্যাট করে ৩ উইকেটে তোলে ২৫৭ রান! জস বাটলার করেন ১৩১, অধিনায়ক হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ৯৫ রানে। দুজন মিলিয়ে গড়েন ২৩৩ রানের মহাকাব্যিক জুটি, যা আইসিসি পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

এভারেস্টসম লক্ষ্য তাড়া করতে নেমে, এক মুহূর্তের জন্য জয়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি ভারত। ঈশান কিষান ও তিলক ভার্মার ফিফটিতে ৮ উইকেটে তুলতে পেরেছে ২০১ রান। স্যাম কারান নিয়েছেন ৩ উইকেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিথি আপ্যায়নের প্রস্তুতির মাঝেই পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ এম


অতিথি আপ্যায়নের প্রস্তুতির মাঝেই পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

অতিথিদের আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন গৃহবধূ রোজিনা আক্তার (৩৫)। রাতের খাবার রান্না করছিলেন তিনি রান্নাঘরে।

এদিকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে সন্তানদের সঙ্গে বাড়ি থেকে বের হন স্বামী মুজিবুর রহমান।

কিন্তু তাদের ফেরার আগেই বিকট শব্দে পাশের পাহাড় ধসে পড়ে। মুহূর্তেই মাটি ও বাঁশঝাড়ের নিচে চাপা পড়ে যায় রান্নাঘর। সেখানেই প্রাণ হারান রোজিনা আক্তার।

শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণের মধ্যে রোজিনা আক্তার অতিথিদের জন্য রাতের খাবার প্রস্তুত করছিলেন। এসময় তার স্বামী মুজিবুর রহমান সন্তানদের নিয়ে বাইরে যান প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। কিছুক্ষণ পরে হঠাৎ বিকট শব্দে পাশের পাহাড়ধসে রান্নাঘরের ওপর পড়ে।

এতে পাহাড়ের মাটি ও ভেঙে পড়া বাঁশঝাড়ের নিচে চাপা পড়েন রোজিনা।

পরিবারের সদস্য ও অতিথিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টা পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারকে মাটির নিচ থেকে উদ্ধার করেন।

তবে দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, টানা বর্ষণের সময় পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঝুঁকি দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সবচেয়ে নিরাপদ। পাহাড়ধসের আশঙ্কা থাকলে ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করা উচিত নয়।

এই ঘটনার আগে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায়ও পাহাড়ধসের ঘটনা ঘটে, এতে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।

প্রসঙ্গত, গত ৬ দিনে কক্সবাজার জেলায় পাহাড়ধস ও পানিতে ডুবে ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন রোহিঙ্গা রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইম্বলডনের নতুন রানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ এম


উইম্বলডনের নতুন রানি

লিন্ডা নোসকোভা উইম্বলডনের নতুন রানি। অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত নারী এককের অল চেক ফাইনালে, তিনি ক্যারোলিনা মুচোভাকে পরাজিত করেছেন ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে।

এটি নোসকোভা জন্য ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। মাত্র ২১ বছর বয়সী লিন্ডা নোসকোভা, প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেই উইম্বলডন শিরোপা জেতার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গ্র্যান্ড স্লাম ফাইনালে এটি মুচোভার দ্বিতীয় হার। বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ এম


রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

রাজধানীর মহাখালী এলাকায় ‘পরকীয়া প্রেমিকার’ ছুরিকাঘাতের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত বিউটি আক্তারকে পুলিশের হাতে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরের সময় মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির ৩য় তলায় এই হিংসাত্মক ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বাড়ির মালিক মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

বাড়ির মালিক সুমন বিষয়টি নিয়ে জানিয়েছেন, শনিবার দুপুরে বাড়ির ৩য় তলায় চিৎকার শুনতে পেয়ে তিনি গিয়ে দেখেন যে, মামুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল।

তিনি দ্রুত আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বিকেলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া জানান, মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে অবস্থিত। মামুনের স্ত্রী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামের বাড়িতে রয়েছেন। চলতি মাসের এক তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে চাকরিতে যোগদান করেন।

বনানী থানার এসআই তারেক হাসান জানান, ৯৯৯ নম্বরে ফোন করে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে আটক করা হয়। বিউটি গত শুক্রবার ঐ বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং শনিবার সকালে সেখানে মামুন পৌঁছান। দুইজনই বিবাহিত এবং তাদের মধ্যে একটি পরকীয়া সম্পর্ক ছিল। তবে মামুনকে কেন হত্যা করা হয়েছে, সেটি জানার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%