ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: কেডিসি বস্তির ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


বরিশালে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: কেডিসি বস্তির ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশাল নগরে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) ডিবি পুলিশের একাধিক টিম নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তিসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হাতেনাতে ৭ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুনানি শেষে অভিযুক্তদের তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: পিরোজপুরে শীতলা মন্দিরের জমি উদ্ধারের দাবিতে জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাজাপ্রাপ্ত আসামিদের তালিকা ও দণ্ডের বিবরণ:

৩ মাসের সশ্রম কারাদণ্ড, ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা: ১. মো: সাগর (২০) — পিতা: মো: আলম, মাতা: কহিনুর বেগম। (পূর্বে ৩টি মামলায় অভিযুক্ত) ২. মোঃ শাওন (২৩) — পিতা: আলামিন রাঢ়ী, মাতা: পুতুল বেগম। (পূর্বে ১টি জিডি ও ১টি মামলায় অভিযুক্ত)

২ মাসের সশ্রম কারাদণ্ড, ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা: ১. মো: হোসেন (২৯) — পিতা: ছত্তার খলিফা, মাতা: ফরিদা বেগম। (পূর্বে ৪টি মামলায় অভিযুক্ত) ২. মোঃ মিঠু হাওলাদার (৩০) — পিতা: শহিদ হাওলাদার, মাতা: কহিনুর বেগম। (পূর্বে ২টি মামলায় অভিযুক্ত) ৩. নিলুফা বেগম (৩৩) — স্বামী: মো: রাসেল হাওলাদার, মাতা: কহিনুর বেগম। (পূর্বে ৯টি মামলায় অভিযুক্ত) ৪. মো: রাসেল (৩৩) — পিতা: মৃত রাজ্জাক হাওলাদার, মাতা: ফিরোজা বেগম। (পূর্বে ২টি মামলায় অভিযুক্ত) ৫. মোসা: আসমা (৩৩) — স্বামী: উজ্জ্বল হোসেন, মাতা: মৃতা নুরজাহান বেগম। (পূর্বে ৩টি মামলায় অভিযুক্ত)

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিরা সকলেই বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কেডিসি বস্তিসহ মহানগরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

আরও পড়ুন: দিরাই বিএনপির প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ সংগঠক আব্দুর শহিদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারামাউন্ট ওয়ার্নার একীভূত হয়ে গঠন করলো নতুন হলিউড জায়ান্ট ‘স্কাইড্যান্স’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


প্যারামাউন্ট ওয়ার্নার একীভূত হয়ে গঠন করলো নতুন হলিউড জায়ান্ট ‘স্কাইড্যান্স’

প্যারামাউন্ট সফলভাবে অধিগ্রহণ সম্পন্ন করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে। এই চুক্তির মাধ্যমে, যা ঋণসহ প্রায় ১১০ বিলিয়ন ডলারের, দুই প্রতিষ্ঠান একীভূত হয়ে নতুন বিনোদন কোম্পানি ‘স্কাইড্যান্স’ এর অধীনে এসেছে।

অধিগ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার (৬ অক্টোবর) সম্পন্ন হয়।

কম্পানিটি জানায়, প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পাশাপাশি চুক্তির অন্যান্য আনুষ্ঠানিক শর্ত পূরণের পর অধিগ্রহণটি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার থেকে স্কাইড্যান্সের ক্লাস বি শেয়ার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘SKYD’ টিকার প্রতীকে লেনদেন শুরু হয়েছে। অন্যদিকে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ার নাসডাকে লেনদেন বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের বিপরীতে প্রায় ৩১ দশমিক শূন্য ২ ডলার নগদ পাবেন।

এই একীভূতকরণের ফলে প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র স্টুডিও, প্যারামাউন্ট+ ও এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সেবা, সিবিএস ও এইচবিও টেলিভিশন নেটওয়ার্ক এবং সিবিএস নিউজ ও সিএনএন সংবাদমাধ্যম একই কোম্পানির অধীনে এসেছে।

নতুন কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড এলিসন এবং সহ-সিইও হিসেবে থাকবেন ইয়ন ক্রেইজ।

স্কাইড্যান্স জানায়, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ২০ কোটির বেশি স্ট্রিমিং সাবস্ক্রিপশন রয়েছে এবং বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার।

স্কাইড্যান্স আগামী তিন বছরের মধ্যে বছরে অন্তত ৬ বিলিয়ন ডলার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্রযুক্তি একীভূতকরণ, পণ্য ও সেবা ক্রয়, বিপণন এবং সম্পত্তি একীভূত করার মাধ্যমে মূলত এই সাশ্রয় করা হবে।

দীর্ঘমেয়াদে বিভিন্ন স্ট্রিমিং সেবাকে একত্র করে একটি একক স্ট্রিমিং প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

এ ছাড়া স্কাইড্যান্স প্রতি বছর অন্তত ৩০টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি সিনেমা কমপক্ষে ৪৫ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

অধিগ্রহণের চুক্তিতে নতুন করে ৪৭ বিলিয়ন ডলারের ইকুইটি বিনিয়োগও অন্তর্ভুক্ত ছিল। এলিসন পরিবার ও রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স যৌথভাবে একীভূত কোম্পানির সব ভোটাধিকারসম্পন্ন শেয়ারের মালিকানা ধরে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত উরুগুয়ের কাছে ৬-১ গোলে পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ভারত উরুগুয়ের কাছে ৬-১ গোলে পরাজিত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভারত, দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। হাফ ডজন গোল হজম করে ভারত মাঠ ছাড়ে হতাশা নিয়ে। উরুগুয়ের নুনেজ ও আরৌজোর দুর্দান্ত নৈপুণ্য ৬-১ গোলের ব্যবধানে এই পরাজয়ের কারণ।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই উরুগুয়ের আধিপত্যের মধ্যে ছিল। ম্যাচের ১১ মিনিটে ভারতীয় ডিফেন্ডারের ভুলের কারণে পেনাল্টি পায় উরুগুয়ে। লিভারপুলের তারকা ডারউইন নুনেজ ঠাণ্ডা মাথায় স্পটকিক থেকে গোল করে লা সেলেস্তেদের এগিয়ে নেন।

২২ মিনিটে উইঙ্গার রায়ান উইলিয়ামসের একটি জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক কোনোমতে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলটি জোরালো শটে জাল কাঁপিয়ে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শককে উল্লাসিত করে তোলে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।

বৃষ্টি ও তীব্র বজ্রপাতে ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে, ২৮ মিনিটে আরৌজোর গোলে উরুগুয়ে লিড নেয়। ফলে বিরতির সময় উরুগুয়ে ২-১ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্বাগতিকরা চাপে পড়ে যায়। ৫৩ মিনিটে নুনেজ নিজের দ্বিতীয় গোলটি করেন, ফলে উরুগুয়ে ৩-১ গোলের লিড পায়।

৫৯ মিনিটে আরৌজোর গোলের মাধ্যমে উরুগুয়ে এক হালি পূর্ণ করে। ভারত তখন আরো চাপে পড়ে যায় এবং ম্যাচে ফিরে আসতে পারেনি। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে উরুগুয়ের তারকা স্ট্রাইকার সানাব্রিয়া গোল করে ভারতকে ৫-১ গোলে বিধ্বস্ত করে।

ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে আরেক বদলি স্ট্রাইকার আগুইরে গোল করে ভারতের জালে একডজন পূর্ণ করেন। ফলে স্বাগতিকরা বড় ব্যবধানে মাঠ ছাড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে প্রেমিকা হাছিনা বেগম সুমির হত্যায় মহিবুল্লাহর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


কাপ্তাইয়ে প্রেমিকা হাছিনা বেগম সুমির হত্যায় মহিবুল্লাহর মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা এবং লাশ পুড়িয়ে গুম করার অভিযোগে আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এই রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে প্রেমের সম্পর্ক এবং আর্থিক লেনদেনের কারণে বিরোধের জেরে ভিকটিম হাছিনা বেগমকে কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে মহিবুল্লাহ। পরে আলামত নষ্ট করার উদ্দেশ্যে এবং লাশ গুম করার জন্য তা স্কুলের পরিত্যক্ত টয়লেটে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়।

পরে সুমির মা আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মোবাইল কল লিস্টের সূত্র ধরে র‌্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। প্রসিকিউশনের পক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং সার্বিক প্রমাণাদি পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, "আসামির স্বীকারোক্তি, সুরতহাল ও মেডিক্যাল রিপোর্ট, এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হয়।" আদালত বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় আসামিকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইন্তেকাল, বুধবার দাফন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইন্তেকাল, বুধবার দাফন

কুমিল্লার মুরাদনগর উপজেলার (বর্তমান বাঙরা উপজেলা) শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ আলহাজ্ব আব্দুর রাজ্জাক (বিকম) আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৯ বছর।

বুধবার সকাল সাড়ে ১০টায় তার প্রতিষ্ঠিত বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আলহাজ্ব আব্দুর রাজ্জাক ১৯৩৭ সালের ৩০ নভেম্বর মুরাদনগর উপজেলার বিষ্ণপুর গ্রামের একটি সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষা বিস্তারে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ১৯৭০ সালে তিনি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৮৫ সালে বিষ্ণুপুর রহমানীয়া সাঈদীয়া মুকবুলিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি ‘দীনিয়া মাদ্রাসা’ নামে পরিচিত।

দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষাগ্রহণ করে আজ বহু শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। এলাকার মানুষ তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক তিন ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ড. মাহবুবুর রাজ্জাক এবং তার স্ত্রী ড. সৈয়দা রাজিয়া সুলতানা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক। মেজো ছেলে মাকসুদুর রাজ্জাক ব্যবসায়ী এবং তার স্ত্রী তাহমিনা আক্তার লায়লা কলেজ শিক্ষক, ছোট ছেলে মাহফুজুর রাজ্জাক। দুই মেয়ে হলেন বিলকিস আক্তার ও কামরুননাহার। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%