ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি


গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনকে ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শনিবার (২১ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন বলেন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

এ ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর কয়েকটি অনলাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী নাকি অভিনেত্রী ববির স্বামী। এ নিয়ে শনিবার রাতেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রদান করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে “কোথাও কথিত স্ত্রী”, “কোথাও স্ত্রী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।'

ভুয়া তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি আরো লেখেন, 'মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।'

এদিকে সংবাদ সম্মেলনে এডিসি আল আমিন হোসাইনের মাধ্যমে জানা যায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় আবুল বাশারের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়েছে। এরপর থেকে তাকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করার পরেও তিনি বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন: আইনজীবী স্ত্রীর মামলায় সাবেক এসআই আবু নকীব কারাগারে

পুলিশের ভাষ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গসদৃশ গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


বিরোধীদলীয় নেতার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা শহরের জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে। একই সঙ্গে তারা ভবিষ্যতে বাংলাদেশ-সুইডেনের বিনিয়োগ আরো বাড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা প্রত্যাশা করেছেন যে, ভবিষ্যতে সুইডেন বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন জানাবে। বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামোর সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকের সময় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকাল ক্লাস বর্জন করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকাল ক্লাস বর্জন করছে

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল দ্রুত চালু এবং একাডেমিক সংকট নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা এ ঘোষণা করেছেন।

এসময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু না হওয়ায় তারা ক্লিনিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে চিকিৎসাশিক্ষা ব্যাহত হচ্ছে এবং পেশাগত দক্ষতা অর্জনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রেখেছেন শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান ও শামসিয়া তাবাসসুম মাইশা।

আরো পড়ুন

সরকার ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী

বক্তারা অভিযোগ করেন, গত বছর হাসপাতাল চালুসহ বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। বার বার আশ্বাসের পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা বলেছেন, হাসপাতাল চালু না হওয়া এবং পূর্বে উত্থাপিত দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি চলতে থাকবে। একইসঙ্গে দাবি আদায়ে গড়িমসি হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি হিসেবে থাকবে কারা?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি হিসেবে থাকবে কারা?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এই অভিনেতা আগামী ৫ জুলাই তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন।

তবে আমির খানের এই বিয়ের আয়োজনটি তারকাদের জমকালো অনুষ্ঠানের মতো নয়, বরং এটি হবে পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে। সম্প্রতি আমির খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের বিয়ে হবে একেবারে ব্যক্তিগত পরিসরে। এটি হবে একটি নিবন্ধিত (রেজিস্টার্ড) বিয়ে এবং এটি তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আমির বলেছেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’

গত মার্চে, আমির প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়েছিলেন তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে। সেখানেই তিনি তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন।

পরে আরেক সাক্ষাৎকারে, আমির জানান যে তাঁরা সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’

গৌরী স্প্র্যাট, যিনি বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী, ওয়েলনেস, বিউটি ও লাইফস্টাইল খাতে কাজ করেন। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরীর আগের একটি বিয়ে থেকে তাঁর কাছে এক ছেলে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তাঁদের সম্পর্ক নতুন মোড় নেয় এবং এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা একত্রে বসবাস করছেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তের সঙ্গে সংসার করেছেন, যেখানে জন্ম নিয়েছে ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান। পরবর্তীতে, তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন, তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরেও কিরণ ও আমির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।

এদিকে, ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে আমির আপাতত অভিনয়ের কাজ থেকে কিছুটা বিরত রয়েছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিচালক রাজকুমার হিরানির বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিক্যুয়ালে আবারও ফিরতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন।

তিনি রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

যারা সুস্থতা কামনায় দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি পোস্টে বলেন, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি খুব শীঘ্রই পুনরায় জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশের এবং জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%