ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিনাবের নিহতদের স্মৃতিচারণা করলেন ইরানের স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে


মিনাবের নিহতদের স্মৃতিচারণা করলেন ইরানের স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার কারিগরি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানের। দুই দেশের মধ্যে সই হওয়া ১৪ দফার একটি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয়েছে।

আলোচনা শুরুর পূর্বে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ (এমবি গালিবাফ) তাদের দেশের ‘মিনাব স্কুল’ হামলায় নিহতদের স্মরণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘পশ্চিম এশিয়ায় সংঘাত কমাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সময় এই শহীদদের আত্মত্যাগই তাদের পথ দেখাবে।’

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিনিধিদলের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, তাদের এই সফরের মূল উদ্দেশ্য হলো চলমান কূটনৈতিক বোঝাপড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। এবং তিনি আরো জোর দিয়ে বলেন, অতীত অভিজ্ঞতার কারণে ইরান এবার অপর পক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের নজিরের কথা উল্লেখ করে বাঘাই বলেন, বিপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা থেকে আমরা এবার তাদের অঙ্গীকার পূরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদারকি করা হবে।

এই কূটনৈতিক আলোচনায় অংশ নিতে ইরানের শীর্ষ স্তরের কর্মকর্তারা সুইজারল্যান্ডে এসেছেন। সংসদ স্পিকার গালিবাফের নেতৃত্বে এই দলে আরো রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী আলী বাঘেরি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী ও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির চেয়ারম্যান হামিদ বোর্দে।

ইরানি প্রতিনিধিদল জুরিখে পৌঁছানোর পর সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এক্সে দেওয়া এক পোস্টে সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের সমঝোতা স্মারক বাস্তবায়নের পরবর্তী আলোচনার জন্য ইরানি দলটি এখন বার্গেনস্টকের পথে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:৫০ এম


গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি প্রদান, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা ও কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে বাশার চাকরির প্রলোভন, আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। টানা ১৮ ঘণ্টার অভিযান শেষে শনিবার বেলা দেড়টার দিকে গুলশান-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বছরের ২৩ ডিসেম্বর গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণা মামলা হয়।

তাকে বিভিন্ন সময়ে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। গুলশান থানার পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাশার গুলশান-১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিলেন।

পরে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্টার পর আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাম-রুবেলায় মৃত্যু বৃদ্ধি পেয়ে ৭৬, আক্রান্ত ৩৩০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:৫২ এম


সিলেটে হাম-রুবেলায় মৃত্যু বৃদ্ধি পেয়ে ৭৬, আক্রান্ত ৩৩০

সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত বিভাগের ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম ও রুবেলা আক্রান্তের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলায়। এ সময়ে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সর্বশেষ হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন-২০২৬ থেকে এসব তথ্য জানা যায়।

সুনামগঞ্জে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া ৩৩০ জন রোগীর মধ্যে সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। এরপর সিলেট জেলায় ১০৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৬ রোগী শনাক্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের শরীরেই ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি মোট ৮৪ জনের চিকিৎসা চলছে।

এ দিকে বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ এবং অন্যান্য হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন। এ মুহূর্তে, সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৬১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা ৮৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন এবং অন্যান্য হাসপাতালে ১১৫ জন রয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ল্যাব নিশ্চিত হাম রোগে মৃত্যু চারজন, সন্দেহজনক হাম রোগে মৃত্যু ৭২ জনের হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর চিত্রে সুনামগঞ্জে ৩১ জন, সিলেটে ২৯, মৌলভীবাজারে ১০, হবিগঞ্জে ছয়জন মারা গেছেন; মোট জেলাভিত্তিক মৃতের সংখ্যা ৭৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর ঘটনা নেই। তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও হাম বা রুবেলায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান সময়ে সংবাদকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নজরদারি জোরদার করেছে। সঙ্গেই আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যানের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যানের বক্তব্য

ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ২০২৮ সালের আগে নেই, এই তথ্য জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান।

এ সময়, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এই পাঁচ বছরের মধ্যেই সরকারের এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন।

তিনি আশা প্রকাশ করেছেন, এর আগে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সম্পন্ন করতে সক্ষম হবে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:৫৭ এম


মার্কিন ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে পৌঁছেছেন

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এর পূর্বে, শনিবার (২০ জুন) ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি।

রোববার সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডে পৌঁছানোর আগে জেডি ভ্যান্স জানান, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন এবং আলোচনার বিভিন্ন কারিগরি বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরান বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হবে।

এরই মধ্যে আলোচনা অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিরাও। চট্টগ্রামের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মূল আলোচনার আগে শনিবারই ইরানের উচ্চপর্যায়ের আলোচক দল জুরিখে পৌঁছেছে। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই শীর্ষ আলোচনায় অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে উল্লেখ করেছে, কাতারও অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে এই টেবিলে অংশ নেবে। মন্ত্রণালয় আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য ইসলামাবাদ তার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

এদিকে, এই শান্তি আলোচনা সংক্রান্ত একজন শীর্ষ কূটনীতিক মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের শান্তি আলোচনার প্রথম দিনের মূল এজেন্ডায় ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি বিশেষ জরুরি অধিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আনুষ্ঠানিক বৈঠকে বসার পর এটিই হতে যাচ্ছে প্রথম প্রধান আলোচনা বিষয়। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ত্রিদেশীয় মধ্যস্থতা আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না ইসরায়েল, হিজবুল্লাহ ও লেবানন সরকারের কোনো প্রতিনিধি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%