০৩:৩১ পি.এম
নাটোরের লালপুরে আবাদি জমির মাটি বিক্রি করার অভিযোগে পুলিশ ইটভাটা মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লালপুর থানায় মামলা প্রদান করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, মাটি কাটার কাজে ব্যবহারের জন্য একটি এক্সকাভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রাক পুলিশ কর্তৃক জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
গ্রেপ্তার দুইজন হলেন– ইটভাটা মালিক মো. রফিকুল ইসলাম (৪০) এবং ভেকু চালক মো. মেহের আলী (৪০)।
পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় কুমার অভিযান পরিচালনা করেন। সেখানে তিনি দেখতে পান এক্সকাভেটর (ভেকু) দিয়ে জমির টপ সয়েল কেটে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাকে তোলা হচ্ছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজনকে গ্রেপ্তার ও সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, আবাদি জমির মাটি অবৈধভাবে কাটা ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, এ ধরনের অপরাধে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন