ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে সামরিক অভিযান বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আহ্বান


ইরানে সামরিক অভিযান বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আহ্বান

মার্কিন প্রতিনিধি পরিষদে(হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সামরিক কার্যক্রম বন্ধের একটি প্রস্তাব সামান্য ব্যবধানে পাস হয়েছে। ইরানের সঙ্গে চলা সংঘাতের মধ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং সংঘাতের বিষয়ে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ার কারণে, এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের জন্য দ্বিতীয়বারের মতো একটি সতর্কবার্তা।

বৃহস্পতিবার(২৩ জুলাই) কংগ্রেসের অনুমোদনের আবশ্যকতা বিষয়ক এই প্রস্তাবটি ২১৪-২০৮ ভোটে পাস হয়। একই সময়ে সিনেটেও সকালে অনুরূপ একটি প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে। ডেমোক্র্যাটদের উদ্যোগে আনা এই ভোটগুলো মূলত প্রতীকী হলেও, এর মাধ্যমে রিপাবলিকান প্রেসিডেন্টের কাছে একটি জোরালো বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপিটল হিলে ট্রাম্পের প্রতি সমর্থন কমে আসছে এবং উভয় দলের আইনপ্রণেতারাই তার প্রশাসনের চূড়ান্ত লক্ষ্য বা ‘এন্ডগেম’ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপনকারী ডেমোক্র্যাট ও ওয়াশিংটনের প্রতিনিধি প্রমিলা জয়পাল জানান, এই যুদ্ধের ‘কোনো স্পষ্ট লক্ষ্য, কৌশল বা চূড়ান্ত গন্তব্য নেই’।

আরও পড়ুন: ব্রিটেনে অভিবাসীদের ধরতে জনসমাগমে মুখ শনাক্তকারী ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা

যুদ্ধ অবসানের পক্ষে ডেমোক্রাটদের সঙ্গে একটি অল্প সংখ্যক রিপাবলিকান ভোট দেওয়ায় প্রস্তাবটি সামান্য ব্যবধানে পাস হয়। তথাপি অধিকাংশ রিপাবলিকান যুদ্ধের পক্ষেই ভোট দেন এবং যুদ্ধের বিষয়ে কংগ্রেসের ক্ষমতা ট্রাম্পের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে অবস্থান নেন।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার অর্থ এই নয় যে আবার যুদ্ধ শুরু হচ্ছে বা দীর্ঘমেয়াদী কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কূটনৈতিক প্রচেষ্টায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকা সত্ত্বেও ওয়াশিংটনের বিমান হামলা অব্যাহত রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বর্তমানে প্রায় বন্ধ থাকা হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট বিরোধ উভয় পক্ষের অবস্থান অনড় রয়েছে। এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম আবারও বেড়েছে।

স্থানীয় সময় বুধবার(২৩ জুলাই) সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে যখন প্রস্তাবটি নিয়ে বিতর্ক চলছিল, তখন পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট (রিপাবলিকান-ফ্লোরিডা) যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ১৮ জন সেনাসদস্যের নাম পড়ে শোনান। মাস্ট বলেন, এই মিশনকে খাটো করে দেখার অর্থ হলো সেই সেবাকেই খাটো ও অবমূল্যায়ন করা, যার জন্য এই সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ অর্থহীন ছিল না। ইরান বহুবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ও হত্যা করেছে; এই অভিযানটির মাধ্যমে তার জবাব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ও নিউইয়র্কের প্রতিনিধি গ্রেগরি মিক্স বলেন, প্রেসিডেন্টের উচিত কংগ্রেসের কাছে এ বিষয়ে যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরা। মিকস জানান, যেসব সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, তারা এমন এক ‘বেআইনি ও অননুমোদিত যুদ্ধের’ জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন; যে যুদ্ধ আমেরিকান জনগণ চায় না।

এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিয়ে কংগ্রেসের উভয় কক্ষে যখন ভোটাভুটি চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক বিমান হামলা চালিয়েছে। জ্বালানির দাম আবারও বেড়ে গেছে এবং মঙ্গলবার এক শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটরদের জানান, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

স্থানীয় সময় বুধবার(২২ জুলাই) ট্রাম্প ডোভার বিমান ঘাঁটিতে সংঘাতে নিহত চার সেনা সদস্যের প্রতি সম্মান জানান। পরে বৃহস্পতিবার মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন সিনেটে দেওয়া ভাষণে বলেন, আমার মনে হয়, শুনানিগুলোর পাশাপাশি পরিস্থিতি এখন এমন এক নতুন ও উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকানরা প্রাণ হারাচ্ছেন। অব্যাহত উত্তেজনার কারণে খরচের বোঝা তাদের ওপর পড়ছে। তাই সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। তিনি আরও বলেন, আর এটি অত্যন্ত অজনপ্রিয় একটি যুদ্ধ।

আরও পড়ুন: ইয়েমেনের বাজারে সৌদি জোটের বিমান হামলায় ৩০ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো, চলমান যুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ জুলাই), ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বিষয়ে সতর্ক করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টিকে বৈঠকে ল্যাভরভ ‘অগ্রহণযোগ্য’ বলে তুলে ধরেছেন। তবে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে’ পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলেও তিনি বৈঠকে জানিয়েছেন।

এদিকে বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও একটি পৃথক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, মার্কো রুবিও এবং সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

রাজশাহীতে চাঁদা দাবির অভিযোগ তুলে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মী এবং শিরোইল কলোনী বড় জামে মসজিদের সাবেক খাদেম মোঃ মুরাদ কাদেরী।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তিনি পবিত্র কোরআনের বিভিন্ন সূরা তেলাওয়াত করে স্থানীয় মানুষের অনুরোধে তেলপড়া ও পানিপড়া দেন। এই জন্য কেউ স্বেচ্ছায় ২০ থেকে ৫০ টাকা দিলে তিনি তা গ্রহণ করে থাকেন। তার অভিযোগ, গত ২১ জুলাই রাত ৮টার সময় স্থানীয় লাইক নামে এক ব্যক্তি নাজমুল, আলফাজসহ কিছু লোককে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। সেখানে গোপনে ভিডিও ধারণ করা হয় এবং সেটি দেখিয়ে তাকে প্রতি মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দাবির বিরুদ্ধে টাকা না দিলে তাকে ভণ্ড কবিরাজ আখ্যা দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

মুরাদ কাদেরী আরও বলেন, পরদিন সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা এলাকায় এসে গেলে স্থানীয় মানুষ তাদের ধাওয়া দেয়। এরপর ক্ষুব্ধ হয়ে তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় এবং চন্দ্রিমা থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, তাকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, মিথ্যা জিডির মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা হচ্ছে। এ ছাড়া চাঁদা দাবির ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা জিডি প্রত্যাহারের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সম্প্রতি রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় কয়েক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে হয়রানি করছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তবে অভিযুক্ত তানজিমুল ইসলাম লাইক এর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি মুরাদ কাদেরীর কাছ থেকে কোন টাকা চাইনি। লাইকের ওপর হামলার থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইক বলেন, আমি ৩/৪ জনের সঙ্গে চা পান করছিলাম। হঠাৎ করে আমাকে বাঁশের লাঠি হাতে বেশ কয়েকজন তাড়া করে। আমি দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পাই। পরে মোঃ মুরাদ কাদেরীকে বিবাদী করে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ভারতে তরুণী পুলিশ ভ্যান আটকে দিলো, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


এবার ভারতে তরুণী পুলিশ ভ্যান আটকে দিলো, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়, আন্দোলনরত শিক্ষার্থীদের আটক করতে আসা পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সহপাঠীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা এক তরুণীর দৃশ্য ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি করেছিল। এর প্রেক্ষিতে, প্রায় দুই বছর পর ভারতের মুম্বাইয়ে একই ধরনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সেই স্মৃতিকে ফিরিয়ে এনেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে জানা যায়, বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় রিয়া আহির নামের এক তরুণী চলন্ত একটি পুলিশ ভ্যানের মুখোমুখি দাঁড়িয়ে সেটির গতিরোধ করার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে সরে যেতে বললেও, তিনি তার স্থান থেকে সরেননি।

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া তার দুই হাত সামনে বাড়িয়ে পুলিশ ভ্যানের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করেছেন।

তার এই পদক্ষেপে আশেপাশের আন্দোলনকারী ও সাধারণ মানুষের মধ্যে করতালি এবং স্লোগান দিয়ে সমর্থন জানানো হয়। স্থানীয় বেশ কয়েকটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, পরে ওই পুলিশ ভ্যান থেকে আটক হওয়া কয়েকজন আন্দোলনকারীকে মুক্তি দেওয়া হয়।

রিয়া আহিরের ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, তিনি একজন অভিনেত্রী, মডেল এবং উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন, যার মধ্যে সম্প্রতি প্রকাশিত 'দিলবারা' নামক একটি মিউজিক ভিডিও রয়েছে।

অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন রিয়া। তার হস্তশিল্প ও পোশাক নিয়ে একটি ব্যবসা আছে এবং তিনি 'রিয়াসত' নামে একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন।

রিয়ার পুলিশ ভ্যানের সামনে প্রতিবাদের এই দৃশ্য ইতোমধ্যে ভারতজুড়ে চলমান ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী ঘটনাটিকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের স্মরণীয় মুহূর্তের সঙ্গে তুলনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণের বোঝা কমাতে হোটেল বিক্রি করছে বেঙ্গল গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ঋণের বোঝা কমাতে হোটেল বিক্রি করছে বেঙ্গল গ্রুপ

ঋণের চাপ কমানোর জন্য বেঙ্গল গ্রুপ রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁওয়ে অবস্থিত ‘সুইস টাওয়ার’ বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ভবনটি বেঙ্গল গ্রুপের মালিকানাধীন এবং এটি ২৭ তলা নির্মাণাধীন ভবন। বেসরকারি খাতের পূবালী ব্যাংক এই ভবনটি কিনে নিচ্ছে। ভবনটিতে আন্তর্জাতিক তারকা চেইন হোটেল সুইসটেল হওয়ার কথা ছিল।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ভবন কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার কারণে দেশের দুটি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই সিদ্ধান্তের খবর বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পূবালী ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০০ কোটি টাকায় সুইস টাওয়ার কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে, ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভবনটি বর্তমানে ৫৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন এবং এর ৩ তলা বেজমেন্ট রয়েছে, যেটি মাটির নিচে। যদি এই ভবনটি কিনে নেওয়া হয়, তাহলে পূবালী ব্যাংক তাদের প্রধান কার্যালয় এখানে স্থানান্তর করবে। বর্তমানে ব্যাংকটির প্রধান কার্যালয় মতিঝিলে অবস্থিত।

জানা গেছে, বেঙ্গল গ্রুপ ভবনটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকঋণ পরিশোধের লক্ষ্যে। এই ভবন নির্মাণে গ্রুপটি ৩০০ কোটি টাকার বেশি ঋণ পেয়েছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং দেশি প্রতিষ্ঠান ইডকল থেকে। এর বাইরেও গ্রুপটির অন্যান্য প্রতিষ্ঠানের উপর বড় অঙ্কের ঋণ রয়েছে। এই ভবনটি বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা রয়েছে বেঙ্গল গ্রুপের।

এ বিষয়ে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানিয়েছেন, ‘এই ভবনে সুইসটেল হোটেল করার কথা ছিল। ভবনের মূল কাঠামো এরই মধ্যে নির্মিত হয়ে গেছে। ৩৭০টি হোটেলকক্ষ হওয়ার পরিকল্পনা ছিল ভবনটিতে। বর্তমানে আমরা একটি আর্থিক সংকটে পড়েছি। তাই ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনটি বিক্রি করলে আমরা বড় অঙ্কের ব্যাংকঋণ পরিশোধ করতে পারব। পূবালী ব্যাংকের সঙ্গে ভবনটি বিক্রি করার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%