ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চীনের শিল্প খাতে মুনাফার বৃদ্ধির হার হ্রাস পেয়েছে


চীনের শিল্প খাতে মুনাফার বৃদ্ধির হার হ্রাস পেয়েছে

চীনের শিল্প খাতে মুনাফা বৃদ্ধির গতি বর্তমানে শ্লথ প্রক্রিয়ায় রয়েছে।

টানা কয়েক মাসের ঊর্ধ্বমুখী প্রবণতার পর গত মে মাসের সর্বশেষ পরিসংখ্যান বলছে, শক্তিশালী রপ্তানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি সত্ত্বেও, দেশের দুর্বল অভ্যন্তরীণ চাহিদা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফায় চাপ সৃষ্টি করছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) শনিবার প্রকাশিত তথ্যে জানায়, মে মাসে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি এপ্রিলের ২৪ দশমিক ৭ শতাংশ থেকে কমেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি আইনপ্রণেতার

চলতি বছরের প্রথম পাঁচ মাসে শিল্পখাতের মোট মুনাফা বেড়েছে ১৮ দশমিক ৮ শতাংশ, যা ব্লুমবার্গ ইকোনমিকসের পূর্বাভাসিত ১৯ শতাংশের তুলনায় সামান্য কম।

এখনো পর্যন্ত এই ধীরগতিকে বিশ্লেষকেরা কিছুটা অপ্রত্যাশিত বলে মনে করছেন। কারণ, মুদ্রার অবমূল্যায়ন তিন বছরেরও বেশি সময় ধরে চলা কারখানা পর্যায়ের মূল্যপতনের অবসান ঘটে চলতি বছরের মার্চে। মে মাসে উৎপাদক মূল্যসূচক ২০২২ সালের পর সর্বোচ্চ হারে বৃদ্ধি পায়।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে চীনের উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পপণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তবে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় কাঁচামালের দাম বেড়েই চলেছে।

এনবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে শিল্পখাতের মোট মুনাফা বৃদ্ধিতে কাঁচামালভিত্তিক উৎপাদনশিল্প ১০ দশমিক ২ শতাংশ পয়েন্ট অবদান রেখেছে।

আরও পড়ুন: সামান্তা শারমিনের পদাবনতি: পুনর্গঠিত এনসিপিতে কার স্থান কোথায়?

উচ্চপ্রযুক্তি উৎপাদনশিল্পের অবদান ৮ শতাংশ পয়েন্ট এবং যন্ত্রপাতি উৎপাদনশিল্পের অবদান ৫ দশমিক ২ শতাংশ পয়েন্ট। তবে, পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এসব অবদান সরাসরি যোগ করা যায় না, কারণ বিভিন্ন শিল্পখাতের কার্যক্রমের মধ্যে পারস্পরিক ওভারল্যাপ রয়েছে।

সংস্থার মতে, বৈশ্বিক এআই বিপ্লব ইলেকট্রনিকস শিল্পের পাশাপাশি অ্যালুমিনিয়াম ও তামাসহ নন-ফেরাস ধাতু খাতের মুনাফা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, দেশের অভ্যন্তরীণ বিনিয়োগে স্থবিরতা এবং ভোক্তা ব্যয়ের দুর্বলতা এখনও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ফলে রপ্তানি ও প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব অর্থনীতির সামগ্রিক চিত্রে প্রত্যাশিত মাত্রায় প্রতিফলিত হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, মুনাফা বৃদ্ধির বর্তমান হার মূল্যায়নের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কারণ, গত বছরের একই সময়ে শিল্পখাতের মুনাফা ৯ দশমিক ১ শতাংশ কমে যাওয়া নিয়ে এবার তুলনামূলকভাবে প্রবৃদ্ধির হার বেশি দেখাচ্ছে।

আরও পড়ুন: ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশি

চলতি বছরে প্রথম পাঁচ মাসে চীনের শিল্পখাতের মোট মুনাফা দাঁড়িয়েছে ৩ দশমিক ১৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪৬২ বিলিয়ন মার্কিন ডলার)। যদিও এই অঙ্ক এখনো ২০২২ সালের একই সময়ের মুনাফার তুলনায় কম।

এনবিএসের বিশ্লেষক ইউ ওয়েইনিং এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘দেশের অভ্যন্তরে শক্তিশালী উৎপাদন সক্ষমতার বিপরীতে দুর্বল চাহিদার সমস্যা এখনো রয়ে গেছে। ফলে কয়েকটি শিল্পখাত এখনও উল্লেখযোগ্য চাপ ও চ্যালেঞ্জের মুখে রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বি এম কলেজের সাবেক ‘বাকসু’ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:০০ এম


বি এম কলেজের সাবেক ‘বাকসু’ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু গ্রেফতার

বরিশাল সরকারি ব্রজমোহন (বি এম) কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক সাহিত্য সম্পাদক এবং বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুকে গ্রেফতার করা হয়েছে।

আজ ২৯ জুন (সোমবার) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, জরুরি ব্যক্তিগত প্রয়োজনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। আজ রাতের সময় রামপুরার একটি নির্দিষ্ট স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় বা কী কারণে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সঠিক বা সুনির্দিষ্ট কোনো বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুর এই আকস্মিক গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বরিশাল সদর উপজেলা ও বি এম কলেজের সাবেক শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দাবি হল যে, তাকে বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাচ্ছেন।

নেতাকর্মীরা অবিলম্বে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:১০ এম


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৫ জন। গত সোমবার (২৯ জুন) ঘটিত এই হামলাকে ‘ভয়াবহ আক্রমণ’ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ক্রেমলিন অবকাঠামো ধ্বংস এবং জনগণের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে কৌশলগত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ যুদ্ধে এ পর্যন্ত ১৬ হাজারেরও বেশি ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত সোমবার দেশের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর একটি অবকাঠামো লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে পাঁচজন নিহত হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। এছাড়া, দক্ষিণের শহর জাপোরিঝঝিয়াতে একটি যাত্রীবাহী মিনিবাসে রুশ ড্রোন হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

পাশাপাশি, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে ড্রোন হামলায় ৬৯ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সি একজন বৃদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ। কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের অন্যান্য অন্তত ছয়টি অঞ্চলেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। তীব্র গরমের কারণে সাধারণ মানুষ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করায় বিদ্যুতের চাহিদা আগেই বাড়ছিল। আর এর সঙ্গে এই রুশ হামলায় আটটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গ্রিড অপারেটর উক্রেনেরগো।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ইউরোপের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য আরও বেশি সুরক্ষা প্রয়োজন। বিশেষ করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সক্ষমতা অর্জন এখন জরুরি। ইউরোপের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলতে সর্বোচ্চ সক্রিয় হওয়া প্রয়োজন।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের গতিপ্রকৃতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলার কারণে রাশিয়া ও রুশ-অধিকৃত অঞ্চলগুলোতে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ড্রোন হামলাগুলো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সামরিক বাহিনীর রসদ সরবরাহের পথ দুর্বল করেছে, যা তাদের অগ্রসর হওয়ার গতিকে ধীর করেছে। ইউক্রেনের এই উদ্ভাবনী দক্ষতা তাদের যুদ্ধে একধাপ এগিয়ে রেখেছে এবং সামরিক ক্ষেত্রে তাদের প্রযুক্তির ব্যবহার দেশটিকে বিশ্বনেতায় পরিণত করেছে। ফলে, পূর্বে যেখানে ইউক্রেন বিদেশি সামরিক সহায়তার জন্য আবেদন করত, এখন তারা অংশীদার দেশগুলোকে এই প্রযুক্তিতে সহায়তা করছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার (২৭ জুন) স্বীকার করেছেন যে, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার কারণে দেশটিতে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই ঘাটতির কারণে পেট্রোল পাম্পগুলোতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

জ্বালানি সংকট এবং সাময়িক বিপর্যয়ের মধ্যে, আগ্রাসন বন্ধের কোনো ধরনের ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। তিনি জোর দিয়ে বলেছেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়ারই জয় হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, ইউক্রেন সম্পর্কে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং রুশ সেনারা সম্মুখ সমরে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য অর্জনে তারা আত্মবিশ্বাসী বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, ওয়াশিংটনভিত্তিক চিন্তাধারার প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ জানিয়েছে, ক্রেমলিনের অনমনীয় অবস্থান আসলে পশ্চিম এবং ইউক্রেনকে রাশিয়ার শর্ত মেনে নিতে বাধ্য করার একটি কৌশল। তবে তারা আরও যোগ করেছে যে, ২০২৬ সালে এসে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কার্যকারিতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সামরিকভাবে তাদের লক্ষ্য অর্জনের সক্ষমতা এখন প্রশ্নের মুখে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তারা ২০৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে, ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া দ্বারা উৎক্ষেপণ করা ১০৮টি ড্রোনের মধ্যে ৮২টি ড্রোন তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের প্রথমার্ধে দারুণ গোলে লিড নিয়ে শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:১২ এম


জাপানের প্রথমার্ধে দারুণ গোলে লিড নিয়ে শেষ

হাইড্রেশন ব্রেকের পর খেলা আবার শুরু হয়েছে মাত্রই। আক্রমণে উঠছে ব্রাজিল। কিন্তু এক্ষণেই হারাচ্ছে বল। এরপরের ঘটনার কেন্দ্রবিন্দু কাইশু সানোর। তার ড্রিবলিংয়ের অসাধারণ প্রদর্শনীতে ব্রাজিলের রক্ষণভাগকে নাচিয়ে, বক্সের ঠিক বাইরে থেকে তিনি নিতে সক্ষম হলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বাঁ দিকের কোণ দিয়ে বল সোজা পৌঁছালো জালে। অ্যালিসন ঝাঁপিয়ে চেষ্টা করলেও তিনি পেলেন না বলের নাগাল। দারুণ গোলে লিড পেল সামুরাই ব্লুদের। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করেছে জাপান।

ক্যারিয়ারটির প্রথম আন্তর্জাতিক গোলটি কি এর চেয়ে ভালো সময়ে হতে পারে? বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে পেলেন প্রথম গোল। কাইসু সানোর জন্য এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কিছু হতে পারে না। ডি-বক্সের বাইরে থেকে তার করা গোলেই ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার স্বপ্ন দেখছে জাপান।

সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার পর ১-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে সামুরাই ব্লুদের এগিয়ে দিয়েছেন সানো।

এর আগে, ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যে হলুদ কার্ড দেখেছিলেন ক্যাসেমিরো। তিনি নিজেদের বক্সের ঠিক বাইরে জাপানের জুনিয়া ইতোকে পেছন থেকে ট্যাকল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। রেফারি হলুদ কার্ড দেখাতে এক মুহূর্তও দেরি করেননি। তবে বিপজ্জনক জায়গা থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি জাপানের খেলোয়াররা।

প্রথমার্ধের বলের দখলে এগিয়ে রয়েছে ব্রাজিল। তারা ৬২ শতাংশ বল দখলে রেখে মোট ৮টি শট নিয়েছে, যার মধ্যে ৩টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, জাপানের ৪ শটের মধ্যে একটিই লক্ষ্যে ছিল এবং সেটির মাধ্যমে তারা গোল করতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে চীনের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:১৭ এম


তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে চীনের মন্তব্য

তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) নিয়ে ভারতের তীব্র উদ্বেগের মধ্যে চীন এই প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের এই দ্বিপাক্ষিক সহযোগিতা কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যেকোনো ধরনের তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত।

সোমবার (২৯ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিস্তা নদীর অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি হওয়ায় এই যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লি দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’-এর কাছাকাছি চীনের উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করেছে।

যাই হোক, ভারতীয় নিরাপত্তাজনিত উদ্বেগকে নাকচ করে চীন এটিকে পুরোপুরি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণমুখী একটি উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছে। গুও জিয়াকুন বলেছেন, তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার হলো বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের একটি প্রকল্প, যা বাংলাদেশ পক্ষ অত্যন্ত উচ্চ গুরুত্ব দিচ্ছে।

চীন তার সাধ্যানুযায়ী এই প্রকল্পে সহায়তা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও যোগ করেন, বেইজিং বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে আরও বৃহত্তর সমন্বয় সাধনে ইচ্ছুক এবং দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, পানিসম্পদ ও জীবনযাত্রার মানোন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এই প্রকল্পের বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা (টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করবেন। মন্ত্রী উল্লেখ করেন, গতবারের তুলনায় এবার আলোচনা অনেক দূর এগিয়েছে এবং উভয় পক্ষই এই সমীক্ষার বিষয়ে একমত হয়েছে। যদি সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পটি যৌক্তিক ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়, তবে চীন এই প্রকল্পে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। আরও পড়ুন, তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের।

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা ও বেইজিং ইতোমধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিউবো) এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘পাওয়ারচায়না’ এই প্রকল্পটিকে এগিয়ে নিতে তাদের সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ বাড়িয়েছে।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%