ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ


চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ

চট্টগ্রামে মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ প্রকাশিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৪ টার সময় আজাদের লাশ তার এক সহযোগী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ঘটনাটি সামনে আসে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘বিকেল সোয়া ৪ টায় হাসপাতাল থেকে আমাদের কাছে জানানো হয় যে, মুরাদপুর ফরেস্ট গেইট এলাকা থেকে আজাদ নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার পরীক্ষার পর আজাদকে মৃত ঘোষণা করেন।'

তিনি আরও বলেন, ‘আজাদের সহযোগীর বক্তব্য অনুযায়ী, আমাদের টিম ফরেস্ট গেইটে যায়। সেখানে একটি একতলা ভবনে গিয়ে তারা জানতে পারে যে নিহত আজাদসহ তিনজন মাদক সেবন করছিল। এই ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

পুলিশের সূত্রে জানা গেছে, নিহত আজাদের সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সন্দেহ, মাদক সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে আজাদকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরুর দেশে রেল বিপ্লব, প্রথম জাতীয় ট্রেনসেবা চালু করেছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


মরুর দেশে রেল বিপ্লব, প্রথম জাতীয় ট্রেনসেবা চালু করেছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম জাতীয় যাত্রীবাহী রেলসেবা চালু হয়েছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভোরে প্রথমবারের মতো যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ইতিহাদ রেল পরিচালিত ‘ডেজার্ট এক্সপ্রেস’ নামের এই ট্রেন। পর্যায়ক্রমে এটি দেশের ১১টি শহরকে একই রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে।

নতুন এই রেলসেবা উদ্বোধনের মাধ্যমে সড়কনির্ভর পরিবহন ব্যবস্থার পাশাপাশি আরও টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বড় একটি পদক্ষেপ গ্রহণ করেছে আমিরাত।

ফুজাইরাহ থেকে আবুধাবি স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩৪ মিনিটে ওমান উপসাগর তীরবর্তী ফুজাইরাহ থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করেছে। প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এটি সকাল ৭টা ১৯ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটি স্টেশনে পৌঁছেছে। পুরো যাত্রায় সময় লেগেছে ১ ঘণ্টা ৪৫ মিনিট।

প্রথম দিন মোট ছয়টি ট্রেন চলাচলের মাধ্যমে পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ইতিহাদ রেল।

প্রতিষ্ঠানটির তথ্যানুসারে, উদ্বোধনের আগেই নতুন রেলসেবার জন্য ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা সাধারণ মানুষের ব্যাপক আগ্রহেরই প্রমাণ।

আধুনিক সুযোগ-সুবিধা ইতিহাদ রেল জানিয়েছে, যাত্রীদের জন্য ট্রেনে রয়েছে আধুনিক ও আরামদায়ক ভ্রমণের সব ধরনের সুবিধা। প্রতিটি ট্রেনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উচ্চগতির ওয়াই-ফাই, মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ, সংরক্ষিত আসন এবং উন্নতমানের যাত্রীসেবা।

এছাড়া বেশি আরাম ও অতিরিক্ত সুবিধা চান এমন যাত্রীদের জন্য রয়েছে প্রিমিয়াম ক্লাস।

ইতিহাদ রেলের প্রধান পরিচালন কর্মকর্তা আজ্জা আল সুয়াইদি বলেন, “আজকের প্রথম যাত্রা শুধু একটি ট্রেনের যাত্রা নয়, এটি বহু বছরের একটি জাতীয় স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার মুহূর্ত। এই রেলপথ দেশের মানুষকে একে অপরের সঙ্গে, নতুন সম্ভাবনার সঙ্গে এবং দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আরও সহজে যুক্ত করবে।”

পর্যায়ক্রমে যুক্ত হবে ১১ শহর ইতিহাদ রেলের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দুবাই ও আল ধাইদ স্টেশন চালু হবে। এর তিন মাস পর চালু হবে আল ধাফরা অঞ্চলের স্টেশনগুলো। আগামী বছরের মার্চের শেষের দিকে শারজাহ স্টেশন চালুর মাধ্যমে পুরো রেলপথের কাজ সম্পন্ন হবে।

সব স্টেশন চালু হলে এই রেলপথ ওমান উপসাগর থেকে শুরু করে পারস্য উপসাগরসংলগ্ন অঞ্চল, বিভিন্ন আমিরাত, আবুধাবির অভ্যন্তরীণ এলাকা এবং সৌদি আরব সীমান্তবর্তী গুওয়েইফাত পর্যন্ত বিস্তৃত হবে।

ভাড়া ও ট্রেনের ধারণক্ষমতা নতুন এই রেলসেবায় কমফোর্ট ক্লাসের ভাড়া শুরু হয়েছে ৫৫ আমিরাতি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৫০ টাকা) থেকে। অন্যদিকে প্রিমিয়াম ক্লাসের টিকিটের মূল্য ১২০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকা)। বর্তমানে ইতিহাদ রেলের বহরে রয়েছে ১৩টি ট্রেন। প্রতিটি ট্রেনে একসঙ্গে প্রায় ৪০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন।

পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থার অংশ প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় রেল নেটওয়ার্ক আমিরাত সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারের লক্ষ্য হলো, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে কার্বন নিঃসরণ হ্রাস করা এবং টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

ট্রেনের সঙ্গে বাস ও ট্যাক্সির সমন্বয় আমিরাতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার অত্যন্ত জনপ্রিয় হওয়ায় নতুন রেলসেবাকে কার্যকর করতে স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বাস, ট্যাক্সি এবং অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সমন্বিত পরিবহন কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল্লাহ হামাদ আল ঘাফেলি বলেছেন, ইতিহাদ রেলের সঙ্গে যৌথভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা ট্রেন থেকে নেমেই সহজে বাস, ট্যাক্সি কিংবা অন্যান্য পরিবহন ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারেন।

পর্যটনে কতটা প্রভাব ফেলবে? যদিও নতুন রেলসেবা চালু হওয়ায় আমিরাতজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তবে আন্তর্জাতিক পর্যটনে এর প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। জনপ্রিয় রেলভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ম্যান ইন সিট ৬১’-এর প্রতিষ্ঠাতা এবং রেলবিশেষজ্ঞ মার্ক স্মিথের মতে, এই রেলপথ বর্তমানে আমিরাতকে অন্য কোনও দেশের সঙ্গে যুক্ত করছে না। ফলে আন্তর্জাতিক পর্যটকদের কাছে এর আকর্ষণ কতটা হবে, তা সময়ই বলে দেবে। তবে দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে নতুন এই জাতীয় যাত্রীবাহী রেলসেবা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও অনলাইন প্রচারে জোর দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও অনলাইন প্রচারে জোর দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেছেন যে, সরকার ইতোমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য একটি জাতীয় কমিটি গঠন করেছে এবং এই কমিটি বিষয়টিতে সক্রিয়ভাবে কাজ করছে। একই সময়ে, তিনি অনলাইন ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্টের (আইইউপিএইচপিএসপি) একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বিষয় তুলে ধরেন।

স্থানীয় সরকার বিভাগ দ্বারা পরিচালিত ‘আইইউপিএইচপিএসপি’ প্রকল্পটি একটি জনস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প। এটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এবং এর মূল লক্ষ্য হলো শহরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক রোগ প্রতিরোধের সক্ষমতা এবং ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা।

এ প্রকল্পটি বিশেষভাবে নগর এলাকায় প্রতিরোধমূলক জনস্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে কর্মশালায় বক্তারা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ইতোমধ্যেই একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি, এই প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও মশার লার্ভা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য জনগণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। সচেতনতার কোন বিকল্প নেই। তাছাড়া, অনলাইন প্রচারণাকে আরও বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ গড়ে ওঠে।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধের বিষয়ে অনেক গুরুত্ব দেন উল্লেখ করে মন্ত্রী জানান, ‘তিনি একটি পরিচ্ছন্ন শহর এবং সুস্থ-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান। তার নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধভাবে এগিয়ে যাব।’

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক (পিডি) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি ইমামদের বৈঠক মিশরের গ্র্যান্ড মুফতির সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বাংলাদেশি ইমামদের বৈঠক মিশরের গ্র্যান্ড মুফতির সঙ্গে

বাংলাদেশ এবং মিশরের মধ্যে ধর্মীয় শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইমাম প্রশিক্ষণে অংশ নিতে আসা বাংলাদেশি একটি প্রতিনিধি দল মিশরের গ্র্যান্ড মুফতি ও দারুল ইফতা মিশরের প্রধান ড. নাজির মুহাম্মদ আইয়াদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (২৯ জুন) কায়রোতে দারুল ইফতা আল-মিসরিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে মিশরের গ্র্যান্ড মুফতি বলেন, বাংলাদেশ এবং মিশরের মধ্যে দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক সম্পর্ক রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ ও সফর দুটি দেশের আলেম সমাজের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ইসলামি জ্ঞানচর্চার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি ইফতা শিক্ষা, ফতোয়া গবেষণা এবং মুফতিদের প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ড. নাজির মুহাম্মদ আইয়াদ বলেন, দারুল ইফতা মিসর মুফতিদের যুগোপযোগী এবং দায়িত্বশীলভাবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত বিশেষায়িত কোর্সে শরিয়াহ জ্ঞান, আরবি ভাষা, সমকালীন বাস্তবতা এবং আধুনিক বিশ্বের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা হয়।

তিনি আরও বলেন, একজন যোগ্য মুফতির জন্য শুধু ধর্মীয় জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং সমাজের বাস্তবতা, মানুষের জীবনব্যবস্থা এবং পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে গভীর উপলব্ধি থাকা প্রয়োজন। এর মাধ্যমেই সময়োপযোগী, ভারসাম্যযুক্ত এবং দায়িত্বশীল ফতোয়া প্রদান সম্ভব।

বাংলাদেশি ইমামদের উদ্দেশ্যে মিশরের গ্র্যান্ড মুফতি বলেন, নিজ নিজ দেশে ইসলামের শান্তি, সহনশীলতা, মানবিকতা ও মধ্যপন্থার আদর্শ তুলে ধরতে হবে। ফতোয়া প্রদানের ক্ষেত্রে গভীর গবেষণা, সতর্কতা, আত্মশুদ্ধি এবং বিভিন্ন ইসলামী মতামতের প্রতি সম্মান প্রদর্শনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মানুষদের জন্য সহজতা সৃষ্টি, অযথা কঠোরতা পরিহার এবং বাস্তবতার আলোকে শরিয়াহর নির্দেশনা উপস্থাপন করা একজন মুফতির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা আল-আজহার শরিফ ও দারুল ইফতা মিসরের জ্ঞানচর্চা, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। তারা বাংলাদেশের ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমকালীন ফতোয়া গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে মিশরের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে ঢাকাস্থ দারুল আরকাম আল-ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুল্লাহ বলেন, মিশরের গ্র্যান্ড মুফতি ড. নাজির মুহাম্মদ আইয়াদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ এবং মিশরের মধ্যে ধর্মীয় শিক্ষা, দাওয়াহ এবং ফতোয়া গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃক মুআদালাকৃত দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় সমসাময়িক ফতোয়া বিভাগ চালুর প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে মিশরের গ্র্যান্ড মুফতি মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন।

মুফতি নুরুল্লাহ বলেন, এ সাক্ষাৎ বাংলাদেশ এবং মিশরের ধর্মীয় শিক্ষা ও গবেষণার সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন— ইসলামী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক মাওলানা জোহায়ের ফুরকান, দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুর মাজহার আনোয়ারী, দারুল আরকাম আল-ইসলামিয়া উত্তরা’র শিক্ষক মাওলানা হাফিজ শিব্বির আহমেদ, খিলক্ষেত জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ সাইফুল্লাহ বিন জাফর এবং বনানী সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুত্ব থেকে প্রেম, এরপর একসঙ্গে বিসিএসে সফলতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


বন্ধুত্ব থেকে প্রেম, এরপর একসঙ্গে বিসিএসে সফলতা

 

বিশ্ববিদ্যালয় জীবনে তারা সহপাঠী হিসেবে পরিচয় পেয়েছিলেন। সেই পরিচয়ের হাত ধরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, বন্ধুত্ব শেষে প্রেম, এরপর আসে পরিণয়।

অবশেষে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তারা একসঙ্গে সাফল্যের আস্বাদ গ্রহণ করলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এই দম্পতি হলেন সাহাজ উদ্দিন বাদল ও জেরিন আক্তার স্বর্ণা।

সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উভয়েই কৃষি বিপণন কর্মকর্তা (সহকারী পরিচালক) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বাদল ও স্বর্ণা বাকৃবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী। একই অনুষদে, একই বর্ষের সহপাঠী থেকে জীবনসঙ্গী হয়ে এবার একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাদের সাফল্য বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

শিক্ষক, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের অভিনন্দনায় সিক্ত করছেন।

তাদের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, একে অপরের সহযোগিতা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার গল্প। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা ভবিষ্যতের লক্ষ্য সামনে রেখে নিয়মিত বিসিএসের প্রস্তুতি নিয়েছেন।

সাহাজ উদ্দিন বাদল বলেন, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে তাদের পরিচয় হয়।

সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব গভীর হয়ে যায়, এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সমর্থন ও বন্ধুদের সহযোগিতা তাদের পথচলাকে সহজ করে দিয়েছে।

বিসিএস প্রস্তুতির প্রসঙ্গে বাদল জানান, ৪৪তম বিসিএসে আবেদন করলেও তারা পরিকল্পিত প্রস্তুতি শুরু করেন ৪৫তম বিসিএস থেকে। প্রথমবার প্রিলিমিনারিতে ব্যর্থ হলে তারা থেমে যাননি। ৪৬তম বিসিএসে বাদল প্রিলিমিনারি উত্তীর্ণ হন, তবে স্বর্ণা সফল হননি। এই অভিজ্ঞতা তাদের আরো মনোযোগী করে তোলে।

বাদল আরো জানান, বিসিএস ছাড়াও তারা অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি সোনালী ব্যাংকের অফিসার (জেনারেল) পদে এবং স্বর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এসব অর্জন তাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করেছে।

জেরিন আক্তার স্বর্ণা বলেন, এই সাফল্য তার একার নয়; পরিবার ও স্বামীর অবদান এখানে সবচেয়ে বেশি। প্রতিটি ব্যর্থতার সময় বাদল তাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, যা সামনে এগিয়ে যেতে শক্তি প্রদান করেছে।

দুজনই জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ছিল তাদের নিয়মিত পড়াশোনার প্রধান স্থান। সেখানে একসঙ্গেই তারা প্রস্তুতি নিয়েছেন এবং পরস্পরকে সহযোগিতা করে নিজেদের লক্ষ্য পূরণের পথ প্রশস্ত করেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা বলেন, বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে ধৈর্য, অধ্যবসায় এবং পারস্পরিক অনুপ্রেরণার বিকল্প কিছুই নেই। কর্মজীবনে তারা সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দেশের সেবা করার অঙ্গীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%