টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ ফারুক হোসেন
০১:৩৩ পি.এম
পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজ এলাকায় রাস্তা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী সরকার শাহনুর ইসলাম রনি।
সাম্প্রতিক সময়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় রাস্তার বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পথচারীদের এই দুর্ভোগ লাঘব এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
উদ্যোগটির আওতায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সরকার শাহনুর ইসলাম রনি নিজে উপস্থিত থেকে রাস্তার আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডাস্টবিনে আবর্জনা ফেলার ব্যবস্থা করেন।
এ বিষয়ে সরকার শাহনুর ইসলাম রনি বলেন, "একটি সুন্দর ও স্বাস্থ্যকর সমাজ গঠনে পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের একার দায়িত্ব নয়, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। এলাকার তরুণদের সাথে নিয়ে আমরা এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীন ইসলাম,মফিজুল ইসলাম।
তার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক কার্যক্রম সমাজের অন্য তরুণদেরও নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে এবং সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে দীর্ঘদিন ধরে বাজিতখিলা ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন একে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য একজন তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন। ৩০ অক্টোবর শুক্রবার বিকালে গণসংযোগ শেষে এসব কথা বলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক বুলবুল আহমেদ।
তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী, সমর্থক, যুবক ভাই ও মুরুব্বিগণ আজ একটি গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং লিফলেট বিতরণ করেছেন। আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাজিতখিলা ইউনিয়নের জনগণ পরিবর্তন চায়, তারা তরুণ প্রতিনিধি নির্বাচন করতে চায়।
চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের জনগণ চায় আগামী দিনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি ভাতাগুলো যেন মানুষ বিনামূল্যে পায়।
এছাড়াও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদরাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থানসহ সকল উন্নয়ন প্রকল্প যেন জনগণের স্বার্থে যোগ্য চেয়ারম্যান প্রার্থীর মাধ্যমে সম্পন্ন হয়।
সাংবাদিক বুলবুল আহমেদ তিনি একজন তরুণ জনপ্রতিনিধি হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।
তিনি চান এই ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে পরিচিত লাভ করুক। শেরপুর জেলায় ৫২টি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে ৩নং বাজিতখিলা ইউনিয়ন অন্যতম। এই ইউনিয়নের সুনাম যেন নষ্ট না হয় এবং মাদক নির্মূল করতে তিনি যুবকদের সাথে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
জনগণের জোয়ার অব্যাহত থাকলে অন্য প্রার্থীদের সব ভোট একত্র করলেও তার ভোটের সমতুল্য হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। নির্বাচনী আমেজের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. বুলবুল আহমেদ।
এ উপলক্ষে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরতে এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে তাঁর নেতৃত্বে একটি মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় চোরাচালান ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ওসি খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে সীমান্ত এলাকায় অপরাধ দমনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শীত মৌসুমকে সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে আনা ১০০টি কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
এ ছাড়া পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১২টি ষাঁড় বাছুর জব্দ করা হয়। এসব গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আরও দুজনকে আটক করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে মোট ৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়। আটক নুরুজ্জামান উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ভটপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাঁর কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি (সাধারণ ও কারিগরি) পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছে ৫ শিক্ষার্থী। এ বছর কলেজটি থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫ শতাংশ।
প্রকাশিত ফলাফলে কলেজটির শিক্ষার্থীদের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সাধারণ ও কারিগরি শাখার শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাঁচ শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
কলেজের পরিষদের সম্পাদক ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা সন্তুষ্ট। সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে এ ফলাফল অর্জিত হয়েছে। আগামীতে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা আরও বাড়াতে পাঠদানের মানোন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও মনোযোগ ও পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।
কলেজ কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে ফলাফলে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ