ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বসুন্ধরার নাম ভাঙিয়ে প্রতারণা চক্রের জাহিদ গ্রেপ্তার


বসুন্ধরার নাম ভাঙিয়ে প্রতারণা চক্রের জাহিদ গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাহিদ আল হাসান। ৩৫ বছর বয়সী এই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। আবার কখনো তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয়েও প্রতারণা করতেন।

রাজধানীর ভাটারা থানার পুলিশ জানান, জাহিদ মূলত ইঞ্জিনিয়ার পরিচয়ে আত্নপ্রকাশ করতেন। তবে তাঁর কাছে কোনো নির্দিষ্ট ডিগ্রি নেই। প্রতারণার উদ্দেশ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিদের সঙ্গে এআই ও ফটোশপে তৈরি প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন।

তিনি তাঁর ঘনিষ্ঠ পরিচয় ও ভুয়া ছবি ব্যবহার করে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রকল্পে দোকান বরাদ্দ এবং বালু ভরাটের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

পুলিশ জানায়, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিজস্ব ছবি তৈরি করতেন জাহিদ। এভাবে সে প্রতারণা করতেন। সোমবার (১ জুন) খিলক্ষেত থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, গত ২৬ মে ৫৫ বছর বয়সী ফাইজুল হক নামে একজন ভুক্তভোগী জাহিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করেছিলেন।

ভাটারা থানার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহিদ আল হাসান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করে আসছিলেন। বিভিন্ন পোস্টে দেখা যায়, তিনি কখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, কখনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বা অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। জুবাইদা রহমানের সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে (এআই) বানানো ছবি প্রচার করে তিনি অনেকের কাছে নিজেকে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত করেন।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জাহিদ বিভিন্ন সময়ে নিজেকে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন। কখনো পিএ, কখনো নির্বাহী পরিচালক পরিচয় ব্যবহার করতেন। আলাদা পরিচয় তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ভুক্তভোগী ফাইজুল হকের অভিযোগে জানা যায়, জাহিদ বসুন্ধরা গ্রুপের ‘বাজার প্রতিদিন’ প্রকল্পের অন্তত ১৫টি দোকান বরাদ্দের নামে টাকা সংগ্রহ করেছিলেন। শহরের বিভিন্ন প্রকল্পে বালু ভরাটের কাজ পাইয়ে দেওয়ার নামে জামানত হিসেবে টাকা নেন। এভাবে তিনি কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে তিন কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রতারণার টাকা দিয়ে গাড়ি কেনার অভিযোগ উঠেছে। বাড্ডা থানার বাসিন্দা ও প্রতারণার শিকার কামাল খান বলেন, জাহিদ আগে মোটরসাইকেলে চলাফেরা করত কিন্তু পরে প্রাইভেট কার কেনে। জাহিদকে তিনি জিজ্ঞেস করেছিলেন কেন মোটরসাইকেল ব্যবহার করে, জাহিদ জানায় নিরাপত্তার কারণে।

ফাইজুল হক বলেন, জাহিদ আমাকে প্রভাবশালী পরিচয় দিয়ে বিশ্বাস করায়, সে বসুন্ধরা গ্রুপের কোনো বড় কর্মকর্তা। তিনি জানান, অক্টোবর ২০২৫ থেকে জানুয়ারি পর্যন্ত কয়েক দফায় টাকা দেন। পরবর্তীতে কোনো কাজ না পাওয়ায় বিষয়টি প্রকাশ হয়।

মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে ভাটারা থানার পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলক্ষেত থানাধীন এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিভিন্ন তথ্য পাওয়া গেছে। ফাইজুল হকের মতো আরো অনেক ভুক্তভোগী রয়েছেন ।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবাসশীর রহমান জানান, জাহিদ আল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হবে, সেইসঙ্গে তার মাধ্যমে আরো কেউ প্রতারিত হয়েছেন কিনা সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই: আহমাদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই: আহমাদুল্লাহ

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্তত সাত থেকে আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। আলোচিত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলের পদ হচ্ছে যুগ্ম-সচিব এবং অন্য ছেলে কানাডা-প্রবাসী। এদেশের অধিকাংশ বাবা-মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান, বৃদ্ধার তিন ছেলেই জাগতিক সাফল্যের সেই স্বর্ণচূড়া স্পর্শ করেছে। কিন্তু মাঝখানে একটা ঈদ চলে গেল, মা যে জীবিত আছেন নাকি মারা গেছেন, ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা সন্তানদের খোঁজ নেওয়ার সুযোগটুকুও তাদের হয়নি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার।

তিনি আরও লেখেন, যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও মায়ের মাথার কাছে এক আঁজলা পানি দিয়ে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার। দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বস্তুবাদ ও বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা আমাদের কাছে এসে যাবে।

শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলেরকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


গুলেরকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা তুরস্কের

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে অভিজ্ঞ ফুটবলারদের ওপর ভরসা রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন তুরস্ক কোচ ভিনচেঞ্জো মন্তেলা।

মঙ্গলবার (২ জুন) ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। স্কোয়াডে রয়েছেন হাকান চালহানোগলু, আরদা গুলের, কেরেম আকতুরকোগলু, বারিশ আলপার ইলমাজ ও ইউসুফ ইয়াজিচির মতো পরিচিত মুখরা।

মিডফিল্ডে বড় কোনো ঝুঁকি নেননি মন্তেলা। স্পোর্টিং ব্রাগার ডেমির এগে তিকনাজ দলে জায়গা পাননি। তার বদলে গালাতাসারাইয়ের কান আইহান ও বরুসিয়া ডর্টমুন্ডের সালিহ ওজচানকে নিয়েছেন তুরস্ক কোচ।

ইন্টার মিলানের অভিজ্ঞ মিডফিল্ডার চালহানোগলুর সঙ্গে এই বিভাগে আছেন ইসমাইল ইউকসেক ও অরকুন ককচুও। আক্রমণভাগেও কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন মন্তেলা।

ড্যানিশ লিগের মৌসুমসেরা ফুটবলার আরাল সিমসির জায়গা হয়নি চূড়ান্ত দলে। তবে ইরফান জান কাহভেজিকে রাখা হয়েছে। রিয়াল মাদ্রিদের আরদা গুলের, জুভেন্টাসের কেনান ইলদিজ, গালাতাসারাইয়ের বারিশ আলপার ইলমাজ ও ফেনারবাচের কেরেম আকতুরকোগলুর উপস্থিতিতে আক্রমণভাগে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ থাকছে।

তুরস্কের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: আলতাই বাইন্দির, মের্ত গুনোক, উগুরজান চাকির।

ডিফেন্ডার: আবদুলকেরিম বারদাকচি, চাগলার সোয়ুনচু, এরেন এলমালি, ফেরদি কাদিওগলু, মেরিহ দেমিরাল, মের্ত মুলদুর, ওজান কাবাক, সামেত আকায়দিন, জেকি চেলিক।

মিডফিল্ডার: হাকান চালহানোগলু, ইসমাইল ইউকসেক, কান আইহান, অরকুন ককচু, সালিহ ওজচান।

ফরোয়ার্ড: আরদা গুলের, বারিশ আলপার ইলমাজ, জান উজুন, দেনিজ গুল, ইরফান জান কাহভেজি, কেনান ইলদিজ, কেরেম আকতুরকোগলু, ওগুজ আইদিন, ইউনুস আকগুন।

উল্লেখ্য, বিশ্বকাপে তুরস্ক খেলবে গ্রুপ ডি-তে। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে মন্তেলার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের প্রতিপক্ষ সহআয়োজক যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাজাহানপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় ১ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


শাজাহানপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় ১ জন আটক

বগুড়ার শাজাহানপুরে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী অপহরণের শিকার হয়েছে। অপহৃত ওই স্কুল ছাত্রীর নাম উল্লেখ করা হয়েছে, সে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোঁকা নয়াপাড়া গ্রামের আবু রায়হানের মেয়ে। সে বর্তমানে শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। অপহরণের ঘটনার পর আবু রায়হান বাদী হয়ে থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ রত্না বেগম (৩৮) নামের একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মামলার তথ্য অনুসারে, শাহনগর পশ্চিমপাড়া গ্রামের এরশাদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২০) একটি দীর্ঘ সময় ধরে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু স্কুল ছাত্রীর প্রস্তাবে রাজি না হওয়ায় সাকিব হাসান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে।

গত শুক্রবার (২৯ মে) রাত প্রায় ১১টার সময়, অপহৃত স্কুল ছাত্রী বাড়ির পাশে তার ফুফুর বাড়িতে যাওয়ার সময় সাকিব হাসান তার সহযোগীদের সহায়তায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনার পর শিক্ষার্থীর বাবা আবু রায়হান শাজাহানপুর থানায় সাকিব হাসানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। থানার ওসি আশিক ইকবাল জানিয়েছেন, অপহরণ মামলায় রত্না বেগম নামে এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা

অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশনা ১৪ জুন থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২ জুন) অ্যাটর্নি-জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক অত্র অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজস করে নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের নজরে এসেছে। উদাহরণ হিসেবে ২ জুন অবকাশকালীন এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টে বেশ কয়েকটি মামলার এফিডেভিট করা মূল আবেদনের টেন্ডার নম্বরের সঙ্গে নোটিশে দেওয়া টেন্ডার নম্বরের মধ্যে গড়মিল ধরা পড়েছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আদালতে জানানো হলে, উক্ত কোর্টে তালিকাভুক্ত অন্যান্য বিভিন্ন মামলায়ও একই পরিস্থিতি দেখা যায়। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে, অসৎ উদ্দেশ্যে বা কোন অনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে এই প্রক্রিয়া মেনে চলা হয়েছে। আদালত ২৯, ৩০, ৩২, ৩৯, ৪৩, ৪৪, ৪৯, ৫৩, ৫৮, ৬০, ৬১, ৮৩, ১১১, ১১২, ১৮০ ও ১৮৪ আইটেমগুলো ডিলিট করে।

এছাড়া, দায়ের করা বিভিন্ন মামলায় সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরকারীদের মধ্যেও বৈপরীত্য লক্ষ্য করা যায়। এর ফলে, কোন মামলায় নিয়োজিত সংশ্লিষ্ট আইনজীবীকে চিহ্নিত করা অ্যাটর্নি-জেনারেল অফিসের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ কিছু ব্যক্তিদের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ এবং দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে অহেতুক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।

বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে:

১) মূল পিটিশনে সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবী একই বিজ্ঞ আইনজীবী হতে হবে;

২) কোন মামলার এফিডেভিট সম্পন্ন হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জারি করতে হবে;

৩) অত্র অফিসের জমাকৃত নোটিশে টেন্ডার নম্বর টাইপকৃত হতে হবে;

৪) এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের (ব্লু কপি) ফটোকপি এবং ওকালতনামার উভয় পৃষ্ঠাসহ অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জমা করতে হবে।

৫) কোন আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভুক্ত করার ক্ষেত্রে, অ্যাটর্নি-জেনারেল অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিল করা মামলার নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।

৬) আগামী ১৪ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে;

নির্দেশনার বিষয়ে আইনজীবীদের অবহিত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বরাবরও পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%