০৯:৩৬ পি.এম
যশোরের অভয়নগরে ১০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী রুস্তম মোড়লকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার (১৮ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা এই তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর মোড়লপাড়ার রাহেন উদ্দিন মোড়লের পুত্র।
আরও পড়ুন: নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়ের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এই সুযোগে রুস্তম মোড়ল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। এক পর্যায়ে প্রতিবেশী শাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে রুস্তম মোড়ল পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামি রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এই সাজা প্রদান করে।
আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন