০২:০৭ পি.এম
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, প্রধানমন্ত্রীর তারেক রহমান এবং প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কারণ সারা দেশে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য লিখিত বক্তব্যে এ কৃতজ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জ্যেষ্ঠ সহসভাপতি রমেশ দত্ত।
মিল্টন বৈদ্য লিখিত বক্তব্যে উল্লেখ করেন, "ইতিহাসে এবারই প্রথম কোনো সহিংসতামুক্ত, নিরাপদ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।" তিনি দাবি করেন, এবারের পূজায় কোথাও হামলা, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় না ভুগে আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তিনি আরও বলেন, এবারের দুর্গোৎসবে সরকার প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ আর্থিক সহযোগিতা প্রদান করেছে। ছুটি বাড়িয়ে পাঁচ দিন করার ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ পেয়েছেন।
মিল্টন বৈদ্য জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নিয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারির কারণে পূজার পরিবেশ নিরাপদ ছিল।
তিনি আরও বলেন, এবারের দুর্গোৎসব ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও উৎসব উদযাপনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন