১১:৩৯ এম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে এবার ডিজিটাল তথ্য কেন্দ্র যেমন ডেটা সেন্টার ডেভেলপার প্রতিষ্ঠান ল্যান্সিয়ামের মধ্যে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে চিপ নির্মাতা এনভিডিয়া। এই বিনিয়োগের ফলে ল্যান্সিয়ামের প্রায় ২০ শতাংশ মালিকানা পাবে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের অর্থ দিয়ে তারা কার্যক্রম আরও ভিতরে সম্প্রসারণের উদ্যোগ নিতে চায় ল্যান্সিয়াম।
এআই অবকাঠামো খাতে বড় মাপের বিনিয়োগের পথে এগোচ্ছে এনভিডিয়া। মার্কিন প্রতিষ্ঠান ল্যান্সিয়ামের স্টারগেট ডেটা সেন্টার প্রকল্পে এনভিডিয়া প্রাথমিকভাবে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে এনভিডিয়া ল্যান্সিয়ামের মালিকানার দিক থেকে ২০ শতাংশ অংশীদারিত্ব লাভ করবে। উল্লেখ্য যে, ল্যান্সিয়ামের বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনও আছে।
আরও পড়ুন: শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
তবে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে, বিশেষ করে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে প্রয়োজনীয় সংযোগ স্থাপন করা গেলে, এনভিডিয়ার আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। চুক্তির ভিত্তিতে ল্যান্সিয়ামের জমি ও বিদ্যুৎ সংযোগসহ পুরো ব্যবসার এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় ১০ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।
এই অর্থে তারা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে ল্যান্সিয়াম। পাশাপাশি ২০২৭ সালে শেয়ারবাজারে আইপিও ছাড়ার সম্ভাবনাও প্রতিষ্ঠানটি বিবেচনা করছে। তবে এনভিডিয়া এবং ল্যান্সিয়াম আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ল্যান্সিয়াম যুক্তরাষ্ট্রের বৃহত্তম এআই অবকাঠামো উদ্যোগ ‘স্টারগেট’-এর সঙ্গেও যুক্ত রয়েছে। সফটব্যাংক, ওপেনএআই এবং ওরাকলের যৌথ উদ্যোগের এই প্রকল্পের লক্ষ্য যুক্তরাষ্ট্রজুড়ে এআই ডেটা সেন্টার ও অবকাঠামো নির্মাণ করা। টেক্সাসের অ্যাবিলিনে ল্যান্সিয়ামের ১ হাজার একর আয়তনের ‘ক্লিন ক্যাম্পাস’ রয়েছে।
আরও পড়ুন: ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্ম উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন