ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি গড়েছে এক অনন্য রেকর্ড


স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি গড়েছে এক অনন্য রেকর্ড

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন শুরুতেই ভিসা ইস্যু, টিকিটের দামসহ বেশ কিছু বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। সব বিষয় ছাপিয়ে তিনটি স্বাগতিক দেশ, ১৬টি স্টেডিয়াম, ৪৮টি দল, এবং ১০৪টি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে দেওয়া এক গোলে শিরোপা জিতে নিয়েছে স্পেন। বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে নিলসেন মিডিয়া রিসার্চ।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানায়, স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

নিলসেন মিডিয়া রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে, স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর প্রাথমিক হিসাব অনুযায়ী, তাদের সম্প্রচারে ম্যাচটি দেখেছেন ২ কোটি ২৬ লাখ দর্শক। ফলে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সম্প্রচার মিলিয়ে ফাইনাল ম্যাচটি ৬ কোটিরও বেশি মানুষ উপভোগ করেছেন।

আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ডের মতো তারকারা উত্তর আমেরিকার ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত হয়ে গেছেন। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে শেষ ষোলোতে বিদায় নেওয়ার পরও দেশটিতে টেলিভিশন দর্শকসংখ্যা উচ্চ পর্যায়েই ছিল। আর টিকিটের দাম বেশি হলেও অধিকাংশ ম্যাচই ছিল দর্শকে পরিপূর্ণ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বাগতিক তিন দেশের ভূয়সী প্রশংসা করেছেন। ফক্স তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ইংরেজি ভাষায় টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ সম্প্রচার করেছে। যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও দর্শকদের আগ্রহে উল্লেখযোগ্য কোনো ভাটা পড়েনি।

এদিকে স্প্যানিশ ভাষার সম্প্রচার টেলেমুন্দোও ব্যাপক জনপ্রিয় ছিল। এমনকি যাদের মাতৃভাষা স্প্যানিশ নয়, তাদের মধ্যেও এই সম্প্রচার ছিল সমাদৃত। ফক্স জানিয়েছে, তাদের ফক্স, এফএসওয়ান এবং টুবি প্ল্যাটফর্মে ১০৪টি ম্যাচে গড়ে ৭৭ লাখ ৩৭ হাজার দর্শক ছিল। ২০২২ সালের বিশ্বকাপে এই গড় ছিল ৩৫ লাখ ৮৮ হাজার, আর ২০১৮ সালে ছিল ২৭ লাখ ৭০ হাজার।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

যদিও নিলসেনের দর্শকসংখ্যা বিশ্বকাপ ফাইনালের জনপ্রিয়তার একটি ধারণা দেয়, তবুও প্রকৃত দর্শকসংখ্যা নির্ধারণ করা কঠিন। কারণ, অনেকেই বিভিন্ন ওয়াচ পার্টি বা দলবদ্ধভাবে খেলা দেখেছেন। আরও নির্ভুল হিসাব পেতে ২০২৫ সালে নিলসেন তাদের ঘরের বাইরের দর্শক পরিমাপের পদ্ধতি সম্প্রসারণ করে।

শুরুর দিকে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামগুলোতে পুরো টুর্নামেন্টজুড়ে দর্শক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০০টিরও বেশি ইনজেকশন নিয়েছি: তেজস্বিনী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


১০০০টিরও বেশি ইনজেকশন নিয়েছি: তেজস্বিনী

ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের প্রক্রিয়া যে কতটা শারীরিক এবং মানসিকভাবে বেদনাদায়ক হতে পারে, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বলিউডের অভিনেত্রী তথা সাবেক মডেল তেজস্বিনী কোলহাপুরে। প্রখ্যাত অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরের ছোট বোন তেজস্বিনী সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে এসে নিজের জীবনের এই কঠিন লড়াইয়ের দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

তেজস্বিনী জানালেন, মা হওয়ার উদ্দেশ্যে তাকে মোট পাঁচবার আইভিএফ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই দীর্ঘ যাত্রায় তিনি প্রায় ১ হাজারটিরও বেশি ইনজেকশন নিয়ে ফেলেছেন। তাকে দুটি গর্ভপাতের নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, এই প্রক্রিয়াটি একজন মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটিয়ে দেয়। প্রথম কয়েকবার আইভিএফের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পেরে তিনি যে কষ্ট সহ্য করতে হয়েছিল, তা অত্যন্ত কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি মানসিকভাবে আরও কঠিন হয়ে ওঠে। প্রতিদিন ক্লিনিকে যাওয়া এবং একের পর এক ইনজেকশন সহ্য করা যে কতটা যন্ত্রণাদায়ক, তা কেবল ভুক্তভোগীরাই উপলব্ধি করতে পারেন। আইভিএফের কারণে তার শারীরিক গঠনেও কিছু পরিবর্তন এসেছে বলেই তিনি জানান।

পারিবারিক জীবন ও ক্যারিয়ারের নানামুখী ব্যস্ততার কারণে তিনি কিছুটা দেরিতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি অন্যান্য নারীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, যতটা সম্ভব ৩৫ বছর বয়সের আগে সন্তান গ্রহণের চেষ্টা করতে। বারবার ব্যর্থতা এবং মানসিক ভাঙনের পর অবশেষে পঞ্চমবার চেষ্টা করে সফল হন তিনি।

উল্লেখ্য, বিশিষ্ট চিত্রনির্মাতা ও অভিনেতা পঙ্কজ সারস্বতের সাথে তার বিয়ে হয় এবং তেজস্বিনী ২০১৫ সালের ৩০ জানুয়ারি কন্যা সন্তান বেদিকার জন্ম দেন। 'মুঝে চাঁদ চাহিযে' ধারাবাহিক দিয়ে তার ক্যারিয়ার শুরু হয় এবং তিনি 'রাবণ' এবং অগলি’-র মতো স্বাধীন ও আলোচিত সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে অশালীন প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী নিরাপত্তা ও বিচারের দাবিতে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে তারা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, যে নম্বর থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, সেটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিনদেরও বিষয়টি নিয়ে জবাবদিহি করতে হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী জিডিতে উল্লেখ করেছেন যে, ‘সাস্ট আপডেট’ নামের একটি ফেসবুক পেজে টিউশনের বিজ্ঞপ্তি দেখে তিনি আগ্রহ প্রকাশ করেন। পরে সে পেজের সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধে তিনি নিজের মোবাইল নম্বর দেন। জিডিতে জানান, গত ২৪ জুন রাত ৮টা ১ মিনিটে একটি নম্বর থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠানো হয়।

প্রথমে চাকরির প্রস্তাব দেওয়া হলেও পরে ওই নম্বর থেকে অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ থাকছে বলেও তিনি উল্লেখ করেছেন।

অভিযোগের বিষয়ে ওই নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিন রাহিন ইসলাম বলেন, টিউশনের পোস্টে অনেকে মন্তব্য করেন এবং কেউ যদি সেখান থেকে নম্বর সংগ্রহ করেন তবে তার দায়ভার তাদের নয়। তারা ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে নম্বর নেননি বা দিতে বলেননি।

তিনি আরো জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি জানানোর পর তিনি নিজে এর প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলেন। পরে তার বিরুদ্ধে অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে করা এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিপক্ষে চার্জগঠনের (অভিযোগ গঠন) শুনানির তারিখ পেছানো হয়েছে। আসামিপক্ষের সময়ের আবেদনের ভিত্তিতে আগামী ২৩ আগস্ট শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ প্রদান করেন।

জানা যায়, ওই দিনের জন্য মামলার চার্জগঠন শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন শুনানি পেছানোর জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন যে, প্রধান বা সিনিয়র আইনজীবী আকস্মিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত থাকতে পারেননি।

এমন অবস্থায় আসামিপক্ষের সুবিচারের স্বার্থে কিছুটা সময় প্রয়োজন, অন্যথায় আসামির জন্য অপূরণীয় ক্ষতি হতে পারে।

শুনানির সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক আইনমন্ত্রীর নামে বনানী থানায় একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যু করা সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু প্রজ্ঞাপনের এই নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার ব্যবহৃত পিস্তলটি জমা দেননি এবং বা এ বিষয়ে থানাকে কিছু জানাননি। পুলিশ আসামির ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি এবং অস্ত্র জমা বা গুলি কেনার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট বনানী থানার তৎকালীন উপপরিদর্শক মো. ইয়াদুল হক আদালতে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

২০২৪ সালের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হন এবং রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যান্ডারসনকে টপকে সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড় রজার্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


অ্যান্ডারসনকে টপকে সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড় রজার্স

ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার মরগান রজার্স চেলসিতে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ট্রান্সফার ফি'তে। চেলসি ক্লাবটি নিশ্চিত করেছে যে চুক্তির পরিমাণ হচ্ছে রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ড।

এই পারস্পরিক চুক্তির মাধ্যমে মরগান রজার্স ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন।

রজার্স স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের সাথে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছেন, যা ৬ বছর এবং ১ বছর বাড়ানোর সুযোগসহ। এর ফলে, তিনি চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া এলিয়ট অ্যান্ডারসনের গড়ানো রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেল সোমবার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন রজার্স।

এ সম্পর্কিত মন্তব্যে রজার্স বলেছেন, 'আমি খুবই উত্তেজিত। আমার জন্য লন্ডনের সবচেয়ে বড় ক্লাব চেলসি। ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের সমর্থক। নতুন ম্যানেজারের অধীনে চেলসির ভবিষ্যত পরিকল্পনার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি।

এখানের খেলোয়াড়রা বেশ প্রতিভাবান। এজন্যই আমি এখানে খেলতে এসেছি।'

চেলসির ইতিহাসে এভাবে রজার্স সবচেয়ে দামী ফুটবলার হয়ে উঠেছেন। এর আগে, ২০২৩ সালে বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এনজো ফার্নান্দেজকে দলে নিয়েছিল চেলসি, যা এতদিন পর্যন্ত ছিল সর্বোচ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%