ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে ১১ জন আহত, আতঙ্ক ছড়িয়েছে


বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে ১১ জন আহত, আতঙ্ক ছড়িয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় লোকালয়ে শেয়ালের আক্রমণের ফলে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায়, মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে। একের পর এক শেয়ালের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ১১ জনের মধ্যে দুজন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। তারা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে পলি নামের এক নারীও রয়েছেন, যিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় শেয়ালের কামড়ের শিকার হন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেয়ালের কামড়ে আহত প্রথম ব্যক্তি হাসপাতালে আসেন। এরপর প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন চিকিৎসা নেন। শেয়ালের কামড়ে আহত হলে ক্ষত স্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধোয়ার পর দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, হাসপাতালে জলাতঙ্কের টিকা পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান এই চিকিৎসক।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা

এদিকে, শেয়ালের আক্রমণের খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, শেয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া, স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন এলাকায় ১১ জন শেয়ালের কামড়ের শিকার হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০১ এম


রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ, তার কাছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

রিদুয়ান গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামের নুরুল আমিনের পুত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান। এ অভিযানে রিদুয়ানকে আটক করার সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এর আগে রিদুয়ানের বড় ভাই মো. সোহেলের বসতবাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে সোহেল বিদেশে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. আনিছুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ এম


ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

ভারতের দিকে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগম (৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে।

বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর কন্যা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশনের কার্যক্রম শেষ হওয়ার পর ভারতে প্রবেশের সময় ৫৯ বিজিবির নায়েব সুবেদার আখতারুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সুলতানা বেগম নিষিদ্ধ সংগঠনের নেত্রী।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলার তথ্য পাওয়া গেছে। এই মামলাটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, আটক হওয়ার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ এম


সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জানিয়েছেন, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ চলছে। তিনি উল্লেখ করেছেন, "আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গে কথা বলেছি। কিভাবে ফেক নিউজ, মনগড়া (কনককটেড) নিউজ ও বিকৃত (ডিস্টোর্টেড) নিউজ কিভাবে আইনের মধ্যে আনা যায়। এটা শুধু বাংলাদেশে না, সব জায়গাতেই প্রবলেম। এখানে একটা ব্যালেন্স আমাদের করতে হয়।"

মন্ত্রী আরও বলেন, "এক হলো স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা (ফ্রিডম অব এক্সপ্রেশন), আরেকটা হলো এই ধরনের আজেবাজে যে নিউজ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এটা একটা পরিণত পর্যায়ে চলে যাব।"

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নেত্রকোনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার সম্পর্কে আশ্বাস প্রদান করে মন্ত্রী বলেন, "এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার সঠিক তদন্ত করবে এবং আইন সবার জন্যই সমান। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্যই আইন সমান। তাই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

সারদীয় উৎসবের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমরা আগেও বলেছি এখনো বলছি যে জাতীয়তাবাদী সরকার সহমত ও সহ-অবস্থানে বিশ্বাস করি। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিন্দু মুসলমান অত্যন্ত সুন্দরভাবে আন্তরিকভাবে একই ছাদের নিচে আমরা সবাই থাকতে পারি। নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি।"

এসময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ ৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ এম


বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ ৬ জন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালী বাজার থেকে অপহৃত ব্যবসায়ী এহেছানকে (৩৬)। এ অভিযানে গ্রেপ্তার হয়েছে সাবেক সেনাসদস্য ও এসআরবি সদস্যসহ ৬ জন সংঘবদ্ধ অপহরণকারী।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে উদ্ধার করা হয়। তার বাড়ি বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকায় অবস্থিত।

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ (৩২) ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটককৃত অন্যদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৬ রাত প্রায় সাড়ে ৮টায় ভিকটিমকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫/৬ জন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দৃষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%